‘কোলম্যানের ব্যাপারে আমি ইতিবাচক’—প্রথম আলোকে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
Published

আগামীকাল জাতীয় ফুটবল দলের নতুন কোচের নাম ঘোষণার কথা থাকলেও আর্থিক জটিলতায় এখনো নাম চূড়ান্ত করতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে বিষয়টি নিয়ে আজ অগ্রগতির আভাস দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

আজ সন্ধ্যায় ময়মনসিংহ থেকে ঢাকা ফেরার পথে এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী জানান, বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে আজ রাতেই তাঁর কথা হবে। আমিনুল হক বলেন, ‘তাবিথ সাহেব রাতে কথা বলবেন আমার সঙ্গে, তখনই সব ফাইনাল হবে। আমি মাত্র ময়মনসিংহ থেকে ফিরছি, তাই বলেছি আলাপটা ফোনেই শেষ করতে।’

দীর্ঘ যাচাই–বাছাই শেষে বাফুফে তিনজনের সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছে। তাঁদের মধ্যে সাবেক ওয়েলস কোচ ক্রিস কোলম্যানের নামই জোরালোভাবে আলোচিত হচ্ছে। সংক্ষিপ্ত তালিকায় থাকা কোচদের ব্যাপারে জানতে চাইলে আমিনুল বলেন, ‘কোলম্যান আছে। আরেকজন আছে সম্ভবত জার্মানির ( বার্নড স্টর্ক)। সঙ্গে আরও একজন। আাদের শর্টলিস্ট থেকে সম্ভাব্য সেরা যিনি হবেন, তাঁকেই আমরা নেব। তবে কোলম্যান যে এগিয়ে আছে, এটা বলতে পারি।’

কোচ চূড়ান্তে বড় প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে কোলম্যানের বেতন। মাসে সহকারীসহ প্রায় ৩৫ হাজার ডলার খরচ হবে তাঁর জন্য। এই বিশাল অঙ্কের জোগান দিতে মন্ত্রণালয়ের দ্বারস্থ হয়েছে বাফুফে।

এ বিষয়ে আমিনুল ইতিবাচক মনোভাব প্রকাশ করে বলেন, ‘কোলম্যানের বেতনের প্রস্তাবটা আমার কাছে এসেছে, তাঁর ব্যাপারে আমি ইতিবাচক। যদি কোলম্যান হয়, তবে আমাদের একটা বড় সাপোর্ট লাগবে। ফুটবলের স্বার্থে, দেশের মানুষের যে চাওয়া আছে, সেই স্বার্থে যদি আমাদের পাশে থাকতে হয়, আমরা অবশ্যই থাকব। আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করব।’

কোলম্যানের বেতনের ব্যাপারে মন্ত্রী বলেন, ‘বাফুফে হয়তো অর্ধেক দতে পারবে, মন্ত্রণালয় বাকি অর্ধেক। এখন পর্যন্ত এভাবেই আছে। দেখা যাক। চূড়ান্ত সিদ্ধান্ত কী হয়।’

নিজে একজন ফুটবলার হওয়ায় এই খেলাটির প্রতি তাঁর আলাদা টান কাজ করছে উল্লেখ করে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমি ফুটবলের মানুষ। ফুটবলার হিসেবে ফুটবলের পাশে অবশ্যই থাকব। সব স্পোর্টসকে সমান গুরুত্ব দিচ্ছি; কিন্তু ফুটবলের জন্য যা করণীয়, সেটি করা হবে ইনশা আল্লাহ।’

আগামীকালই ফুটবলভক্তরা কাঙ্ক্ষিত সেই নাম জানতে পারবেন। এ বিষয়ে আমিনুল হকের চূড়ান্ত মন্তব্য, ‘বাফুফে কোচের বিষয়টা আমাদের (মন্ত্রণালয়ের) সঙ্গে আলোচনা করেছে, আমি বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছি। কালকেই হয়তো আপনারা বিস্তারিত জানতে পারবেন।’

Published: আপডেট: ১৪ মে ২০২৬, ১৪: ৪০

Source: https://www.prothomalo.com/sports/football/fjze92df54

Rate This Content

0.0/5 | 0 ratings
Not rated yet
5
0
4
0
3
0
2
0
1
0

Comments Section

Comments

0 Comments

Processing your comment...

Share Your Thoughts
Replying to
Preview
0 /2000
Pick an emoji
😀 😃 😄 😁 😅 😂 🤣 😊 😇 🙂 😉 😌 😍 🥰 😘 😗 😙 😚 🤗 🤩 🤔 🤨 😐 😑 😶 🙄 😏 😣 😥 😮 🤐 😯 😪 😫 😴 😌 😛 😜 😝 🤤 😒 😓 😔 😕 🙃 🤑 😲 ☹️ 🙁 😖 😞 😟 😤 😢 😭 😦 😧 😨 😩 🤯 😬 😰 😱 🥵 🥶 😳 🤪 😵 🥴 😠 😡 🤬 👍 👎 👌 ✌️ 🤞 🤟 🤘 🤙 👈 👉 👆 👇 ☝️ 🤚 🖐 🖖 👋 🤙 💪 🙏 ✍️ 💅 🤳 💃 🕺 👯 🧘 🏃 🚶 🧍 🧎 💻 📱 ⌨️ 🖱 🖥 💾 💿 📀 🎮 🎯 🎲 🎰 🎳 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 🎷 🎺 🎸 🎻 🎭 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 💕 ❤️ 💔 💖 💗 💓 💞 💝 💘 ❣️ 💟 🔥 💫 🌟 💥 💯 🎉 🎊 🎈 🎁 🏆 🥇 🥈 🥉 🏅 🎖
No comments yet

Be the first to share your thoughts!