
বাংলাদেশ মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটিতে মো. শাখাওয়াত হোসেন সভাপতি এবং মো. মাহবুবুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, মাহবুবুর রহমান পুনর্নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশ মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (বিএমএএএ) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ২০২৬-২৭ মেয়াদের এই কমিটিতে মো. শাখাওয়াত হোসেন সভাপতি এবং মো. মাহবুবুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচি��� হয়েছেন। এর মধ্যে সাধারণ সম্পাদক পদে মাহবুবুর রহমান পুনর্নির্বাচিত হয়েছেন। আজ মঙ্গলবার সংগঠনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নবনির্বাচিত কমিটির অন্যরা হলেন প্রথম সহসভাপতি এম এ ফাসিহুর রহমান, দ্বিতীয় সহসভাপতি মো. গোলাম সরওয়ার, কোষাধ্যক্ষ ফয়সাল আল আসাদুজ্জামান এবং সহকারী সাধারণ সম্পাদক মো. গোলাম জিলানী। ১৯৬২ সালে প্রতিষ্ঠিত চট্টগ্রামের বাংলাদেশ মেরিন একাডেমি থেকে পাস করা নাবিকেরাই এই অ্যাসোসিয়েশনের সদস্য। জানা গেছে, ২০১৯ সালে গঠিত বিএমএএএর মোট সদস্য ছয় হাজার। এতে সাধারণ, রেজিস্টার্ড ও আজীবন—এই তিন ধরনের সদস্য রয়েছেন। ২৫ এপ্রিল দেশ-বিদেশে ছড়িয়ে থাকা সদস্যরা অনলাইনে ভোট দিয়ে নতুন এই কমিটি নির্বাচন করেন। নির্বাচনে ৮৫ শতাংশ ভোট পড়েছে।Published: প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১৬: ০৮
Comments Section
Comments
Processing your comment...
Share Your Thoughts
No comments yet
Be the first to share your thoughts!