নাচতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে কুংফু শুরু করে রোবট

এনডিটিভি এনডিটিভি
Published

শিক্ষার্থীদের সঙ্গে সমন্বিত নাচে একটি রোবটও অংশ নিচ্ছিল। ওই নাচের একটি ভিডিও ফুটেজ চীনা সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় ভাইরাল হয়েছে।

চীনে একটি স্কুলে ‘স্পোর্টস ডে’, সকাল থেকেই চলছিল নানা আয়োজন। সবকিছু ঠিকঠাকই ছিল। আয়োজনের একপর্যায়ে ছিল নানা ধরনের ঐতিহ্যবাহী পোশাক পরে মাঠে শিক্ষার্থীদের সুশৃঙ্খল ও সমন্বিত নাচ।

শিক্ষার্থীদের সঙ্গে সমন্বিত ওই নাচে একটি রোবটও অংশ নিচ্ছিল। ওই নাচের একটি ভিডিও ফুটেজ চীনা সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় ভাইরাল হয়েছে।

ভিডিওতে রোবটটিকে হঠাৎই নিয়ন্ত্রণ হারাতে দেখা যায়। ঘটনাটি ঘটেছে চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের স্বায়ত্তশাসিত শিনজিয়াং উইঘুর অঞ্চলের একটি স্কুলে।

ভিডিওর শুরুতে দেখা যায়, রোবটটি একটি খেলার মাঠে নাচের ভঙ্গি ও মার্শাল আর্টের কিক প্রদর্শন করছে। রোবটটির এই কসরত উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে।

কিন্তু গোল বাঁধে তখনই, যখন পরিকল্পনা অনুযায়ী শিক্ষার্থীরা রোবটের সঙ্গে সমন্বিত নাচ পরিবেশনের জন্য দৌড়ে মাঠে নেমে আসে। শিক্ষার্থীরা দৌড়ে মাঠে প্রবেশ করতে শুরু করলে রোবটটি নিয়ন্ত্রণের বাইরে যেতে শুরু করে।

পারফরম্যান্স শুরুর কয়েক সেকেন্ডের মধ্যেই রোবটটি প্রথমে নিজেই হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায়। পরে জানা গেছে, অতিরিক্ত মানুষের উপস্থিতিতে সেটি বিভ্রান্ত হয়ে পড়েছিল। হোঁচট খেয়ে পড়ে যাওয়ার পর সেটি উঠে দাঁড়াতে গিয়ে উল্টো ঘুরে যায়, আবার পড়ে যায় এবং অন্যান্য শিক্ষার্থী পারফর্মারদের দিকে দৌড়াতে দৌড়াতে কুং-ফু কিক মারতে শুরু করে।

রোবটটিকে অনিয়ন্ত্রিতভাবে চলতে এবং হাত–পা ছুড়তে দেখে সেটির কাছাকাছি থাকা শিক্ষার্থীরা খানিকটা হতচকিত হয়ে পড়ে এবং সতর্কভাবে পেছনে সরে যায়। রোবটের অনিয়ন্ত্রিত গতিবিধি সেখানে উপস্থিত মানুষের মধ্যে উদ্বেগের সৃষ্টি করে।

শেষ পর্যন্ত অবশ্য কোনো দুর্ঘটনা ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। রোবটটির পরিচালকদের একজন দৌড়ে মাঠে ঢুকে সেটিকে দুহাতে চেপে ধরে আটকায় এবং তুলে মাঠের বাইরে নিয়ে যায়। এ ঘটনায় কেউ আহত হয়নি।

স্থানীয় এক ব্যক্তি বলেন, মানুষের অতিরিক্ত ভিড় সেটিকে বিভ্রান্ত করেছিল, সেটি কারও ক্ষতি না করে শুধু নাচতে চেয়েছিল।

সাম্প্রতিক বছরগুলোয় উন্নত রোবোটিকস ও কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে চীনের উচ্চাভিলাষী অগ্রযাত্রার অংশ হিসেবে জনসমাবেশ, স্কুল ও প্রদর্শনীতে মানবসদৃশ রোবটের ব্যবহার দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

Published: প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৪: ৪৩

Source: https://www.prothomalo.com/world/china/27803de3p1

Rate This Content

0.0/5 | 0 ratings
Not rated yet
5
0
4
0
3
0
2
0
1
0

Comments Section

Comments

0 Comments

Processing your comment...

Share Your Thoughts
Replying to
Preview
0 /2000
Pick an emoji
😀 😃 😄 😁 😅 😂 🤣 😊 😇 🙂 😉 😌 😍 🥰 😘 😗 😙 😚 🤗 🤩 🤔 🤨 😐 😑 😶 🙄 😏 😣 😥 😮 🤐 😯 😪 😫 😴 😌 😛 😜 😝 🤤 😒 😓 😔 😕 🙃 🤑 😲 ☹️ 🙁 😖 😞 😟 😤 😢 😭 😦 😧 😨 😩 🤯 😬 😰 😱 🥵 🥶 😳 🤪 😵 🥴 😠 😡 🤬 👍 👎 👌 ✌️ 🤞 🤟 🤘 🤙 👈 👉 👆 👇 ☝️ 🤚 🖐 🖖 👋 🤙 💪 🙏 ✍️ 💅 🤳 💃 🕺 👯 🧘 🏃 🚶 🧍 🧎 💻 📱 ⌨️ 🖱 🖥 💾 💿 📀 🎮 🎯 🎲 🎰 🎳 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 🎷 🎺 🎸 🎻 🎭 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 💕 ❤️ 💔 💖 💗 💓 💞 💝 💘 ❣️ 💟 🔥 💫 🌟 💥 💯 🎉 🎊 🎈 🎁 🏆 🥇 🥈 🥉 🏅 🎖
No comments yet

Be the first to share your thoughts!