স্বপ্না ও মুনকিকে বাদ দিয়ে সাফের হ্যাটট্রিক শিরোপা মিশনে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
Published

সাফ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দল থেকে বাদ পড়লেন নিয়মিত দুই মুখ স্বপ্না রানী ও মুনকি আক্তার।

পারফরম্যান্স আর শৃঙ্খলার প্রশ্নে কোনো আপস নয়—কোচ পিটার বাটলারের এমন কড়া বার্তায় সাফ চ্যাম্পিয়নশিপের দল থেকে বাদ পড়লেন নিয়মিত দুই মুখ স্বপ্না রনী ও মুনকি আক্তার। এই দুই মিডফিল্ডারকে ছাড়াই সাফ নারী চ্যাম্পিয়নশিপে হ্যাটট্রিক শিরোপার মিশনে যাচ্ছে বাংলাদেশ। আগামী ২৫ মে ভারতের গোয়ায় শুরু হতে যাওয়া অষ্টম সাফ নারী চ্যাম্পিয়নশিপে টানা তৃতীয়বার শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে আগামীকাল থাইল্যান্ডের ব্যাংকক যাচ্ছে লাল-সবুজের মেয়েরা। সেখানে ১৫ দিন ক্যাম্প ও দুটি প্রস্তুতি ম্যাচ শেষে ২১ মে দল যাবে গোয়া।

থাইল্যান্ড যাওয়ার আগে আজ দুপুরে বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে কোচ পিটার বাটলার ও অধিনায়ক আফঈদা খন্দকার সাফে হ্যাটট্রিক শিরোপা নিয়ে দেশে ফেরার আশাবাদ জানান। তবে কাজটা যে কঠিন, তা তাঁরা জানেন। বারবার সেটা তাঁদের কথায়ও এসেছে। আগের দুবার নেপালকে তাঁদেরই মাঠে হারিয়ে সাফ ট্রফি জিতলেও এবার লড়তে হবে ভারতের মাটিতে। ভারত এই টুর্নামেন্টের প্রথম ৫ বারের চ্যাম্পিয়ন।

গত দুবার তারা ফাইনালে উঠতে না পারলেও এবার ঘরের মাঠে জিততে মরিয়া থাকবে। সাফে হ্যাটট্রিক শিরোপা জেতা সহজ হবে না সতর্ক করে দিয়ে কোচ বাটলার বলেন, ভুটানের মতো দলগুলোও এখন অনেক উন্নতি করেছে এবং প্রতিটি দলই এখন অনেক বেশি সংগঠিত।

২০২৪ সালে কাঠমান্ডু সাফের শিরোপা ধরে রাখা বাংলাদেশের ২৩ জনের দল থেকে এবার নেই ১০ জনই। কোচ বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের কারণে অধিনায়ক সাবিনা খাতুন, মাসুরা পারভীন, মাসুশিমা সুমাইয়া, কৃষ্ণা রানী ও সানজিদারা আগে থেকেই আলোচনার বাইরে ছিলেন। তবে স্বপ্না রানী ও মুনকি আক্তারের বাদ পড়াটা নতুন আলোচনার জন্ম দিয়েছে। গত দুটি সাফ জয়ী দলের সদস্য স্বপ্না ও জাতীয় দলের নিয়মিত মুখ হয়ে ওঠা মুনকিকে শুধু বাদই দেননি কোচ, তাঁদের নিয়ে বাটলার রীতিমতো বিস্ফোরক মন্তব্যও করেছেন।

বাটলার বলেন, ‘স্বপ্না আর মুনকির পারফরম্যান্স খুবই খারাপ। ওরা প্রত্যাশিত পর্যায়ে পারফর্ম করতে পারেনি, কথা শোনেনি এবং আশা করি একদিন তাদের বোধোদয় হবে। আশা করি একদিন ওরা বুঝতে পারবে যে আমি ওদের উপকারই করছি। তাই ওদের দল থেকে বাদ দেওয়া হয়েছে। ওরা দলের সাথে অনুশীলন করছে না, এমনকি তারা অনুশীলন গ্রুপের সাথেও নেই।’

