এসএসসির ইংরেজি ২য় পত্র পরীক্ষায় ২৪, সমমানে ২৫ বহিষ্কার

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক
Published on
1 views
1 impressions

এদিন এসএসসিতে অনুপস্থিতির হার ১ দশমিক ৩৪ শতাংশ। #এসএসসি পরীক্ষা #ইংরেজি

এআই জেনারেটেড প্রতীকী ছবি এসএসসি ও সমমান পরীক্ষার চতুর্থ দিনে সারাদেশে বহিষ্কার হয়েছেন ৪৯ পরীক্ষার্থী। পরীক্ষার্থীদের মধ্যে সাধারণ শিক্ষাবোর্ডে এসএসসির ইংরেজি ২য় পত্র পরীক্ষায় ২৪ জন, মাদরাসার আরবী ২য় পত্র পরীক্ষায় ২৪ জন ও কারিগরির দুই বিষয়ের পরীক্ষায় ১ জনকে বহিষ্কার করা হয়েছে। এদিন এসএসসিতে অনুপস্থিতির হার ১ দশমিক ৩৪ শতাংশ। মঙ্গলবার পরীক্ষা শেষে আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য জানিয়েছে। জানা গেছে, মঙ্গলবার নয়টি সাধারণ ধারার শিক্ষা বোর্ডের অধীনে ইংরেজি ২য় পত্র পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ১০ হাজার ৮০ জন। ২ হাজার ৪৮১টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১১ লাখ ৯৩ হাজার ৮৯৬ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেন। অনুপস্থিত ছিলেন ১৬ হাজার ১৮৪ জন পরীক্ষার্থী। অনুপস্থিতির হার ১ দশমিক ৩৪ শতাংশ। এদিন ঢাকা বোর্ডে ৭ জন, চট্টগ্রাম বোর্ডে ১ জন, বরিশাল বোর্ডে ৬ জন, কুমিল্লা বোর্ডে ১ জন, যশোর বোর্ডে ২ জন, সিলেট বোর্ডে ২ জন ও ময়মনসিংহ বোর্ডে ৫ জনকে বহিষ্কার করা হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন বিদেশের ৯টি কেন্দ্রের কোনো তথ্য পাওয়া যায়নি। ইংরেজি ২য় পত্র পরীক্ষায় ঢাকা বোর্ডের ৩ হাজার ৭৩৯, রাজশাহী বোর্ডে ২ হাজার ১৪৩, কুমিল্লা বোর্ডের ১ হাজার ৩৭২, যশোর বোর্ডে ২ হাজার ৫৭, চট্টগ্রাম বোর্ডে ১ হাজার ৬১৯, সিলেট বোর্ডের ৮৮৭, বরিশাল বোর্ডে ১ হাজার ৬১৩, দিনাজপুর বোর্ডে ১ হাজার ৬২৬ ও ময়মনসিংহ বোর্ডে ১ হাজার ১২৮ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এদি���ে চতুর্থ দিনে দাখিলের আরবী ২য় পত্র পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ২৪ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ১৩ হাজার ১৪৪ জন। সারা দেশের ৭৪১টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন ২ লাখ ৫৩ হাজার ৮৭৬ জন পরীক্ষার্থীর এ পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিলো। তবে অংশ নেন ২ লাখ ৪০ হাজার ৭৩২ জন পরীক্ষাথী। অনুপস্থিতির হার ৫ দশমিক ১৮ শতাংশ। এদিকে এদিন কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনালে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং দাখিল ভোকেশনালের আরবী-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। বহিষ্কার হয়েছেন ১ পরীক্ষার্থী। এ পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৬৪ জন। সারা দেশের ৬৫৩টি কেন্দ্রে এসএসসি ও দাখিল ভোকেশনালের গণিত-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন ১ লাখ ১৪ হাজার ৩৫১ জন পরীক্ষার্থীর এ পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিলো। এ পরীক্ষায় অংশ নেন ১ লাখ ১১ হাজার ২৮৭ জন। অনুপস্থিতির হার ২ দশমিক ৬৮ শতাংশ। #এসএসসি পরীক্ষা #ইংরেজি

Published: 28/04/2026 04:47 pm

Source: https://www.dainikshiksha.com/bn/news/24-equivalent-to-25-expelled-from-ssc-english-2nd-paper-exam-370143

Rate This Content

0.0/5 | 0 ratings
Not rated yet
5
0
4
0
3
0
2
0
1
0

Comments Section

Comments

0 Comments

Processing your comment...

Share Your Thoughts
Replying to
Preview
0 /2000
Pick an emoji
😀 😃 😄 😁 😅 😂 🤣 😊 😇 🙂 😉 😌 😍 🥰 😘 😗 😙 😚 🤗 🤩 🤔 🤨 😐 😑 😶 🙄 😏 😣 😥 😮 🤐 😯 😪 😫 😴 😌 😛 😜 😝 🤤 😒 😓 😔 😕 🙃 🤑 😲 ☹️ 🙁 😖 😞 😟 😤 😢 😭 😦 😧 😨 😩 🤯 😬 😰 😱 🥵 🥶 😳 🤪 😵 🥴 😠 😡 🤬 👍 👎 👌 ✌️ 🤞 🤟 🤘 🤙 👈 👉 👆 👇 ☝️ 🤚 🖐 🖖 👋 🤙 💪 🙏 ✍️ 💅 🤳 💃 🕺 👯 🧘 🏃 🚶 🧍 🧎 💻 📱 ⌨️ 🖱 🖥 💾 💿 📀 🎮 🎯 🎲 🎰 🎳 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 🎷 🎺 🎸 🎻 🎭 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 💕 ❤️ 💔 💖 💗 💓 💞 💝 💘 ❣️ 💟 🔥 💫 🌟 💥 💯 🎉 🎊 🎈 🎁 🏆 🥇 🥈 🥉 🏅 🎖
No comments yet

Be the first to share your thoughts!