শিক্ষা সহায়তা ট্রাস্টের উপবৃত্তিতে নতুন নির্দেশনা

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক
Published on
1 views
1 impressions

আগামী ৭ মে এর মধ্যে এ পাঠাতে হবে। #প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট্র #উপবৃত্তি

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি পেতে HSP-MIS সফটওয়্যারে যেসব শিক্ষার্থীদের বাবা-মার এনআইডি নম্বর দেয়া সম্ভব হচ্ছে তাদের শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক তথ্য পাঠাতে নির্দেশনা দেয়া হয়েছে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীর বাবা-মার মৃত্যুজনিত কারণে এনআইডি নেই এমন শিক্ষার্থীর মোট সংখ্যা ও বিবাহ বিচ্ছেদজনিত বাবা-মার এনআইডি নেই এমন সংখ্যা জানাতে হবে। আগামী ৭ মে এর মধ্যে এ পাঠাতে হবে। সোমবার (৪ মে) প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে প্রকাশিত এক চিঠিতে এ তথ্য জানা যায়। সব উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে এ চিঠি পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির ৬ষ্ঠ, একাদশ ও সমমান শ্রেণির শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানের লক্ষ্যে HSP-MIS সফটওয়্যারে তথ্য এন্ট্রির কার্যক্রম চলমান রয়েছে। ৬ষ্ঠ, একাদশ ও সমমান শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে যে সকল শিক্ষার্থীর শুধু পিতা জীবিত অথবা শুধু মাতা জীবিত অথবা পিতা-মাতা কেউ জীবিত নেই অথবা বিবাহ বিচ্ছেদ জনিত কারণে HSP-MIS সফটওয়্যারে পিতা বা মাতার NID নম্বর প্রদান করা সম্ভব হচ্ছে না এমন সকল শিক্ষার্থীদের বিষয়ে নির্দিষ্ট ছকে তথ্য প্রয়োজন। ছকে উপজেলা, প্রতিষ্ঠানের নাম ও EIIN নম্বর, শ্রেণি, ৬ষ্ঠ/৬ষ্ঠ মাদরাসা, একাদশ/ আলিম ১ম বর্ষ, শিক্ষার্থীর বাবা-মার মৃত্যুজনিত কারণে NID নেই (শিক্ষার্থীর মোট সংখ্যা), বিবাহ বিচ্ছেদ জনিত বাবা-মার NID নেই (শিক্ষার্থীর মোট সংখ্যা) উল্লেখ করতে হবে। ছক মো���াবেক সব উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তার উপজেলার আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক শিক্ষার্থীদের তথ্যা আগামী ৭ মে এর মধ্যে পাঠাতে বলা হয়েছে। #প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট্র #উপবৃত্তি

Published: 04/05/2026 12:55 pm

Source: https://www.dainikshiksha.com/bn/news/new-guidelines-for-education-assistance-trust-stipends-370712

Rate This Content

0.0/5 | 0 ratings
Not rated yet
5
0
4
0
3
0
2
0
1
0

Comments Section

Comments

0 Comments

Processing your comment...

Share Your Thoughts
Replying to
Preview
0 /2000
Pick an emoji
😀 😃 😄 😁 😅 😂 🤣 😊 😇 🙂 😉 😌 😍 🥰 😘 😗 😙 😚 🤗 🤩 🤔 🤨 😐 😑 😶 🙄 😏 😣 😥 😮 🤐 😯 😪 😫 😴 😌 😛 😜 😝 🤤 😒 😓 😔 😕 🙃 🤑 😲 ☹️ 🙁 😖 😞 😟 😤 😢 😭 😦 😧 😨 😩 🤯 😬 😰 😱 🥵 🥶 😳 🤪 😵 🥴 😠 😡 🤬 👍 👎 👌 ✌️ 🤞 🤟 🤘 🤙 👈 👉 👆 👇 ☝️ 🤚 🖐 🖖 👋 🤙 💪 🙏 ✍️ 💅 🤳 💃 🕺 👯 🧘 🏃 🚶 🧍 🧎 💻 📱 ⌨️ 🖱 🖥 💾 💿 📀 🎮 🎯 🎲 🎰 🎳 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 🎷 🎺 🎸 🎻 🎭 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 💕 ❤️ 💔 💖 💗 💓 💞 💝 💘 ❣️ 💟 🔥 💫 🌟 💥 💯 🎉 🎊 🎈 🎁 🏆 🥇 🥈 🥉 🏅 🎖
No comments yet

Be the first to share your thoughts!