শুধু বাংলাদেশকে হারানো নয়, পাকিস্তানের লক্ষ্য ফাইনাল খেলা

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
Published

টেস্ট সিরিজে বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে এসেছিলেন পাকিস্তানের তারকা শাহিন আফ্রিদি।

বাংলাদেশ ও পাকিস্তান চলতি বছরে এখনো টেস্ট খেলেনি। গত বছর অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছে পাকিস্তান, সেই সিরিজে তারা জিতেছিল ২–১ ব্যবধানে। বাংলাদেশও গত বছর নভেম্বরে সর্বশেষ টেস্ট সিরিজে ২–০ ব্যবধানে হারিয়েছে আয়ারল্যান্ডকে।

মাঝের এ সময়ে টি–টুয়েন্টি ক্রিকেটে ব্যস্ত ছিলেন দুই দলের খেলোয়াড়েরা। বাংলাদেশের খেলোয়াড়েরা বিপিএল আর পাকিস্তানের ক্রিকেটাররা পিএসএলে খেলেছেন, অংশ নিতে হয়েছে টি–টুয়েন্টি বিশ্বকাপেও। গত মার্চে ওয়ানডে সিরিজও খেলেছে দুই দল।

পাকিস্তান এখন টেস্ট খেলতে তৈরি বলে মিরপুরে আজ সংবাদ সম্মেলনে জানালেন দলটির তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি, ‘আমরা পাকিস্তানেও প্রস্তুতি নিয়েছি, এখানে দুই–তিন দিন ধরে অনুশীলন করছি। দল হিসেবে আমরা চ্যালেঞ্জের জন্য মুখিয়ে আছি। এখানে দুই ম্যাচ খেলার পর ইংল্যান্ডে তিন ম্যাচ, টেস্টে লম্বা মৌসুমের অপেক্ষায়।’

বাংলাদেশের বিপক্ষে টেস্টে পাকিস্তানের সর্বশেষ স্মৃতি অবশ্য খুব একটা সুখকর নয়। রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচের সিরিজে স্বাগতিকেরা হেরেছিল ২–০ ব্যবধানে। ঘরের মাঠে ওই হার পাকিস্তানকে ধাক্কাও দিয়েছিল বেশ। তবে ওসব ঘটনা এখন পাকিস্তানের কাছে অতীত।

এ নিয়ে প্রশ্নের উত্তরে শাহিন শাহ বলেন, ‘দেখুন, অতীত তো অতীতই। অতীতে কী হয়েছে, তা এখন মনে করতে চাই না। আমাদের লক্ষ্য হচ্ছে বর্তমান ও ভবিষ্যতে তাকানো। কীভাবে আমরা নিজেদের তৈরি করছি, আমাদের লক্ষ্য হচ্ছে, টেস্ট চ্যাম্পিয়নশপ জেতা, শুধু একটা সিরিজ নয়। দল হিসেবে আমাদের লক্ষ্যটা বড়, আমরা সেটার জন্য তৈরি।’

পাকিস্তানের বিপক্ষে ১৫ টেস্টে বাংলাদেশের জয় ওই দুটিই। তবে সাদা বলের ক্রিকেটেও তাদের বিপক্ষে বাংলাদেশের স্মৃতিটা বেশ ভালো। গত মার্চে ওয়ানডে সিরিজ জেতার আগে গত বছর জুলাইয়ে সর্বশেষ টি–টুয়েন্টি সিরিজেও তাদের হারিয়েছে বাংলাদেশ। এই দুটি সিরিজ হয়েছে বাংলাদেশেই।

এ নিয়ে শাহিন শাহ বলেন, ‘যেকোনো দলই তাদের ঘরের মাঠে শক্ত প্রতিপক্ষ। আমাদের জন্য আসল ব্যাপার হলো কীভাবে প্রস্তুত হচ্ছি। আমরা পুরো টেস্ট চ্যাম্পিয়নশিপের দিকেই তাকাচ্ছি, শুধু এই সিরিজ নয়। আমাদের লক্ষ্য, কীভাবে ফাইনালে যেতে পারি। দল হিসেবে আমরা এটা বুঝতে পারছি যে এই সংস্করণে সেরা ক্রিকেটটাই খেলতে হবে।’

পাকিস্তানের বিপক্ষে মিরপুরে স্পোর্টিং উইকেটে খেলবে বাংলাদেশ। ম্যাচ শুরুর দুই দিন আগেও উইকেটে ঘাস দেখা যাচ্ছে বেশ। মিরপুর টেস্টে তাই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন পেসাররা। সে ক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে বড় অস্ত্র নাহিদ রানা। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে আছেন এই ফাস্ট বোলার।

নাহিদকে নিয়ে শাহিন বলেন, ‘আমার মনে হয়, সে বাংলাদেশের জন্য সম্ভাবনাময় একজন। আশা করি, তাকে ভালোভাবে ব্যবহার করতে পারবে। সাম্প্রতিক সময়ে সে খুব ভালো ফর্মে আছে। আশা করি, আমাদের বিপক্ষে তা থাকবে না।’

মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামে আগামী শুক্রবার প্রথম টেস্টে বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান। সিলেটে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ১৬ মে।

Published: প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৭: ৪৭

Source: https://www.prothomalo.com/sports/cricket/lpomvmgx04

Rate This Content

0.0/5 | 0 ratings
Not rated yet
5
0
4
0
3
0
2
0
1
0

Comments Section

Comments

0 Comments

Processing your comment...

Share Your Thoughts
Replying to
Preview
0 /2000
Pick an emoji
😀 😃 😄 😁 😅 😂 🤣 😊 😇 🙂 😉 😌 😍 🥰 😘 😗 😙 😚 🤗 🤩 🤔 🤨 😐 😑 😶 🙄 😏 😣 😥 😮 🤐 😯 😪 😫 😴 😌 😛 😜 😝 🤤 😒 😓 😔 😕 🙃 🤑 😲 ☹️ 🙁 😖 😞 😟 😤 😢 😭 😦 😧 😨 😩 🤯 😬 😰 😱 🥵 🥶 😳 🤪 😵 🥴 😠 😡 🤬 👍 👎 👌 ✌️ 🤞 🤟 🤘 🤙 👈 👉 👆 👇 ☝️ 🤚 🖐 🖖 👋 🤙 💪 🙏 ✍️ 💅 🤳 💃 🕺 👯 🧘 🏃 🚶 🧍 🧎 💻 📱 ⌨️ 🖱 🖥 💾 💿 📀 🎮 🎯 🎲 🎰 🎳 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 🎷 🎺 🎸 🎻 🎭 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 💕 ❤️ 💔 💖 💗 💓 💞 💝 💘 ❣️ 💟 🔥 💫 🌟 💥 💯 🎉 🎊 🎈 🎁 🏆 🥇 🥈 🥉 🏅 🎖
No comments yet

Be the first to share your thoughts!