টি–টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি বাংলাদেশ–নিউজিল্যান্ড। চট্টগ্রামের ম্যাচটির তাৎক্ষণিক ঘটনাপ্রবাহ ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন এখানে।

বাংলাদেশ: ৯ ওভারে ৬৬/২ ইশ সোধির করা ইনিংসের নবম ওভারের প্রথম চার বলে লিটন নিয়েছিলেন ১০ রান। তবে ওভারের পঞ্চম বলেই হলেন বোল্ড। সোধির মিডল স্টাম্প বরাবর লেংথ বলটি পুল করতে চেয়েছিলেন লিটন। কিন্তু বল নিচু হয়ে আসায় ব্যাটে না লেগে সরাসরি মিডল স্টাম্পে আঘাত করে। লিটন আউট হয়েছেন ২১ রান করে। ৯ ওভারে বাংলাদেশের রান ৬৬, করতে হবে ১৮৩ রান। বাংলাদেশ: ৬ ওভারে ৪৪/১ ক্যাচ দিয়ে ফিরলেন সাইফ। নাথান স্মিথের অফ স্টাম্পের ওপর লেংথ ডেলিভারিতে সাইফ বড় শট খেলার চেষ্টায় ডিপ মিড উইকেটে ক্যাচ দিয়েছেন। পাওয়ার প্লেতে রান উঠেছে ৪৪। উইকেটে এসেছেন লিটন দাস। বাংলাদেশের লক্ষ্য ১৮৩ রান। বাংলাদেশ: ৪ ওভারে ৩২/০। ফিশারের করা চতুর্থ ওভারের শেষ বলটি স্ট্রেট দিয়ে ছক্কা মারেন সাইফ। সীমানার বাইরে দাঁড়ানো বল বয় ক্যাচটি নিতে পারলেন না। সহজ ক্যাচ! এই ওভারে তিনটি ডাবলস ও একটি ছক্কাসহ মোট ১৪ রান দিলেন ফিশার। সাইফ ১৩ বলে ১৭ ও তানজিদ ১১ বলে ১১ রানে অপরাজিত। বাংলাদেশ: ৩ ওভারে ১৮/০। তৃতীয় ওভারে ৩ রান দিলেন নিউজিল্যান্ডের বাঁহাতি পেসার বেন লিস্টার। ভালো বোলিং করেছেন। সাইফ ১০ বলে ৯ ও তানজিদ ৮ বলে ৭ রানে অপরাজিত। বাংলাদেশ: ২ ওভারে ১৫/০। নিউজিল্যান্ডের হয়ে টি–টুয়েন্টি অভিষেকে নিজের প্রথম ওভারে ৪ রান দিলেন পেসার ম্যাথু ফিশার। তাঁকে একটি চার মারেন সাইফ। সাইফ ৯ বলে ৯ ও তানজিদ ৩ বলে ৪ রানে অপরাজিত। বাংলাদেশ: ১ ওভারে ১১/০। দেশের হয়ে টি–টুয়েন্টি অভিষেকে শুরুটা ভালো হলো না পেসার নাথান স্মিথের। নিউজিল্যান্ডের ইনিংসে বাংলাদেশের পেসার শরীফুল যেমন ১১ রান দিয়েছিলেন, বাংলাদেশের ইনিংসে স্মিথও তেমনি ১১ রান দিলেন। শরীফুলের মতোই দুটি ওয়াইড দিয়েছেন স্মিথ। স্মিথের শেষ বলে তানজিদের ক্যাচ ছাড়েন ইশ সোধি। চার হয় সেটি। ওভারের দ্বিতীয় বলেও একটি চার মারেন আরেক ওপেনার সাইফ হাসান। নিউজিল্যান্ডের ইনিংস শেষ হওয়ার পর মাঠ ছেড়ে যাওয়ার সময় সম্প্রচার চ্যানেলের সঙ্গে কথা বলেন রিশাদ হোসেন। তিনি বলেন, খেলার মাঝে বৃষ্টি হওয়ায় উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো হয়েছে। তাঁর মতে, বাংলাদেশ সহজেই এই রান তাড়া করতে পারবে। রিপনের দুর্ভাগ্য, উইকেপ পেতে পেতেও পেলেন না। শেষ ওভারের পঞ্চম বলে তাঁর বলে ক্যাচ তুলেছিলেন ক্লার্কসন, হাতে জমিয়ে রাখতে পারেননি রিশাদ। বাংলাদেশের পাঁচ বোলারের মধ্যে রিপনই শুধু উইকেটশূন্য থাকলেন। তবে শেষ ওভারে ভালো বোলিং করেছেন বলেই নিউজিল্যান্ডের ব্যাটসম্যানেরা ৬ রানের বেশি তুলতে পারেননি। ৪ ওভারে ৩৯ রান দিয়েছেন রিপন। টসে হেরে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড