
স্বজনদের দাবি, যুক্তরাষ্ট্রে পড়াশোনার সুবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জামিল আহম্মেদ লিমনের সঙ্গে তার পরিচয় ও সুসম্পর্ক গড়ে ওঠে। গত ১৬ এপ্রিল লিমনের রুমমেটের সঙ্গে বিরোধের জেরে দুজনকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থে���ে অপহরণ করা হয় বলে অভিযোগ করেন তারা। #পিএইচডি #যুক্তরাষ্ট্র #ছাত্রী
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডায় বাংলাদেশি পিএইচডি ছাত্রী নাহিদা সুলতানা বৃষ্টি হত্যার ঘটনায় স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। ১০ দিন নিখোঁজ থাকার পর শনিবার (২৫ এপ্রিল) তার ভাই জাহিদ হাসান প্রান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। নাহিদা সুলতানা বৃষ্টি মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দপুর গ্রামের জহির উদ্দিন আকন্দর মেয়ে। তার পরিবারের বসবাস ঢাকার মিরপুর পল্লবীতে হলেও গ্রামের সঙ্গে তাদের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। স্বজনদের দাবি, যুক্তরাষ্ট্রে পড়াশোনার সুবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জামিল আহম্মেদ লিমনের সঙ্গে তার পরিচয় ও সুসম্পর্ক গড়ে ওঠে। গত ১৬ এপ্রিল লিমনের রুমমেটের সঙ্গে বিরোধের জেরে দুজনকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে অপহরণ করা হয় বলে অভিযোগ করেন তারা। পরবর্তীতে আট দিন পর যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী লিমনের খণ্ডিত মরদেহ উদ্ধার করে। একদিন পর ডিএনএ পরীক্ষার ভিত্তিতে বৃষ্টিকেও হত্যা করা হয়েছে বলে ধারণা করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় এলাকাবাসী ও স্বজনদের মধ্যে গভীর শোক ও ক্ষোভ বিরা��� করছে। তারা দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। উল্লেখ্য, নাহিদা সুলতানা প্রায় সাত মাস আগে তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে পড়াশোনা শেষ করে যুক্তরাষ্ট্রে ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডাতে উচ্চশিক্ষার জন্য যান। #পিএইচডি #যুক্তরাষ্ট্র #ছাত্রীPublished: 25/04/2026 09:43 pm
Comments Section
Comments
Processing your comment...
Share Your Thoughts
No comments yet
Be the first to share your thoughts!