
‘জানা নায়াগান’ সিনেমার শুটিং সেট থেকে বিজয়কে নিয়ে রিল শেয়ার করেছেন অভিনেত্রী পূজা হেগড়ে। তামিলনাড়ুর নির্বাচনে বিজয়ের দল টিভিকে বড় জয় পেয়েছে। এরপর বিজয়কে শুভেচ্ছা জানিয়ে একটি ছবিও পোস্ট করেছেন পূজা হেগড়ে।
মঙ্গলবার পূজা হেগড়ে ইনস্টাগ্রামে ‘জানা নায়াগান’ সিনেমার শুটিং সেটের দুটি পোস্ট শেয়ার করেছেন, পোস্ট দুটি দ্রুত ভাইরাল হয়ে যায়।
ইনস্টাগ্রাম রিলের পাশাপাশি একটি ছবিতে বিজয়ের সঙ্গে পোজ দিতে দেখা গেছে। তাঁর পোস্টগুলো ‘জানা নায়াগান’ সিনেমাকে আবারও আলোচনায় নিয়ে আসে, যখন বিজয়ের রাজনৈতিক অভিষেক নিয়ে আলোচনা আরও জোরালো হচ্ছিল।
পূজা হেগড়ের পোস্টে কী আছে
ইনস্টাগ্রামে শেয়ার করা রিলে পূজা হেগড়েকে ‘নির্বাচনে কে জিতবে?’ প্রশ্নটির দিকে ইশারা করতে দেখা যায়। এরপর তিনি বিজয়ের পাশে দাঁড়ান, যেখানে বিজয় লজ্জায় মুখ লুকান। ক্লিপটি শেয়ার করে তিনি লেখেন, ‘মনে হচ্ছে, ঘটনার আগেই আমি বলে দিয়েছিলাম? স্বপ্ন সত্যি হওয়ার জন্য শুভেচ্ছা, বিজয় স্যার।’
এর আগে দিনের শুরুতে তিনি বিজয়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেন। ছবিতে দুজনকে মিলিয়ে পোশাকে ক্যামেরার সামনে হাসিমুখে দেখা যায়। ক্যাপশনে তিনি লেখেন, ‘অভিনন্দন বিজয় স্যার।’
জয় পেয়েছেন বিজয়
বিজয়ের দল তামিলনাড়ুতে একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে। ২৩৪টির মধ্যে ১০৮টি আসনে জয় পেয়ে দলটি ডিএমকে ও এআইএডিএমকেকে পেছনে ফেলেছে। তবে এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের সংখ্যাগরিষ্ঠতা পায়নি।
একক বৃহত্তম দল হিসেবে টিভিকেকে সরকার গঠনের আমন্ত্রণ জানাতে পারেন গভর্নর। নির্বাচনের ফলের পর রজনীকান্ত, কমল হাসান, রাশমিকা মান্দানা, এ আর রাহমানসহ অনেক তারকা শুভেচ্ছা জানিয়েছেন।
সেন্সরের অপেক্ষায় ‘জানা নায়াগান’ ছবিটি এখনো সেন্সর ছাড়পত্র পায়নি। প্রযোজনা প্রতিষ্ঠান ও কেন্দ্রীয় চলচ্চিত্র ছাড়পত্র বোর্ডের আইনি জটিলতার কারণে এটি এখনো অনুমোদন পায়নি।
Published: প্রকাশ: ০৫ মে ২০২৬, ১৫: ৩০
Comments Section
Comments
Processing your comment...
Share Your Thoughts
No comments yet
Be the first to share your thoughts!