জাহেদ উর রহমান রূপপুর বিদ্যুৎকেন্দ্র, গণমাধ্যম তথ্য, অর্থনৈতিক প্রকল্প ও নিরাপত্তা বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন।

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, গণমাধ্যমে ভুল তথ্য ও অপতথ্য প্রচার কোনোভাবেই সহ্য করা হবে না। তারা সরকারের যৌক্তিক সমালোচনা করতে পারবে, তবে ভুল তথ্য প্রচার গ্রহণযোগ্য নয়। আজ মঙ্গলবার সচিবালয়ে পিআইডির সম্মেলনকক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত ব্রিফিংয়ে উপদেষ্টা এ তথ্য জানান। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা উপস্থিত ছিলেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে চলতি বছরের আগস্টে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে বলে জানিয়েছেন জাহেদ উর রহমান। তিনি বলেন, এই প্রকল্প থেকে বাংলাদেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১০ শতাংশ পূরণ হবে এবং প্রায় দুই কোটি মানুষ এর সুফল পাবে। জ্বালানি তেলের কোনো সংকট নেই উল্লেখ করে উপদেষ্টা বলেন, বর্তমানে ১ লাখ ৭০ হাজার মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে। ৩০ এপ্রিলের মধ্যে আরও ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল আসবে। বিভিন্ন পাম্পে দীর্ঘ সারিও নেই, ফলে শিগগিরই সংকটের বিষয়টি দূর হবে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) গত মাসে ১৩ হাজার ৪৪৫ কোটি ৪১ লাখ টাকার বরাদ্দে ১৪টি প্রকল্পের অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেন, এর মধ্যে পাঁচটি নতুন ও পাঁচটি সংশোধিত প্রকল্প রয়েছে। বিদ্যুৎ উৎপাদন, সড়ক যোগাযোগ ও স্থানীয় প্রশাসন উন্নয়নমূলক এসব প্রকল্পে অর্থ বরাদ্দ করা হয়েছে। উপদেষ্টা বলেন, ‘আমরা নতুন প্রকল্পের মাধ্যমে দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে ধারাবাহিকভাবে কাজ করছি। তবে জ্বালানি মূল্যের কারণে যানবাহনের ভাড়া বেড়েছে, যদিও ঢাকার বাস ও মিনিবাসের সরকারি ভাড়া অপরিবর্তিত রয়েছে।’ সীমান্ত ��ত্যা ৭৫ শতাংশ কমেছে উল্লেখ করে জাহেদ উর রহমান বলেন, এটি পুরোপুরি শূন্যে নামিয়ে আনার লক্ষ্য রয়েছে। প্রতিবেশী দেশের সঙ্গে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে এটি সম্ভব হবে। হামের বিষয়ে তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, এ পর্যন্ত ৯৪ লাখ ২৩ হাজার ৭৯৯ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে। শিশুমৃত্যুর ঘটনা অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, টিকাদান কর্মসূচি সরকারের প্রধান অগ্রাধিকার। দেশে জঙ্গি থাকা প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, দেশে জঙ্গি থাকলেও পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায়নি যে জনগণকে আতঙ্কিত হতে হবে। তিনি অভিযোগ করে বলেন, অতীত সরকারের সময়ে জঙ্গি নিয়ে অতিরঞ্জিত প্রচার হয়েছে। আবার অন্তর্বর্তী সরকারের ‘দেশে জঙ্গি নেই’—এ বক্তব্যও সঠিক ছিল না। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জানান, গত দুই মাসে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সরকার কঠোর অভিযান অব্যাহত রেখেছে বলেও উল্লেখ করেন তিনি।

Published: আপডেট: ২৮ এপ্রিল ২০২৬, ১১: ৪৪

Source: https://www.prothomalo.com/bangladesh/c6tso7kxin

Rate This Content

0.0/5 | 0 ratings
Not rated yet
5
0
4
0
3
0
2
0
1
0

Comments Section

Comments

0 Comments

Processing your comment...

Share Your Thoughts
Replying to
Preview
0 /2000
Pick an emoji
😀 😃 😄 😁 😅 😂 🤣 😊 😇 🙂 😉 😌 😍 🥰 😘 😗 😙 😚 🤗 🤩 🤔 🤨 😐 😑 😶 🙄 😏 😣 😥 😮 🤐 😯 😪 😫 😴 😌 😛 😜 😝 🤤 😒 😓 😔 😕 🙃 🤑 😲 ☹️ 🙁 😖 😞 😟 😤 😢 😭 😦 😧 😨 😩 🤯 😬 😰 😱 🥵 🥶 😳 🤪 😵 🥴 😠 😡 🤬 👍 👎 👌 ✌️ 🤞 🤟 🤘 🤙 👈 👉 👆 👇 ☝️ 🤚 🖐 🖖 👋 🤙 💪 🙏 ✍️ 💅 🤳 💃 🕺 👯 🧘 🏃 🚶 🧍 🧎 💻 📱 ⌨️ 🖱 🖥 💾 💿 📀 🎮 🎯 🎲 🎰 🎳 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 🎷 🎺 🎸 🎻 🎭 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 💕 ❤️ 💔 💖 💗 💓 💞 💝 💘 ❣️ 💟 🔥 💫 🌟 💥 💯 🎉 🎊 🎈 🎁 🏆 🥇 🥈 🥉 🏅 🎖
No comments yet

Be the first to share your thoughts!