পাঁচ কোটি টাকার ভবনের মালিক বিএনপির মনোনয়ন পাওয়া মাহমুদা হাবীবা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
4 views
4 impressions

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন।

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পাওয়া মাহমুদা হাবীবার পাঁচ কোটি টাকা মূল্যের একটি ভবন রয়েছে। পাশাপাশি সর্বশেষ আয়কর রিটার্নে প্রায় ১ কোটি ৪১ লাখ টাকার সম্পদের কথা উল্লেখ করেছেন তিনি। নির্বাচন কমিশনে (ইসি) মাহমুদা হাবীবার দাখিল করা হলফনামায় এ তথ্য পাওয়া ���েছে। প্রথমবারের মতো সংরক্ষিত নারী আসনে রাজশাহী থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন তিনি। হলফনামার তথ্য অনুযায়ী, রাজশাহী সিটি করপোরেশন এলাকায় সাড়ে ৯ শতাংশ জমির ওপর মাহমুদা হাবীবার একটি ভবন রয়েছে। ভবনটির অর্জনকালীন মূল্য ৯০ লাখ আর বর্তমান মূল্য পাঁচ কোটি দেখানো হয়েছে। এ ছাড়া মাহমুদা হাবীবার স্বামীর ৩ শতাংশ অকৃষি জমি রয়েছে। এ জমির অর্জনকালীন মূল্য সাড়ে সাত লাখ আর বর্তমান মূল্য ২৫ লাখ দেখানো হয়েছে। হলফনামায় মাহমুদা হাবীবার নগদ অর্থের পরিমাণ ১১ লাখ টাকা আর স্বামীর নগদ অর্থের পরিমাণ ৮ লাখ টাকা দেখানো হয়েছে। ব্যাংকে তাঁর নামে থাকা একটি হিসাবে জমা আছে ৩ লাখ ৫০ হাজার টাকা। এ ছাড়া মাসটাঙ অ্যাপারেল লিমিটেডে ২০ হাজার শেয়ারের মালিকানা রয়েছে তাঁর, যার মূল্য ২০ লাখ টাকা। একই প্রতিষ্ঠানে তাঁর স্বামীর শেয়ারের পরিমাণ ৩০ লাখ টাকা। হলফনামা অনুযায়ী, সর্বশেষ আয়কর রিটার্ন দাখিলে মাহমুদা হাবীবা সম্পদের পরিমাণ দেখিয়েছেন ১ কোটি ৪০ লাখ ৯৯ হাজার ৩৮৬ টাকা। আর তাঁর স্বামীর সম্পদের পরিমাণ ৬৮ লাখ ৬১ হাজার ৬৪৬ টাকা। হলফনামায় তাঁদের কোনো ঋণের তথ্য নেই।

Published: প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১৩: ৫৮

Source: https://www.prothomalo.com/politics/4hbeip3x9c

Rate This Content

0.0/5 | 0 ratings
Not rated yet
5
0
4
0
3
0
2
0
1
0

Comments Section

Comments

0 Comments

Processing your comment...

Share Your Thoughts
Replying to
Preview
0 /2000
Pick an emoji
😀 😃 😄 😁 😅 😂 🤣 😊 😇 🙂 😉 😌 😍 🥰 😘 😗 😙 😚 🤗 🤩 🤔 🤨 😐 😑 😶 🙄 😏 😣 😥 😮 🤐 😯 😪 😫 😴 😌 😛 😜 😝 🤤 😒 😓 😔 😕 🙃 🤑 😲 ☹️ 🙁 😖 😞 😟 😤 😢 😭 😦 😧 😨 😩 🤯 😬 😰 😱 🥵 🥶 😳 🤪 😵 🥴 😠 😡 🤬 👍 👎 👌 ✌️ 🤞 🤟 🤘 🤙 👈 👉 👆 👇 ☝️ 🤚 🖐 🖖 👋 🤙 💪 🙏 ✍️ 💅 🤳 💃 🕺 👯 🧘 🏃 🚶 🧍 🧎 💻 📱 ⌨️ 🖱 🖥 💾 💿 📀 🎮 🎯 🎲 🎰 🎳 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 🎷 🎺 🎸 🎻 🎭 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 💕 ❤️ 💔 💖 💗 💓 💞 💝 💘 ❣️ 💟 🔥 💫 🌟 💥 💯 🎉 🎊 🎈 🎁 🏆 🥇 🥈 🥉 🏅 🎖
No comments yet

Be the first to share your thoughts!