
ভর্তি পরীক্ষায় পাসের হার ৮০ দশমিক ৩৬ শতাংশ। ফলাফলের ভিত্তিতে প্রথম মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীরাই প্রাথমিকভাবে ভর্তি কার্যক্রমে অংশ নিতে পারবেন। #ভর্তি পরীক্ষা #ফলাফল
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (প্রথম বর্ষ) ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য ফরম পূরণ কার্যক্রম মঙ্গলবার (৫ মে) থেকে শুরু হচ্ছে। অনলাইন ভর্তি ফরম পূরণ কার্যক্রম চলবে আগামী ১৭ মে পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য পূরণ করে আবেদন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। গত রোববার প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এবারের ভর্তি পরীক্ষায় পাসের হার ৮০ দশমিক ৩৬ শতাংশ। ফলাফলের ভিত্তিতে প্রথম মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীরাই প্রাথমিকভাবে ভর্তি কার্যক্রমে অংশ নিতে পারবেন। প্রথম মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন কীভাবে, সেসব তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি ফরম পূরণ ও এর প্রিন্ট/পিডিএফ কপি ৫ মে থেকে ১৭ জুনের মধ্যে সংগ্রহ করতে হবে। এ জন্য ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে গিয়ে Applicant Login অপশনে যেতে হবে। সেখান থেকে Honours Login লিংকে গিয়ে সঠিক Application ID ও পিন এন্ট্রি দিয়ে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করে এর প্রিন্ট কপি নিতে হবে। প্রথম মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীকে চূড়ান্ত ভর্তি ফরমসহ রেজিস্ট্রেশন ফি বাবদ ১ হাজার ১৩০ টাকা (এক হাজার এক শ ত্রিশ) সংশ্লিষ্ট কলেজে (কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি) ৬ থেকে ১৮ মের মধ্যে জমা দিতে হবে। কলেজ কর্তৃক প্রথম মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি ৬ থেকে ১৯ মের মধ্যে নিশ্চয়ন করতে হবে। #ভর্তি পরীক্ষা #ফলাফলPublished: 05/05/2026 08:58 am
Comments Section
Comments
Processing your comment...
Share Your Thoughts
No comments yet
Be the first to share your thoughts!