এভারটনের মাঠে ম্যান সিটির হোঁচট, আর্সেনালে উৎসবের আমেজ

খেলা ডেস্ক খেলা ডেস্ক
Published on
1 views
1 impressions

এই মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগ যেন নাটকের সবটাই জমিয়ে রেখেছে শেষ বেলার জন্য। প্রতি সপ্তাহেই শিরোপা লড়াই নতুন রোমাঞ্চ যোগ হচ্ছে। আজ রাতে এভারটনের মাঠ হিল ডিকিনসনে যা হলো, তাকে অবশ্য নাটক বললেও কম বলা হবে। ম্যানচেস্টার সিটির বিপক্ষে এভারটনের ম্যাচ ৩-৩ গোলের রুদ্ধশ্বাস ড্র! কিন্তু এই ড্রয়ের ফল যতটা না লিভারপুল শহরের নীল পাড়ায় কম্পন তুলেছে, তার চেয়ে বেশি উৎসবের রঙ ছড়িয়েছে লন্ডনের লাল অংশে। সিটি পয়েন্ট হারানোয় এখন মিকেল আরতেতার আর্সেনাল যে প্রিমিয়ার লিগে ২২ বছরের শিরোপা খরা কাটানোর সুবাস পাচ্ছে দারুণভাবে। আপাতত ৩৫ ম্যাচ শেষে আর্সেনালের পয়েন্ট ৭৬। ওদিকে ৩৪ ম্যাচ শেষে সিটির পয়েন্ট ৭১। মাসের শেষে গানাররা যদি শিরোপা উৎসবে মাতে, তবে আর্সেনাল সমর্থকদের পক্ষ থেকে বড় একটা ধন্যবাদ পাবেন এভারটনের ফরাসি স্ট্রাইকার থিয়ের্নো ব্যারি। ২ কোটি ৭০ লাখ পাউন্ডে গত গ্রীষ্মে যখন প্রিমিয়ার লিগে এলেন এই ফরাসি ফরোয়ার্ড, তখন তাঁকে নিয়ে হাসাহাসি কম হয়নি। এর আগে লিগে গোল করেছিলেন মাত্র ছয়টি। অথচ আজ রাতে সেই ‘হাসির পাত্র’ ব্যারিই এভারটনের নায়ক, আর্সেনালেরও হয়তো! দ্বিতীয়ার্ধে তাঁর জোড়া গোলই মূলত পেপ গার্দিওলার দলকে শিরোপা দৌড়ে এক ঝটকায় পিছিয়ে দিয়েছে অনেকটুকু। ম্যানচেস্টার সিটি ম্যাচটা হেরেছে ১৩ মিনিটের এক মহাবিপর্যয়ে। রক্ষণভাগ যেন তাসের ঘরের মো ভেঙে পড়ল। বিশেষ করে জানুয়ারিতে দলে আসা মার্ক গুয়েহি যেন খেই হারিয়ে ফেললেন। তাঁর হতাশাজনক ব্যাকপাসটাই ব্যারির সামনে উপহার হয়ে এসেছিল সমতার গোলের। পুরো ম্যাচে আর্লিং হলান্ড ছিলেন নিজের ছায়া হয়ে। রদ্রিহীন সিটির মাঝমাঠ বল দখলে দাপট দেখালেও গোলের সামনে বারবার খেই হারিয়েছে। প্রথমার্ধের ৪৩ মিনিটে জেরেমি ডোকুর বাঁ পায়ের সেই বাঁকানো শট যখন জালে জড়াল, মনে হচ্ছিল সিটিজেনরা সহজেই তিন পয়েন্ট পকেটে পুরবে। কিন্তু বিরতির পর দৃশ্যপট বদলে যায় একেবারে। এভারটন চাপ বাড়াল আরও। গোলকিপার দোনারুম্মা দুটি অসাধারণ সেভে দলকে বাঁচালেও গুয়েহির ওই ব্যাকপাসের পর ব্যারি সমতা ফেরালেন। এরপর জেক ও’ব্রায়েনের হেডে স্বাগতিকেরা যখন এগিয়ে গেল, গ্যালারিতে উৎসবের ঢেউ। তারপর ব্যারির দ্বিতীয় গোল—মাত্র ১৩ মিনিটে পিছিয়ে পড়ল সিটি। তবু হাল ছাড়েনি গার্দিওলার দল। হলান্ড কমিয়ে আনলেন ব্যবধান। যোগ করা সময়ে ডোকুর দ্বিতীয় গোলটি সিটিকে হার থেকে বাঁচালেও শিরোপা লড়াইয়ে কতটা রাখতে পারল, সটা সময়ই বলবে। এভারটনের কোচ ডেভিড ময়েসই এক সময় মিকেল আরতেতাকে স্পেন থেকে ইংল্যান্ডে এনেছিলেন, খেলিয়েছিলেন নিজের দলে। এবার সেই ময়েসের এভারটনই যেন কোচ আরতেতার হাতে তুলে দিতে চলেছে অধরা সেই প্রিমিয়ার লিগ ট্রফি। আরতেতার পক্ষ থেকে ময়েসের ঠিকানায় এক বোতল শ্যাম্পেন তো এখন যেতেই পারে!

Published: আপডেট: ০৪ মে ২০২৬, ২১: ৫৮

Source: https://www.prothomalo.com/sports/football/sd30g4tw5x

Rate This Content

0.0/5 | 0 ratings
Not rated yet
5
0
4
0
3
0
2
0
1
0

Comments Section

Comments

0 Comments

Processing your comment...

Share Your Thoughts
Replying to
Preview
0 /2000
Pick an emoji
😀 😃 😄 😁 😅 😂 🤣 😊 😇 🙂 😉 😌 😍 🥰 😘 😗 😙 😚 🤗 🤩 🤔 🤨 😐 😑 😶 🙄 😏 😣 😥 😮 🤐 😯 😪 😫 😴 😌 😛 😜 😝 🤤 😒 😓 😔 😕 🙃 🤑 😲 ☹️ 🙁 😖 😞 😟 😤 😢 😭 😦 😧 😨 😩 🤯 😬 😰 😱 🥵 🥶 😳 🤪 😵 🥴 😠 😡 🤬 👍 👎 👌 ✌️ 🤞 🤟 🤘 🤙 👈 👉 👆 👇 ☝️ 🤚 🖐 🖖 👋 🤙 💪 🙏 ✍️ 💅 🤳 💃 🕺 👯 🧘 🏃 🚶 🧍 🧎 💻 📱 ⌨️ 🖱 🖥 💾 💿 📀 🎮 🎯 🎲 🎰 🎳 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 🎷 🎺 🎸 🎻 🎭 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 💕 ❤️ 💔 💖 💗 💓 💞 💝 💘 ❣️ 💟 🔥 💫 🌟 💥 💯 🎉 🎊 🎈 🎁 🏆 🥇 🥈 🥉 🏅 🎖
No comments yet

Be the first to share your thoughts!