
স্বাধীন দেশগুলোকে কী করতে হবে বা কীভাবে চলবে- এ বিষয়ে যুক্তরাষ্ট্র আর হুকুম দেওয়ার অবস্থায় নেই বলে দাবি করেছে ইরান। হরমুজ প্রণালি ঘিরে নতুন একটি প্রস্তাব যখন ওয়াশিংটনে পর্যালোচনা করছে, ঠিক সেই সময়েই তেহরানের পক্ষ থেকে এ মন্তব্য এসেছে। যুদ্ধের শুরু থেকেই ইরান এই কৌশলগত জলপথ...
স্বাধীন দেশগুলোকে কী করতে হবে বা কীভাবে চলবে- এ বিষয়ে যুক্তরাষ্ট্র আর হুকুম দেওয়ার অবস্থায় নেই বলে দাবি করেছে ইরান। হরমুজ প্রণালি ঘিরে নতুন একটি প্রস্তাব যখন ওয়াশিংটনে পর্যালোচনা করছে, ঠিক সেই সময়েই তেহরানের পক্ষ থেকে এ মন্তব্য এসেছে। যুদ্ধের শুরু থেকেই ইরান এই কৌশলগত জলপথ কার্যত বন্ধ করে রেখেছে। এতে বৈশ্বিক জ্বালানি বাজারে ব্যাপক ধাক্কা লেগেছে এবং সংঘাত নিরসনের আলোচনায় এই প্রণালি কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে জানা গেছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালায়ি-নিক বলেছেন, ‘যুক্তরাষ্ট্র এখন আর স্বাধীন দেশগুলোর ওপর নিজেদের নীতি চাপিয়ে দেওয়ার মতো অবস্থানে নেই।’ তিনি আরও বলেন, ওয়াশিংটনকে এখন অবশ্যই তাদের অবৈধ ও অযৌক্তিক দাবি পরিত্যাগ করতে হবে। যুদ্ধবিরতি লড়াই থামিয়ে রাখলেও ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সংঘাতের স্থায়ী সমাধানের আলোচনায় এখনো কোনো ফলাফল আসেনি। তবে ইরানের নতুন যে প্রস্তাবটি যুক্তরাষ্ট্র পর্যালোচনা করছে, তাতে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার কথা বলা হয়েছে। সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সদস্য দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকের আগে তালায়ি-নিক বলেন, ইরান স্বাধীন রাষ্ট্রগুলোর সঙ্গে; বিশেষ করে এসসিওর সদস্যদের সঙ্গে নিজেদের প্রতিরক্ষামূলক সামরিক সক্ষমতা ভাগাভাগি করতে প্রস্তুত। সূত্র: এএফপি, টাইমস অফ ইসরায়েলPublished: প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ১৬:২০
Comments Section
Comments
Processing your comment...
Share Your Thoughts
No comments yet
Be the first to share your thoughts!