শরীফুলের প্রথম ওভার থেকেই তোলে ১১ রান। দ্বিতীয় ওভারে হৃদয়ের সরাসরি থ্রোয়ে রবিনসন রানআউট হওয়ার পরও সেই গতি থামেনি। ৬ ওভারে ৬১ আর দশ ওভারে ১০০ রান তুলেছে দলটি। এর মধ্যে দশম ওভারে রিশাদের বলে ক্লিভার আউট হলে রানের গতি ধীর হয়ে পড়ে। ১১ থেকে ১৫তম ওভারে দলটি মাত্র ৩০ রান যোগ করতে হারায় আরও ৪ উইকেট। শেষ পাঁচ ওভারে অবশ্য আবার ঘুরে দাঁড়িয়ে ১ উইকেটে ৫২ রান যোগ করে সফরকারীরা। নিউজিল্যান্ড: ১৭.৫ ওভারে ১৬২/৬। আগের বলেই চার মেরেছেন। আবার মারতে গিয়ে টাইমিংয়ের গড়বড়ে ক্যাচ তুলেছেন নিক কেলি। নিউজিল্যান্ড অধিনায়ক ফিরলেন শর্ট লেগে তানজিমের হাতে ক্যাচ দিয়ে। ২৭ বলে ৩৯ রান করেছেন তিনি। কেলিকে ফিরিয়ে বাংলাদেশ দলের চতুর্থ বোলার হিসেবে উইকেটশিকারীর খাতায় নাম লিখিয়েছেন শরীফুল। আলোকস্বল্পতায় বন্ধ হয়ে গেল খেলা। ঝোড়ো বাতাসও আছে। তবে এখনও বৃষ্টি নামেনি। মাঠের কোথাও কাভারও আনা হয়নি। ফ্লাডলাইট অবশ্য জ্বলছে। দুই দলের খেলোয়াড়েরা মাঠ ছেড়ে ডাগআউটে গিয়ে বসেছেন। খেলা বন্ধের আগে নিউজিল্যান্ড ১৬.৩ ওভারে ৫ উইকেটে ১৫১ রান করেছে। নিউজিল্যান্ড: ১৫ ওভারে ১৩০/৫। এবার উইকেটশিকারীর তালিকায় মেহেদী হাসান। এগিয়ে এসে খেলতে চেয়েছিলেন ফক্সক্রফট, বল তাঁর থাই প্যাড ছুঁয়ে স্টাম্পে আঘাত হানে। ১৫তম ওভারের শেষ বলে পঞ্চম উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড: ১২.৩ ওভারে ১১৭/৪। দ্বিতীয়, তৃতীয় উইকেটের পথ ধরে চলে এল চতুর্থ উইকেটও। তানজিমের বলে সুইপার কাভারে ক্যাচ দিয়েছেন বেভন জ্যাকবস। সেখানে থাকা ফিল্ডার রিশাদকে এদিক–ওদিক একটুও নড়তে হয়নি। সহজ ক্যাচ। সর্বশেষ ১৮ বলে তৃতীয় উইকেট হারাল নিউজিল্যান্ড। ব্যাটিংয়ে অধিনায়ক নিক কেলির সঙ্গে ডিন ফক্সক্রফট। নিউজিল্যান্ড: ১১.৪ ওভারে ১১০/৩। ক্লিভারের পর ফিফটি করা আরেকটি ব্যাটসম্যান ক্লার্ককেও আউট করেছেন রিশাদ হোসেন। রিভার্স সুইপ খেলেছিলেন ক্লার্ক, ঠিকঠাক টাইমিং না হওয়ায় বল ব্যাকওয়ার্ড পয়েন্টে হৃদয়ের হাতে সহজ ক্যাচ। ৩৭ বলে ৫১ রান করেছেন ক্লার্ক। নিউজিল্যান্ড: ১০ ওভারে ১০০/২। ক্যাচ মিস, বাউন্ডারি, ফিফটি অতঃপর আউট—সবই দেখা গেল রিশাদের করা দশম ওভারের প্রথম ৪ বলের মধ্যে। প্রথম বলে স্কয়ার লেগে ক্যাচ দিয়েছিলেন ক্লার্ক। বল হাতে নিয়েও রাখতে পারেননি সাইফ। দ্বিতীয় বলে চার মেরেছেন ক্লিভার, তৃতীয় বলেও চার। টানা দুই চারে তিনি ছুঁয়েছেন ফিফটি। তবে চতুর্থ বলে খেলা ঘুরে গেল। রিভার্স র‍্যাম্প শটের মতো খেলতে চেয়েছেন রবিনসন। বল ব্যাট ফাঁকি দিয়ে প্যাডে। এলবিডব্লিউর আবেদন আঙুল তুলেছেন আম্পায়ার। এতোটাই নিশ্চিত আউট যে, রিভিউ নেওয়ার চেষ্টাও করেননি রবিনসন। ডানহাতি এ ব্যাটসম্যান ফিরেছেন ২৮ বলে ৫১ রানে। ভেঙেছে ৮৮ রানের জুটি, নিউজিল্যান্ড ৯৯ রানে হারিয়েছে দ্বিতীয় উইকেট। নিউজিল্যান্ড: ৬ ওভারে ৬১/১। শুরুতে উইকেট হারালেও নিউজিল্যান্ডের রান উঠছে দ্রুত গতিতেই। ক্লার্ক ও ক্লিভার মিলে দলকে পঞ্চাশে পৌঁছে দিয়েছেন ৫.