জামায়াত কখনোই সুষ্ঠু চিন্তা করে না: ফখরুল

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
6 views
6 impressions

নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ করে বিএনপি ক্ষমতায় এসেছে—জামায়াতে ইসলামীর আমিরের এমন বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জামায়াত কখনোই সুষ্ঠুভাবে চিন্তা করে না, তা প্রমাণিত হয়েছে। আজ শনিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ কথা বলেন। জামায়াতকে ইঙ্গিত করে মির্জা ফখরুল বলেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতাকে বিনষ্ট করার জন্য একটি পক্ষ প্রথম থেকেই অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। নির্বাচনের আগে থেকেই বিএনপির বিরুদ্ধে অফুরন্ত মিথ্যাচার, অপপ্রচার, সোশ্যাল মিডিয়াকে অন্যায় ও অনৈতিকভাবে ব্যবহার করে জনগণের কাছ থেকে দলকে সরিয়ে দেওয়ার অপচেষ্টা করেছে। কিন্তু তারা সফল হয়নি। তারা ফ্যাসিস্ট শাসনের পাঁয়তারা করছে কি না, সেটা চিন্তা করতে হবে। ভিন্নভাবে দেশকে আবার স্বৈরাচারের মধ্যে নিতে চায় কি না, সেটাও ভাবতে হবে। বিএনপির মহাসচিব বলেন, ‘আমি আজকে এক পত্রিকায় একটি সংবাদ দেখলাম। য�� সংবাদটি আমাকে অত্যন্ত আহত করেছে। সেখানে জামায়াতে ইসলামীর আমির বলছেন, বিএনপি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে। আমি এটার তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি এবং তিনি বা তাঁর দল যে কখনোই সুস্থভাবে চিন্তা করেন না, তা প্রমাণিত হয়েছে।’ মির্জা ফখরুল বলেন, ‘বিশ্বের সব দেশ এবং দেশের সব পর্যবেক্ষক, গণমাধ্যম একবাক্যে স্বীকার করেছে এই নির্বাচন বাংলাদেশের সবচেয়ে নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন। সেই সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রিয়তার মাধ্যমে ২১৩টি আসন পেয়ে বিএনপি সরকার গঠন করেছে। সুতরাং, জামায়াতের আমিরের এই বক্তব্য আমি প্রত্যাখ্যান করছি শুধু নয়; নিন্দা জানাচ্ছি এবং ক্ষোভ প্রকাশ করছি।’ বিএনপি মহাসচিব বলেন, ৫ আগস্টের পর গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে সুযোগ পাওয়া গেছে, সেই প্রচেষ্টাকে নষ্ট করে দিতে আবার ফ্যাসিস্ট শাসনের পাঁয়তারা তারা করছে কি না, সেটা চিন্তা করতে হবে। তিনি বলেন, ‘তাদের যে অতীত ইতিহাস, আমরা সবাই ভালো করে জানি। সমগ্র জাতি সচেতনভাবে তাদের প্রত্যাখ্যান করেছে। আগামীতে যেন রাজনৈতিকভাবে তাদের পুরোপুরি নির্মূল করা যায়, সেভাবে আমাদের কাজ করতে হবে।’ এদিকে বিএনপির মহাসচিবের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার রাতে এক বিবৃতিতে বলেন, ‘বিএনপি মহাসচিব বাংলাদেশ জামায়াতে ইসলামীকে পুরোপুরি রাজনৈতিকভাবে নির্মূল করার হুমকি দিয়ে যে অসাংবি��ানিক, অনাকাঙ্ক্ষিত এবং অশোভন বক্তব্য দিয়েছেন আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’ জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, বিএনপি মহাসচিবের এমন বক্তব্য গণতন্ত্রের ভাষা নয়। তিনি পতিত আওয়ামী ফ্যাসিবাদীদের ভাষায় কথা বলেছেন। তাঁর মতো দায়িত্বশীল নেতার কাছ থেকে এ ধরনের বক্তব্য দেশবাসী আশা করে না।

Published: প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১৬: ১৬

Source: https://www.prothomalo.com/politics/hzu8mhdaja

Rate This Content

0.0/5 | 0 ratings
Not rated yet
5
0
4
0
3
0
2
0
1
0

Comments Section

Comments

0 Comments

Processing your comment...

Share Your Thoughts
Replying to
Preview
0 /2000
Pick an emoji
😀 😃 😄 😁 😅 😂 🤣 😊 😇 🙂 😉 😌 😍 🥰 😘 😗 😙 😚 🤗 🤩 🤔 🤨 😐 😑 😶 🙄 😏 😣 😥 😮 🤐 😯 😪 😫 😴 😌 😛 😜 😝 🤤 😒 😓 😔 😕 🙃 🤑 😲 ☹️ 🙁 😖 😞 😟 😤 😢 😭 😦 😧 😨 😩 🤯 😬 😰 😱 🥵 🥶 😳 🤪 😵 🥴 😠 😡 🤬 👍 👎 👌 ✌️ 🤞 🤟 🤘 🤙 👈 👉 👆 👇 ☝️ 🤚 🖐 🖖 👋 🤙 💪 🙏 ✍️ 💅 🤳 💃 🕺 👯 🧘 🏃 🚶 🧍 🧎 💻 📱 ⌨️ 🖱 🖥 💾 💿 📀 🎮 🎯 🎲 🎰 🎳 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 🎷 🎺 🎸 🎻 🎭 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 💕 ❤️ 💔 💖 💗 💓 💞 💝 💘 ❣️ 💟 🔥 💫 🌟 💥 💯 🎉 🎊 🎈 🎁 🏆 🥇 🥈 🥉 🏅 🎖
No comments yet

Be the first to share your thoughts!