তদন্তে নাম আসা তারিক সিদ্দিকের দুই ঘনিষ্ঠ সহযোগী ৩ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
Published
Views
1
Impressions
1

সন্ত্রাসবিরোধী মামলায় তারিক সিদ্দিকের দুই সহযোগীকে আবারও রিমান্ডে দিয়েছেন আদালত।

রাজধানীর রমনা থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক পরধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকের দুই ঘনিষ্ঠ সহযোগীকে আবার তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। তদন্তে নাম আসা এই দুই আসামি হলেন মো. মহিদুল ইসলাম (৪২) ও মো. চান মিয়া (৪৬)।

আজ মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এই আদেশ দেন।

আদালত সূত্র জানায়, তিন দফার রিমান্ড শেষে এই মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. আমজাদ হোসেন তালুকদার আসামিদের আদালতে হাজির করে উভয়ের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে এবং আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।

একই মামলায় ১ মে থেকে এই দুই আসামি চার দিনের রিমান্ডে ছিলেন। এর আগে নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় দুজনকে মোট ১২ দিন রিমান্ডে নেয় পুলিশ। প্রসিকিউশন বিভাগের এসআই শাহ আলম বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশের রিমান্ড আবেদনে বলা হয়, আসামিরা তারিক সিদ্দিকের ঘনিষ্ঠজন হওয়ার সুবাদে নিষিদ্ধঘোষিত সংগঠনের কর্মকাণ্ড গতিশীল করা এবং অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশল করতে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে তাঁদের ভূমিকা এবং অস্ত্র ও অর্থ সরবরাহের নেপথ্যে থাকা তথ্য উদ্‌ঘাটনের জন্য এই রিমান্ড জরুরি।

মামলার এজাহারে বলা হয়, ২০২৫ সালের ১২ মে বিকেলে রাজধানীর বাংলামোটরে রূপায়ণ টাওয়ারের সামনের রাস্তায় নিষিদ্ধঘোষিত একটি সংগঠনের কার্যক্রম গতিশীল করতে সরকারবিরোধী বিভিন্ন মিছিল করা হয়। সেখানে পুলিশ অভিযান চালিয়ে মাদারীপুরের ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আবির হোসেনসহ সাতজনকে গ্রেপ্তার করে। ওই ঘটনায় রমনা মডেল থানার এসআই আওলাদ হোসেন বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪০-৫০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। ওই মামলার তদন্তে পাওয়া আসামি হিসেবে তারিক সিদ্দিকের এই দুই সহযোগীকে রিমান্ডে নেওয়া হলো।

Published: প্রকাশ: ০৫ মে ২০২৬, ১৫: ২৯

Source: https://www.prothomalo.com/bangladesh/capital/1puy26tp8u

Rate This Content

0.0/5 | 0 ratings
Not rated yet
5
0
4
0
3
0
2
0
1
0

Comments Section

Comments

0 Comments

Processing your comment...

Share Your Thoughts
Replying to
Preview
0 /2000
Pick an emoji
😀 😃 😄 😁 😅 😂 🤣 😊 😇 🙂 😉 😌 😍 🥰 😘 😗 😙 😚 🤗 🤩 🤔 🤨 😐 😑 😶 🙄 😏 😣 😥 😮 🤐 😯 😪 😫 😴 😌 😛 😜 😝 🤤 😒 😓 😔 😕 🙃 🤑 😲 ☹️ 🙁 😖 😞 😟 😤 😢 😭 😦 😧 😨 😩 🤯 😬 😰 😱 🥵 🥶 😳 🤪 😵 🥴 😠 😡 🤬 👍 👎 👌 ✌️ 🤞 🤟 🤘 🤙 👈 👉 👆 👇 ☝️ 🤚 🖐 🖖 👋 🤙 💪 🙏 ✍️ 💅 🤳 💃 🕺 👯 🧘 🏃 🚶 🧍 🧎 💻 📱 ⌨️ 🖱 🖥 💾 💿 📀 🎮 🎯 🎲 🎰 🎳 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 🎷 🎺 🎸 🎻 🎭 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 💕 ❤️ 💔 💖 💗 💓 💞 💝 💘 ❣️ 💟 🔥 💫 🌟 💥 💯 🎉 🎊 🎈 🎁 🏆 🥇 🥈 🥉 🏅 🎖
No comments yet

Be the first to share your thoughts!