১ ওভারেই। পাওয়ার প্লের মধ্যে হয়ে গেছে দুজনের জুটির ফিফটিও। ক্লার্ক ১৮ বলে ২৫ আর ক্লিভার ১৭ বলে ৩৩ রানে ব্যাট করছেন। নিউজিল্যান্ড: ১.২ ওভারে ১১/১। দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে উইকেটের দেখা পেয়ে গেল বাংলাদেশ। উইকেটটা অবশ্য কোনো বোলার নেননি। তানজিম সাকিবের বল সফট হ্যান্ডে খেলেই সিঙ্গেলের জন্য ছুটেছেন ক্লার্ক, সাড়া দিয়েছেন রবিনসনও। তাওহিদ হৃদয় বল কুড়িয়েই সরাসরি থ্রোয়ে স্টাম্প ভেঙেছেন। রবিনসন তখনও বেশ দূরেই। ১১ রানে প্রথম উইকেট হারাল নিউজিল্যান্ড। ওই ১১ রানই এসেছে শরীফুল ইসলামের প্রথম ওভারে। দুটি চার মেরেছেন ক্লার্ক। খেলা শুরুর আগে জাতীয় সঙ্গীতে গলা মিলিয়েছেন দুই দলের ক্রিকেটাররা। তাদের সঙ্গে মাঠে নেমেছেন ‘বল বয়’রা। দীর্ঘদিন পর বাংলাদেশের ক্রিকেটে বল বয়দের দেখা মিলল। সাদা ট্রাউজার আর আকাশি রঙের জার্সি পরা খুদে ক্রিকেটাররা বাউন্ডারির বাইরে থাকবেন বল কুড়ানোর জন্য। দর্শকও কি ফিরছেন? ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি হয়েছিল চট্টগ্রামের এই মাঠে। তখন দর্শক ছিল খুবই কম। সেই তুলনায় টি–টুয়েন্টিতে খেলা শুরুর আগেই দর্শক বেড়েছে। তবে গ্যালারির বেশির ভাগ অংশই এখনও ফাঁকা বাংলাদেশের হয়ে খেলতে নামছেন রিপন মন্ডল। ২৩ বছর বয়সী এই পেসারের জন্য এটিকে ‘নতুন অভিষেক’ বলা যায়। ২০২৩ সালের অক্টোবরে এশিয়ান গেমসে বাংলাদেশ দলের হয়ে তিনটি ম্যাচ খেলেছিলেন। ভারতে ওয়ানডে বিশ্বকাপের মধ্যে চীনে গেমস চলায় সেখানে পাঠানো হয়েছিল জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের। তবে আন্তর্জাতিক ম্যাচের মর্যাদা থাকায় এশিয়ান গেমসেই ‘আন্তর্জাতিক অভিষেক’ হয়ে যায় রিপনসহ কয়েকজন ক্রিকেটারের। টসে জিতেছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। সিদ্ধান্ত নিয়েছেন আগে বোলিং করবেন। নিউজিল্যান্ডের হয়ে টসে নেমেছেন নিক কেলি। ৫ টি–টুয়েন্টি খেলা এই ব্যাটসম্যানকে আচমকাই অধিনায়কত্ব করতে হচ্ছে। গতকালের অনুশীলনে পায়ে চোট পাওয়ায় সিরিজের প্রথম ম্যাচের একাদশে নেই অধিনায়ক টম ল্যাথাম। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর এবার টি–টুয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ–নিউজিল্যান্ড। তৃতীয় ওয়ানডে যে মাঠে হয়েছে, সেই চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামেই আজ প্রথম টি–টুয়েন্টি। চট্টগ্রাম থেকে প্রথম আলোর প্রতিবেদক মাহমুদুল হাসান জানিয়েছেন, গতকাল রাতে ও আজ সকালে ��ারি বৃষ্টি হয়েছে চট্টগ্রামে। কিন্তু গত কয়েক ঘণ্টা আবহাওয়া ছিল রৌদ্রজ্জ্বল। যদিও টসের মিনিট দশেক আগে আবার মেঘে ঢেকে গেছে আকাশ।