বাদ পড়াদের শূন্যস্থান পূরণে সাফের ২৩ জনের চূড়ান্ত দলে প্রথমবার সুযোগ পেয়েছেন স্বর্ণা রানী, হালিমা খাতুন, সুরমা জান্নাত, সুরভী আকন্দ প্রীতি, উন্নতি খাতুন, অর্পিতা বিশ্বাস, মোমিতা খাতুন ও উমেহ্লা মারমা। এর মধ্যে অর্পিতা ও মোমিতা প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন। তবে চোটের কারণে বাদ পড়েছেন ডিফেন্ডার নবীরন খাতুন।

গত মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এশিয়ান কাপের আগে প্রস্তুতি নিয়ে কোচ অখুশি থাকলেও এবার কোচের সুর কিছুটা নরম। এক প্রশ্নে বলেন, ‘আমাদের প্রস্তুতি এখনও শেষ হয়নি। আমি বিষয়টাকে এভাবে দেখি যে, ফুটবল হলো একটি নিরন্তর শেখার প্রক্রিয়া। আমি শৃঙ্খলা চাই। আমি চাই সব কাজ সঠিকভাবে হোক। আমি সততার সাথে বিশ্বাস করি যে, গত দুই বছরে মেয়েরা অনেক উন্নতি করেছে। আমরা একটি সুন্দর ধাঁচের ফুটবল খেলি। আমি সবসময়ই বলি যে, আমরা সিনিয়র পুরুষ জাতীয় দলের চেয়েও ভালো ফুটবল খেলি।’

চট্টগ্রামের কেইপিজেডে সপ্তাহ দুয়েক ক্যাম্প করে মাত্রই ঢাকায় ফিরেছে বাংলাদেশ দল। দুদিন হালকা বিশ্রাম নিয়ে এবার ব্যাংকক যাত্রা। ব্যাংককে ১০ মে থাই প্রিমিয়ার লিগের ক্লাব কাসেম বুন্দিত এফসি ও ১৭ মে দ্বিতীয় বিভাগের ব্যাংকক স্পোর্টস স্কুল ক্লাবের সঙ্গে খেলবে বাংলাদেশ।

Published: প্রকাশ: ০৬ মে ২০২৬, ১১: ০৫

Source: https://www.prothomalo.com/sports/football/zeo1abm3qi

Rate This Content

0.0/5 | 0 ratings
Not rated yet
5
0
4
0
3
0
2
0
1
0

Comments Section

Comments

0 Comments

Processing your comment...

Share Your Thoughts
Replying to
Preview
0 /2000
Pick an emoji
😀 😃 😄 😁 😅 😂 🤣 😊 😇 🙂 😉 😌 😍 🥰 😘 😗 😙 😚 🤗 🤩 🤔 🤨 😐 😑 😶 🙄 😏 😣 😥 😮 🤐 😯 😪 😫 😴 😌 😛 😜 😝 🤤 😒 😓 😔 😕 🙃 🤑 😲 ☹️ 🙁 😖 😞 😟 😤 😢 😭 😦 😧 😨 😩 🤯 😬 😰 😱 🥵 🥶 😳 🤪 😵 🥴 😠 😡 🤬 👍 👎 👌 ✌️ 🤞 🤟 🤘 🤙 👈 👉 👆 👇 ☝️ 🤚 🖐 🖖 👋 🤙 💪 🙏 ✍️ 💅 🤳 💃 🕺 👯 🧘 🏃 🚶 🧍 🧎 💻 📱 ⌨️ 🖱 🖥 💾 💿 📀 🎮 🎯 🎲 🎰 🎳 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 🎷 🎺 🎸 🎻 🎭 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 💕 ❤️ 💔 💖 💗 💓 💞 💝 💘 ❣️ 💟 🔥 💫 🌟 💥 💯 🎉 🎊 🎈 🎁 🏆 🥇 🥈 🥉 🏅 🎖
No comments yet

Be the first to share your thoughts!