নড়াইলে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার

প্রতিনিধি প্রতিনিধি
Published

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, সাকিব মাদকাসক্ত ও কর্মবিমুখ হওয়ায় স্ত্রীর সঙ্গে পারিবারিক ও দাম্পত্য কলহ লেগেই থাকত। এর জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

নড়াইল সদর উপজেলায় খালার বাড়ি বেড়াতে নিয়ে গিয়ে ঘুমন্ত স্ত্রীকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার মধ্যরাতে উপজেলার বাহিরগ্রাম এলাকায় এ ঘটনায় পুলিশ ওই নারীর স্বামীকে গ্রেপ্তার করেছে। জিজ্ঞাসাবাদে স্ত্রীকে কুপিয়ে হত্যার কথা তিনি স্বীকার করেছেন।

নিহত ওই নারীর নাম চাঁদনী আক্তার খাদিজা (২২)। তাঁর স্বামীর নাম সাকিব শেখ (২৫)। সাকিব খুলনার ফুলতলা উপজেলার দামোদর এলাকার জাহিদ শেখের ছেলে। আজ বুধবার ভোরে নড়াইল সদর থানার পুলিশের পরিদর্শক (ওসি তদন্ত) অজয় কুমার কুন্ডু প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত সোমবার খুলনার ফুলতলা এলাকা থেকে স্ত্রী চাঁদনী আক্তারসহ পুরো পরিবার নিয়ে নড়াইল সদর উপজলার বাহিরগ্রামে খালার বাড়ি বেড়াতে আসেন সাকিব শেখ। গতকাল দিবাগত রাত দেড়টার দিকে সাকিব তাঁর ঘুমন্ত স্ত্রী চাঁদনী আক্তারকে বঁটি দিয়ে কোপ দেন। পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় চাঁদনী আক্তারকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ওসি (তদন্ত) অজয় কুমার কুন্ডু বলেন, ওই নারীকে হাসপাতালে আনার পর প্রাথমিকভাবে স্বামীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়, অসাবধানতাবশত তিনি বঁটির ওপর পড়ে আহত হন। পরে অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়। পরে ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে এবং অভিযুক্ত স্বামী সাকিবের অসংলগ্ন কথাবার্তায় সন্দেহের সৃষ্টি হয়। এ সময় সাকিবকে আটক করে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করলে স্ত্রীকে কুপিয়ে হত্যার কথা তিনি স্বীকার করেন। পরে তাঁকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে।

পুলিশের ওই কর্মকর্তা জানান, প্রাথমিক ধারণা, সাকিব মাদকাসক্ত ও কর্মবিমুখ হওয়ায় স্ত্রীর সঙ্গে পারিবারিক ও দাম্পত্য কলহ লেগেই থাকত। এর জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Published: প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৩: ৫০

Source: https://www.prothomalo.com/bangladesh/district/jcjc9vl3q1

Rate This Content

0.0/5 | 0 ratings
Not rated yet
5
0
4
0
3
0
2
0
1
0

Comments Section

Comments

0 Comments

Processing your comment...

Share Your Thoughts
Replying to
Preview
0 /2000
Pick an emoji
😀 😃 😄 😁 😅 😂 🤣 😊 😇 🙂 😉 😌 😍 🥰 😘 😗 😙 😚 🤗 🤩 🤔 🤨 😐 😑 😶 🙄 😏 😣 😥 😮 🤐 😯 😪 😫 😴 😌 😛 😜 😝 🤤 😒 😓 😔 😕 🙃 🤑 😲 ☹️ 🙁 😖 😞 😟 😤 😢 😭 😦 😧 😨 😩 🤯 😬 😰 😱 🥵 🥶 😳 🤪 😵 🥴 😠 😡 🤬 👍 👎 👌 ✌️ 🤞 🤟 🤘 🤙 👈 👉 👆 👇 ☝️ 🤚 🖐 🖖 👋 🤙 💪 🙏 ✍️ 💅 🤳 💃 🕺 👯 🧘 🏃 🚶 🧍 🧎 💻 📱 ⌨️ 🖱 🖥 💾 💿 📀 🎮 🎯 🎲 🎰 🎳 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 🎷 🎺 🎸 🎻 🎭 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 💕 ❤️ 💔 💖 💗 💓 💞 💝 💘 ❣️ 💟 🔥 💫 🌟 💥 💯 🎉 🎊 🎈 🎁 🏆 🥇 🥈 🥉 🏅 🎖
No comments yet

Be the first to share your thoughts!