নির্ধারিত সময়ে উত্তরপত্র সংগ্রহ না করলে পরীক্ষকদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক
Published
Views
2
Impressions
2

এসএসসি পরীক্ষা ২০২৬-এর উত্তরপত্র মূল্যায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট বিষয়ে যোগ্য ইটিআইএফভুক্ত (eTIF) শিক্ষকদের পরীক্ষক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে, নিয়োগপ্রাপ্ত অনেক পরীক্ষক নির্ধারিত তারিখে বোর্ড থেকে উত্তরপত্র গ্রহণ করতে উপস্থিত হচ্ছেন না। #এসএসসি পরীক্ষা #নিয়োগ #উত্তরপত্র মূল্যায়ন

এসএসসি পরীক্ষা ২০২৬-এর উত্তরপত্র মূল্যায়নে নিয়োগপ্রাপ্ত পরীক্ষকদের নির্ধারিত সময়ে উত্তরপত্র সংগ্রহ করার নির্দেশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। নির্ধারিত সময়ে উত্তরপত্র সংগ্রহ না করলে পরীক্ষকদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। মঙ্গলবার (৫ মে) এক বিজ্ঞপ্তিতে ঢাকা শিক্ষা বোর্ড এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসএসসি পরীক্ষা ২০২৬-এর উত্তরপত্র মূল্যায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট বিষয়ে যোগ্য ইটিআইএফভুক্ত (eTIF) শিক্ষকদের পরীক্ষক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে, নিয়োগপ্রাপ্ত অনেক পরীক্ষক নির্ধারিত তারিখে বোর্ড থেকে উত্তরপত্র গ্রহণ করতে উপস্থিত হচ্ছেন না। এর ফলে উত্তরপত্র মূল্যায়ন কার্যক্রমে বিলম্ব ও জটিলতার সৃষ্টি হবে, যা পরীক্ষার সামগ্রিক ফলাফল প্রকাশে বিরূপ প্রভাব ফেলতে পারে। এমতাবস্থায়, সকল নিয়োগপ্রাপ্ত পরীক্ষকদের নির্দেশনা প্রদান করা যাচ্ছে, তারা অবশ্যই বোর্ড কর্তৃক নির্ধারিত তারিখ ও সময়ে উপস্থিত হয়ে উত্তরপত্র গ্রহণ করবেন এবং নির্ধারিত সময়সীমার মধ্যে মূল্যায়ন কার্যক্রম সম্পন্ন করবেন। আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ে উত্তরপত্র গ্রহণে ব্যর্থ হলে তা দায়িত্বে অবহেলা হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্ট পরীক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের পরীক্ষকদের উত্তরপত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে। উপর্যুক্ত নির্দেশনা কঠোরভাবে অনুসরণের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। #এসএসসি পরীক্ষা #নিয়োগ #উত্তরপত্র মূল্যায়ন

Published: 05/05/2026 08:42 am

Source: https://www.dainikshiksha.com/bn/news/administrative-action-against-examiners-if-they-do-not-collect-answer-sheets-on-time-370782

Rate This Content

0.0/5 | 0 ratings
Not rated yet
5
0
4
0
3
0
2
0
1
0

Comments Section

Comments

0 Comments

Processing your comment...

Share Your Thoughts
Replying to
Preview
0 /2000
Pick an emoji
😀 😃 😄 😁 😅 😂 🤣 😊 😇 🙂 😉 😌 😍 🥰 😘 😗 😙 😚 🤗 🤩 🤔 🤨 😐 😑 😶 🙄 😏 😣 😥 😮 🤐 😯 😪 😫 😴 😌 😛 😜 😝 🤤 😒 😓 😔 😕 🙃 🤑 😲 ☹️ 🙁 😖 😞 😟 😤 😢 😭 😦 😧 😨 😩 🤯 😬 😰 😱 🥵 🥶 😳 🤪 😵 🥴 😠 😡 🤬 👍 👎 👌 ✌️ 🤞 🤟 🤘 🤙 👈 👉 👆 👇 ☝️ 🤚 🖐 🖖 👋 🤙 💪 🙏 ✍️ 💅 🤳 💃 🕺 👯 🧘 🏃 🚶 🧍 🧎 💻 📱 ⌨️ 🖱 🖥 💾 💿 📀 🎮 🎯 🎲 🎰 🎳 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 🎷 🎺 🎸 🎻 🎭 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 💕 ❤️ 💔 💖 💗 💓 💞 💝 💘 ❣️ 💟 🔥 💫 🌟 💥 💯 🎉 🎊 🎈 🎁 🏆 🥇 🥈 🥉 🏅 🎖
No comments yet

Be the first to share your thoughts!