
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির বিপুল জয়ের পর রাজ্যের বিভিন্ন স্থানে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে হামলা–ভাঙচুরের ঘটনা ঘটেছে। বিজেপির লোকজন এসব হামলা–ভাঙচুর চালিয়েছেন বলে অভিযোগ তৃণমূলের। তবে এসব ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তৃণমূল কংগ্রেসের দাবি, গতকাল সোমবার ভোটের ফলাফলের গতিপ্রকৃতি স্পষ্ট হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্যের বিভিন্ন স্থানে দলীয় কার্যালয়ে হামলা–ভাঙচুর চালানো হয়। যেসব স্থানে তৃণমূলের কার্যালয়ে হামলা–ভাঙচুরের ঘটনা ঘটেছে, তার মধ্যে রয়েছে কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কোচবিহার, হাওড়া ও মুর্শিদাবাদ। দ্য স্টেটসম্যান পত্রিকার ফেসবুকে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, কলকাতার রুবি ক্রসিংয়ে তৃণমূলের কার্যালয়ে ভাঙচুর চালানো হচ্ছে। সেখানে থাকা লোকজনের হাতে বিজেপির দলীয় পতাকা দেখা গেছে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট গতকাল গণনা করা হয়। ফলাফল অনুযায়ী, বিজেপি ২০৬ আসনে জয়ী। তৃণমূল জয়ী ৮১ আসনে।
Published: প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৪: ৪১
Source: https://www.prothomalo.com/world/india/f29k21kh45
Comments Section
Comments
Processing your comment...
Share Your Thoughts
No comments yet
Be the first to share your thoughts!