Published: 2026-04-27T10:59:17.855Z

Source: https://www.prothomalo.com/sports/cricket/byuf9d7wir

Rate This Content

0.0/5 | 0 ratings
Not rated yet
5
0
4
0
3
0
2
0
1
0

Comments Section

Comments

0 Comments

Processing your comment...

Share Your Thoughts
Replying to
Preview
0 /2000
Pick an emoji
😀 😃 😄 😁 😅 😂 🤣 😊 😇 🙂 😉 😌 😍 🥰 😘 😗 😙 😚 🤗 🤩 🤔 🤨 😐 😑 😶 🙄 😏 😣 😥 😮 🤐 😯 😪 😫 😴 😌 😛 😜 😝 🤤 😒 😓 😔 😕 🙃 🤑 😲 ☹️ 🙁 😖 😞 😟 😤 😢 😭 😦 😧 😨 😩 🤯 😬 😰 😱 🥵 🥶 😳 🤪 😵 🥴 😠 😡 🤬 👍 👎 👌 ✌️ 🤞 🤟 🤘 🤙 👈 👉 👆 👇 ☝️ 🤚 🖐 🖖 👋 🤙 💪 🙏 ✍️ 💅 🤳 💃 🕺 👯 🧘 🏃 🚶 🧍 🧎 💻 📱 ⌨️ 🖱 🖥 💾 💿 📀 🎮 🎯 🎲 🎰 🎳 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 🎷 🎺 🎸 🎻 🎭 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 💕 ❤️ 💔 💖 💗 💓 💞 💝 💘 ❣️ 💟 🔥 💫 🌟 💥 💯 🎉 🎊 🎈 🎁 🏆 🥇 🥈 🥉 🏅 🎖
No comments yet

Be the first to share your thoughts!