
আমাদের এইচএসসি পরীক্ষার ডেট দিয়েছি। সবকিছুকে একটা টাইম ফ্রেমে নিয়ে আসবো। দুই বছরের লেখাপড়া দুই বছরেই শেষ হতে হবে। এটা যেনো কোনো অবস্থাতেই অন্য কারো জন্য মানে, ইউনির্ভাসিটিগুলোর সঙ্গে মিস কমনিকেশনের জন্য অথবা বোর্ডের কারো অবহেলার কারণে আমাদের ছাত্র-ছাত্রীদের লেখাপড়া ও সময়ের ক্ষতি না হয়- এই জিনিসটা টার্গেট করে আমরা কাজ করছি। #শিক্ষামন্ত্রী #এহছানুল হক মিলন #শিক্ষার্থী
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ডিসেম্বর পরীক্ষার মাস এর মধ্যেই আমরা আমাদের সিলেবাস শেষ করার চেষ্টা করছি। তারপরপরই যেনো অ্যাডমিশন টেস্টে চলে যায়, অর্থাৎ কেনো গ্যাপ না থাকে। এবং শিক্ষার্থীদের বিনা কারণে কোচিং সেন্টারে যেনো যেতে না হয়। পরীক্ষা শেষ এরপর রেজাল্ট ও পরবর্তী অ্যাডমিশন। এই সমন্বয়টা ইউনিভার্সিটির সঙ্গেও করতে হবে। শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল, কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক, কর্মচারি বদলি নীতিমালা-২০২৬’ সংক্রান্ত আলোচনা সভা শেষে এ কথা বলেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন, অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শিক্ষামন্ত্রী এ সময় আরো বলেন, আমাদের এইচএসসি পরীক্ষার ডেট দিয়েছি। সবকিছুকে একটা টাইম ফ্রেমে নিয়ে আসবো। দুই বছরের লেখাপড়া দুই বছরেই শেষ হতে হবে। এটা যেনো কোনো অবস্থাতেই অন্য কারো জন্য মানে, ইউনির্ভাসিটিগুলোর সঙ্গে মিস কমনিকেশনের জন্য অথবা বোর্ডের কারো অবহেলার কারণে আমাদের ছাত্র-ছাত্রীদের লেখাপড়া ও সময়ের ক্ষতি না হয়- এই জিনিসটা টার্গেট করে আমরা কাজ করছি। শিক্ষামন্ত্রী বলেন, সেশনজট সমন্বয় করার জন্য আমরা চাইবো প্রতিটা সিলেবাস শেষ হওয়ার সঙ্গে–সঙ্গে পরীক্ষাগুলো শেষ হয়। আমরা চাই না বিরাট গ্যাপ পড়ুক। কারকুলাম পরিবর্তন নিয়ে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, আমরা বসে নেই এটা নিয়ে কাজ করছি। এটা নিয়ে আমরা প্রতিদিনই কাজ করছি। এটা নিয়ে ইন-ডিটেইলস পড়ে জানানো হবে। পরিবর্তন নিশ্চয়ই আনা হবে। আমরা টার্গেট করছি, দু্ই বছরের লেখপড়া যেনো দুই বছরেই শেষ হয়, এখানে যেনো সেশনজট না হয়। সেভাবেই আমরা এডজাস্ট করার চেষ্টা করছি। যেনো কোনো ছাত্র-ছাত্রীর জীবন থেকে সেশনজটের কারণে বা বোর্ড পরীক্ষা কারণে তাদের জীবন থেকে এক বছর ও দু্ই বছর যেনো ঝরে না পড়ে এজন্য আমরা এ বিষয়ে কাজ করছি। #শিক্ষামন্ত্রী #এহছানুল হক মিলন #শিক্ষার্থীPublished: 25/04/2026 02:54 pm
Comments Section
Comments
Processing your comment...
Share Your Thoughts
No comments yet
Be the first to share your thoughts!