
দেশের শিক্ষাবিষয়ক পূর্ণাঙ্গ ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষাডটকমের এক জরিপে এ তথ্য উঠে এসেছে। তবে জরিপে অংশ নেয়া ২০ শতাংশ মানুষ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবির সঙ্গে একমত নন। # ইবতেদায়ি মাদরাসা #ইবতেদায়ি শিক্ষক #জাতীয়করণ #সরকারিকরণ
প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা সরকারের ঘোষিত জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্য জোট আন্দোলন বাস্তবায়ন কমিটি। স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার জন্য আগামী বাজেটে অর্থ বরাদ্দ দেওয়া না হলে আগামী ১৫ জুন জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘ��সহ কঠোর কর্মসূচি পালন করা হবে। এমন প্রেক্ষাপটে দেশের ৭৮ শতাংশ মানুষও স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবির সঙ্গে একমত। দেশের শিক্ষাবিষয়ক পূর্ণাঙ্গ ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষাডটকমের এক জরিপে এ তথ্য উঠে এসেছে। তবে জরিপে অংশ নেয়া ২০ শতাংশ মানুষ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবির সঙ্গে একমত নন। আর অবশিষ্ট ২ শতাংশ মানুষ এর পক্ষে বিপক্ষে কোনো মতামত দেননি। গতকাল বুধবার সকাল থেকে শুরু হয়ে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত দৈনিক শিক্ষাডটকমের ওয়েবসাইটে এই জরিপ চালানো হয়। দৈনিক শিক্ষাডটকম পরিচালিত এই জরিপে অংশ নিয়েছেন মোট তিন হাজার ৫৯ জন ইন্টারনেট ব্যবহারকারী। ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন দুই হাজার ৩৮২ জন এবং ‘না’ ভোট দিয়েছেন ৬১৭ জন। ‘হ্যাঁ’ বা ‘না’ কোনো মন্তব্য করেননি ৬০ জন। জরিপে প্রশ্ন করা হয়েছিলো, প্রাথমিকের মতো সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবির সঙ্গে আপনিও কি একমত? জরিপে ‘হ্যাঁ’ এবং ‘না’ এর পাশাপাশি ‘মন্তব্য নেই’ নামে আরেকটি ঘর ছিলো। প্রসঙ্গত, মাদরাসা শিক্ষাকে যুগোপযোগী করার লক্ষ্যে ১৯৮৪ খ্রিষ্টাব্দে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন দেয়া হয়। বাংলাদেশ ও বিশ্বে অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে তাল মিলাতে এনসিটিবি থেকে প্রকাশিত শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক অনুযায়ী কোরআন সুন্নাহ এবং আরবি ভাষা শিক্ষাদানের পাশাপাশি প্রাথমিক শিক্ষার ন্যায় বাংলা, ইংরেজি, বিজ্ঞান, গণিত, সমাজ ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান করে আসছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রাইমারির মতো বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ, ৫ম শ্রেণি থেকে উত্তীর্ণ হওয়ার পর দাখিল মাদরাসায় ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়। # ইবতেদায়ি মাদরাসা #ইবতেদায়ি শিক্ষক #জাতীয়করণ #সরকারিকরণPublished: 30/04/2026 07:17 pm
Comments Section
Comments
Processing your comment...
Share Your Thoughts
No comments yet
Be the first to share your thoughts!