
চীনের হুনান প্রদেশে একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত এবং ৬১ জন আহত হয়েছেন। এ ঘটনায় মঙ্গলবার (৫ মে) পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স। স্থানীয় সময় সোমবার (৪ মে) বিকেল সাড়ে...
চীনের হুনান প্রদেশে একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত এবং ৬১ জন আহত হয়েছেন। এ ঘটনায় মঙ্গলবার (৫ মে) পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স। স্থানীয় সময় সোমবার (৪ মে) বিকেল সাড়ে ৪টার দিকে প্রদেশটির রাজধানী চাংশায় অবস্থিত হুয়াশেং ফায়ারওয়ার্কস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ডিসপ্লে কোম্পানিতে এ বিস্ফোরণ ঘটে। আতশবাজি উৎপাদনের জন্য পরিচিত এই এলাকাটিতে ঘটনাটি ঘটে। বিস্ফোরণের পর ঘটনাস্থলে ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং আশপাশের বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। উদ্ধারকাজে প্রায় ৫০০ জন দমকল, উদ্ধার ও চিকিৎসাকর্মী কাজ করছেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। এ ঘটনায় স্থানীয়ভাবে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে ধ্বংসস্তূপ ও আগুনের দৃশ্য দেখা গেছে। তবে এসব ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স। উল্লেখ্য, গত বছর চীন বিশ্ববাজারে প্রায় ১.১৪ বিলিয়ন ডলারের আতশবাজি রপ্তানি করেছে, যা বৈশ্বিক সরবরাহে বড় অংশ জুড়ে রয়েছে।Published: প্রকাশ : ০৫ মে ২০২৬, ১০:৪৫
Comments Section
Comments
Processing your comment...
Share Your Thoughts
No comments yet
Be the first to share your thoughts!