বিজনেস কেস প্রতিযোগিতায় জয়ী বিইউপির দল

বাণিজ্য ডেস্ক বাণিজ্য ডেস্ক
1 views
1 impressions

আজ রোববার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে এবারের আয়োজনের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। বিজয়ী দল হংকংয়ে অনুষ্ঠিতব্য বৈশ্বিক আয়োজনে অংশগ্রহণের সুযোগ পাবে।

বহুজাতিক দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত স্নাতক পর্যায়ের বিজনেস কেস কম্পিটিশনের ফাইনাল বা চূড়ান্ত পর্ব সম্পন্ন হয়েছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে আজ রোববার বিকেলে প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। এবারের আয়োজনে বিজয়ী হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) টিম সিক্স সেভেন। প্রথম রানারআপ হয়েছে নর্থসাউ��� বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) টিম আর্কটিক উলভস। দ্বিতীয় রানারআপ হয়েছে বিইউপির টিম রটেন মার্স। এইচএসবিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এইচএসবিসি জানায়, এবারের আয়োজনে দেশের ৪৬টি বিশ্ববিদ্যালয় থেকে ১ হাজার ৬০০ জনের বেশি শিক্ষার্থী বিভিন্ন টিমে ভাগ হয়ে অংশ নেন। ফাইনালে উত্তীর্ণ দলগুলো বিচারকদের সামনে বাস্তবধর্মী ব্যবসায়িক সমস্যার কৌশলগত সমাধান তুলে ধরে। ফাইনাল পর্ব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বিশেষ অতিথি ছিলেন তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। বিচারক প্যানেলে ছিলেন ইউনিলিভার বাংলাদেশের করপোরেট অ্যাফেয়ার্স ডিরেক্টর শামীমা আখতার, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা ও এইচ অ্যান্ড এম বাংলাদেশের আঞ্চলিক কান্ট্রি ম্যানেজার জিয়াউর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব উর রহমান। আরও বক্তব্য দেন ব্র্যাক বিজনেস স্কুলের ডিন মোহাম্মদ মুজিবুল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৈয়দ ফারহাত আনোয়ার। এইচএসবিসি জানায়, বিজয়ী দল ট্রফি ও অর্থ পুরস্কারের পাশাপাশি হংকংয়ে অনুষ্ঠিতব্য বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন। দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের স্নাতক শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতা এবারের আয়োজনের মাধ্যমে ১৪তম বছরে পদার্পণ করেছে। গত ১৪ বছরে ৭০ হাজারের বেশি শিক্ষার্থী এই আয়োজনের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন। তাঁদের মধ্যে ৪৪ জন বিজয়ী তাঁদের কোচসহ আন্তর্জাতিক পর্যায়ে হংকংয়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন।

Published: প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১৪: ৫৫

Source: https://www.prothomalo.com/business/bank/9oelj0rzfe

Rate This Content

0.0/5 | 0 ratings
Not rated yet
5
0
4
0
3
0
2
0
1
0

Comments Section

Comments

0 Comments

Processing your comment...

Share Your Thoughts
Replying to
Preview
0 /2000
Pick an emoji
😀 😃 😄 😁 😅 😂 🤣 😊 😇 🙂 😉 😌 😍 🥰 😘 😗 😙 😚 🤗 🤩 🤔 🤨 😐 😑 😶 🙄 😏 😣 😥 😮 🤐 😯 😪 😫 😴 😌 😛 😜 😝 🤤 😒 😓 😔 😕 🙃 🤑 😲 ☹️ 🙁 😖 😞 😟 😤 😢 😭 😦 😧 😨 😩 🤯 😬 😰 😱 🥵 🥶 😳 🤪 😵 🥴 😠 😡 🤬 👍 👎 👌 ✌️ 🤞 🤟 🤘 🤙 👈 👉 👆 👇 ☝️ 🤚 🖐 🖖 👋 🤙 💪 🙏 ✍️ 💅 🤳 💃 🕺 👯 🧘 🏃 🚶 🧍 🧎 💻 📱 ⌨️ 🖱 🖥 💾 💿 📀 🎮 🎯 🎲 🎰 🎳 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 🎷 🎺 🎸 🎻 🎭 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 💕 ❤️ 💔 💖 💗 💓 💞 💝 💘 ❣️ 💟 🔥 💫 🌟 💥 💯 🎉 🎊 🎈 🎁 🏆 🥇 🥈 🥉 🏅 🎖
No comments yet

Be the first to share your thoughts!