সংখ্যায় আর্সেনালের ইতিহাস গড়ার গল্প

খেলা ডেস্ক খেলা ডেস্ক
Published

২০ বছর পর আবারও চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠল আর্সেনাল। কোচ মিকেল আরতেতার হাত ধরে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে এখন ইংলিশ ক্লাবটি।

আর্সেনাল চ্যাম্পিয়নস লিগে এক আসরে সর্বোচ্চ ১৪ ম্যাচ অপরাজিত থাকার নতুন রেকর্ড গড়েছে। এর আগে ২০২৩-২৪ মৌসুমে রিয়াল মাদ্রিদ ১৩ ম্যাচে অপরাজিত থেকে রেকর্ড গড়েছিল, আর্সেনাল এখন সেটিও ছাড়িয়ে গেছে।

আর্সেনাল তাদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে এবং ২০ বছর পর প্রথমবার এই কীর্তি গড়ল।

মিকেল আরতেতা চতুর্থ স্প্যানিশ কোচ, যিনি কোনো নন-স্প্যানিশ দলকে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তুললেন। এর আগে এই কীর্তি গড়েছিলেন রাফায়েল বেনিতেজ (লিভারপুল), পেপ গার্দিওলা (ম্যানচেস্টার সিটি) ও লুইস এনরিকে (পিএসজি)।

চ্যাম্পিয়নস লিগে খেলা ১৪ ম্যাচের মধ্যে ৯টিতেই গোল হজম করেনি আর্সেনাল। এটি প্রতিযোগিতায় অন্য যেকোনো দলের চেয়ে বেশি।

চ্যাম্পিয়নস লিগে টানা ১৪ ম্যাচ অপরাজিত থেকে আর্সেনাল এখন এই প্রতিযোগিতায় নিজেদের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েছে। এর আগে মার্চ ২০০৫ থেকে এপ্রিল ২০০৬ পর্যন্ত তারা টাা ১৩ ম্যাচ অপরাজিত ছিল, সেটিকেই তারা ছাড়িয়ে গেছে।

চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে কোনো দল এক আসরে ১৪ বা এর বেশি ম্যাচ খেলেছে—এমন ঘটনা আছে ৪৪ বার। এর মধ্যে একমাত্র আর্সেনালই তাদের প্রথম ১৪ ম্যাচে অপরাজিত থাকতে পেরেছে।

আর্সেনাল তারকা বুকায়ো সাকা এমিরেটস স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লিগে ১৪ ম্যাচে সরাসরি ১৪টি গোলে অবদান রেখেছেন। এর মধ্যে ৯ গোল করেছেন আর ৫ গোল করিয়েছেন।

চ্যাম্পিয়নস লিগে এক আসরে ১৫টি আলাদা ম্যাচে গোল হজম করার বিব্রতকর রেকর্ডে ভাগ বসিয়েছে আতলেতিকো মাদ্রিদ। ১৬ ম্যাচের মধ্যে ১৫টিতে গোল খেয়েছে তারা। এর আগে বায়ার্ন মিউনিখ (১৯৯৯-০০) ১৬ ম্যাচের মধ্যে ১৫টিতে এবং বায়ার লেভারকুসেন (২০০১-০২) ১৭ ম্যাচের ১৫টিতে গোল হজম করেছিল।

২০০৬ সালের পর এই প্রথম চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে আর্সেনাল। ২০১৪ সালে আতলেতিকো মাদ্রিদের (আতলেতিকো ৪০ বছর পর ফাইনালে উঠেছিল) পর এটিই দীর্ঘতম বিরতির ঘটনা। ইংলিশ ক্লাবগুলোর মধ্যে ২০০৫ সালে লিভারপুলও ২০ বছর বিরতির পর ফাইনালে উঠেছিল।

সব প্রতিযোগিতা মিলিয়ে এক মৌসুমে সর্বোচ্চ জয়ের ক্লাব রেকর্ড স্পর্শ করেছে আর্সেনাল—৪১ জয়। এর আগে ১৯৭০-৭১ মৌসুমেও তারা ৪১টি ম্যাচ জিতেছিল।

Published: আপডেট: ০৬ মে ২০২৬, ০৩: ৪৮

Source: https://www.prothomalo.com/sports/football/mudecunory

Rate This Content

0.0/5 | 0 ratings
Not rated yet
5
0
4
0
3
0
2
0
1
0

Comments Section

Comments

0 Comments

Processing your comment...

Share Your Thoughts
Replying to
Preview
0 /2000
Pick an emoji
😀 😃 😄 😁 😅 😂 🤣 😊 😇 🙂 😉 😌 😍 🥰 😘 😗 😙 😚 🤗 🤩 🤔 🤨 😐 😑 😶 🙄 😏 😣 😥 😮 🤐 😯 😪 😫 😴 😌 😛 😜 😝 🤤 😒 😓 😔 😕 🙃 🤑 😲 ☹️ 🙁 😖 😞 😟 😤 😢 😭 😦 😧 😨 😩 🤯 😬 😰 😱 🥵 🥶 😳 🤪 😵 🥴 😠 😡 🤬 👍 👎 👌 ✌️ 🤞 🤟 🤘 🤙 👈 👉 👆 👇 ☝️ 🤚 🖐 🖖 👋 🤙 💪 🙏 ✍️ 💅 🤳 💃 🕺 👯 🧘 🏃 🚶 🧍 🧎 💻 📱 ⌨️ 🖱 🖥 💾 💿 📀 🎮 🎯 🎲 🎰 🎳 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 🎷 🎺 🎸 🎻 🎭 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 💕 ❤️ 💔 💖 💗 💓 💞 💝 💘 ❣️ 💟 🔥 💫 🌟 💥 💯 🎉 🎊 🎈 🎁 🏆 🥇 🥈 🥉 🏅 🎖
No comments yet

Be the first to share your thoughts!