রাজশাহীতে তৃতীয় নারী ওয়ানডেতে বাংলাদেশকে হারিয়ে সিরিজ জিতেছে শ্রীলঙ্কা। প্রথম ম্যাচ হারার পর সিরিজ জিতল দলটি।

শ্রীলঙ্কার জয় নিয়ে কোনো সংশয় ছিল না। সংশয় যা ছিল সেটি হাসিনি পেরেরাকে নিয়ে। শ্রীলঙ্কান ওপেনার আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরি পাবেন কি না, সেই সংশয়। শেষ পর্যন্ত সেঞ্চুরি থেকে ৫ রান দূরে থেকেই আউট হয়েছেন হাসিনি। সেঞ্চুরি হারানোর দুঃখ সঙ্গী করে হাসিনি ফিরলেও, তাঁর দল মাঠ ছেড়েছে সিরিজ জয়ের হাসি নিয়ে। রাজশাহীতে শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে বাংলাদেশ নারী দলকে ৭ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজটা ২-১ ব্যবধানে জিতেছে লঙ্কান মেয়েরা। সিরিজে প্রথম ম্যাচটি জিতেছিল বাংলাদেশই, এরপর টানা দুই ম্যাচ জিতেছে শ্রীলঙ্কা। টসে জিতে ব্যাটিং নিয়ে ৮ উইকেটে ২১৩ রান করে বাংলাদেশ। যা ছিল এই সিরিজের সর্বোচ্চ। ৪৬.৩ ওভারে সেই রান পেরিয়ে দুই দলের প্রথম দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজটা জিতে গেছে চামারি আতাপাত্তুর দল। বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ ৭৪ রান সোবহানা মোস্তারির। ৮০ বলের ইনিংসে ৮টি চার মেরেছেন এই মিডলঅর্ডার ব্যাটার। নিগার সুলতানা করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান। সেটি করতে অবশ্য ৯০ বল খরচ করেছেন অধিনায়ক। ৬৯ রানে প্রথম তিন ব্যাটারকে হারানোর পর সোবহানার সঙ্গে ৬৫ রানের জুটি গড়েন নিগার। নিগারের বিদায়ের পর রিতু মণি ছাড়া (১৬ বলে ২০) ছাড়া আরও কেউ সোবহানার সঙ্গে তাল মেলাতে পারেননি। সোবহানা ফিরেছেন ইনিংসের শেষ বলে। রান তাড়ায় লঙ্কানরা ১৯ রানে হারায় প্রথম উইকেট। বাংলাদেশের পেসার মারুফা আক্তারকে সামনে এগিয়ে মারতে গিয়ে উইকেটকিপারকে ক্যাচ দেন শ্রীলঙ্কার সেরা ব্যাটার চামারি আতাপাত্তু (১০)। অধিনায়কের বিদায়ের পর ইমেশা দুলানিকে নিয়ে দ্বিতীয় উইকেটে ১০৮ রানের জুটি হাসিনির। সাত ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয় ফিফটি ও সর্বোচ্চ ইনিংস (৭৯ বলে ৫৬) খেলার পর মারুফাকেই ফিরতি ক্যাচ দিয়েছেন ইমেশা। সেখান থেকে হর্ষিতা সামারাবিক্রমাকে নিয়ে ৭৮ রানের জুটি হাসিনির। সেঞ্চুরিটা যখন পেয়ে যাবেন মনে হচ্ছিল সে সময়েই সোবহানার বলে গালিতে বদলি ফিল্ডার রাবেয়া খানকে ক্যাচিং অনুশীলন করিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংস খেলা হাসিনি। তাতে জয়ের ব্যবধানটা একটু কমা ছাড়া আর কোনো ক্ষতি হয়নি শ্রীলঙ্কার। দুই দল এরপর খেলবে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২৮ এপ্রিল, ৩০ এপ্রিল ও ২ মে হবে হবে ম্যাচ তিনটি।

Published: আপডেট: ২৫ এপ্রিল ২০২৬, ১১: ৫৫

Source: https://www.prothomalo.com/sports/cricket/a6a329ehuj

Rate This Content

0.0/5 | 0 ratings
Not rated yet
5
0
4
0
3
0
2
0
1
0

Comments Section

Comments

0 Comments

Processing your comment...

Share Your Thoughts
Replying to
Preview
0 /2000
Pick an emoji
😀 😃 😄 😁 😅 😂 🤣 😊 😇 🙂 😉 😌 😍 🥰 😘 😗 😙 😚 🤗 🤩 🤔 🤨 😐 😑 😶 🙄 😏 😣 😥 😮 🤐 😯 😪 😫 😴 😌 😛 😜 😝 🤤 😒 😓 😔 😕 🙃 🤑 😲 ☹️ 🙁 😖 😞 😟 😤 😢 😭 😦 😧 😨 😩 🤯 😬 😰 😱 🥵 🥶 😳 🤪 😵 🥴 😠 😡 🤬 👍 👎 👌 ✌️ 🤞 🤟 🤘 🤙 👈 👉 👆 👇 ☝️ 🤚 🖐 🖖 👋 🤙 💪 🙏 ✍️ 💅 🤳 💃 🕺 👯 🧘 🏃 🚶 🧍 🧎 💻 📱 ⌨️ 🖱 🖥 💾 💿 📀 🎮 🎯 🎲 🎰 🎳 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 🎷 🎺 🎸 🎻 🎭 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 💕 ❤️ 💔 💖 💗 💓 💞 💝 💘 ❣️ 💟 🔥 💫 🌟 💥 💯 🎉 🎊 🎈 🎁 🏆 🥇 🥈 🥉 🏅 🎖
No comments yet

Be the first to share your thoughts!