খাবারের আভিজাত্যের মনস্তত্ত্ব: দৃষ্টিই কেন প্রথম বিচারক

যায়মা আহাসান যায়মা আহাসান
Published on
1 views
1 impressions

একটি ডেজার্টকে আমরা খুব কমই কেবল স্বাদের ভিত্তিতে বিচার করি। প্রথম কামড় দেওয়ার আগেই আমরা ঠিক করে ফেলি—এটা খাওয়ার যোগ্য কি না, তা দেখতে কেমন, কোথা থেকে এসেছে আর এটা আমাদের কেমন অনুভূতি দেয়, তার ওপর ভিত্তি করে। ঢাকার মতো শহরে যেখানে খাবার ক্রমেই অভিজ্ঞতানির্ভর হয়ে উঠছে,...

একটি ডেজার্টকে আমরা খুব কমই কেবল স্বাদের ভিত্তিতে বিচার করি। প্রথম কামড় দেওয়ার আগেই আমরা ঠিক করে ফেলি—এটা খাওয়ার যোগ্য কি না, তা দেখতে কেমন, কোথা থেকে এসেছে আর এটা আমাদের কেমন অনুভূতি দেয়, তার ওপর ভিত্তি করে। ঢাকার মতো শহরে যেখানে খাবার ক্রমেই অভিজ্ঞতানির্ভর হয়ে উঠছে, সেখানে ‘প্রিমিয়াম’ আর শুধু দামের বিষয় নয়, বরং এটা একটা সযত্নে তৈরি করা ধারণা বা উপলব্ধি। এই ধারণার কেন্দ্রে রয়েছে একটি সহজ সত্য। আমরা মুখে দেওয়ার আগেই মনে মনে খাবারের স্বাদ গ্রহণ করি। ভোক্তা মনস্তত্ত্বের গবেষণা বলছে, খাদ্য উপস্থাপন, পরিবেশ এবং প্রত্যাশা—এই তিনটি উপাদান খাবারকে আমরা কীভাবে অনুভব করি, তা গভীরভাবে প্রভাবিত করে। পরিচ্ছন্ন ও নান্দনিকভাবে সাজানো একটি ডেজার্ট প্রায় সব সময় একই খাবারের সাধারণ পরিবেশনের তুলনায় বেশি আকর্ষণীয় মনে হয়। এমনকি আলো, টেবিলওয়ার ও পরিবেশও আমাদের মূল্যায়নে সূক্ষ্মভাবে প্রভাব ফেলে। ফলে প্রিমিয়ামের ধারণা স্বাদ থেকে নয় বরং প্রত্যাশা থেকে। শেফ Massimo Bottura-এর ভাষায়, ‘রান্না হলো ভালোবাসার বহিঃপ্রকাশ, এক অনন্য উপহার’। আর এই যে যত্ন নিয়ে কিছু একটা বানানো হচ্ছে—এটা নিছক পণ্য নয়, বরং মমতা মিশিয়ে মানুষ আসলে দাম দিতে গড়া। এই বোধটুকুর জন্যই রাজি হয়। দামও এই অভিজ্ঞতার একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা সাধারণত বেশি দামের সঙ্গে ভালো মানের সম্পর্ক স্থাপন করি, যাকে বলা হয় ‘price quality heuristic’। কিন্তু বিষয়টি শুধু ধারণার মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি আমাদের বাস্তব অভিজ্ঞতাকেও প্রভাবিত করে। যখন আমরা বেশি মূল্য দিই, তখন আমাদের প্রত্যাশা বেড়ে যায় আর প্রায়শই মনে করি, আমরা বেশি কিছু পাচ্ছি। ফলে ডেজার্টটি আরো সমৃদ্ধ, আরো উপভোগ্য এবং আরো সার্থক মনে হয় যদি প্রকৃত পার্থক্য খুব বেশি নাও হতে পারে। মার্কিন শেফ Grant Achatz-এর কথায়, ‘খাবার শুধু পেট ভরানোর জ্বালানি নয়, এটি একটি অভিজ্ঞতা।’ সযত্নে সাজানো, আবেগে মোড়া সেই অভিজ্ঞতাটাই আজকের ‘প্রিমিয়াম ডাইনিং’কে সংজ্ঞায়িত করে। আর আছে প্যাকেজিং, যা এখন আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখনকার ডেজার্ট শুধু প্লেটে পরিবেশিত হয় না, বরং সেটা আগমন, বাক্স থেকে অবমুক্ত হয় এবং ক্যামেরাবন্দি হয়। পরিচ্ছন্ন টাইপোগ্রাফি, ছিমছাম গড়নের বাক্স, মিউটেড টোন—এই খুঁটিনাটি ডিটেলগুলোই চোখের দেখায় জানান দেয় এটা অভিজাত কিছু। ‘আগে দর্শনধারী, পরে গুণবিচারী’ (aesthetic usability effect)-এর মতো মনস্তাত্ত্বিক ধারণা অনুযায়ী—কোনো কিছু দেখতে ভালো হলে আমরা ধরেই নিই সেটি ভালো হবে। প্রকৃত অর্থে কোনো কিছুকে ‘প্রিমিয়াম’ পর্যায়ে নিয়ে যায় তার গল্প। একটি ডেজার্ট যখন কেবল উপকরণের সীমা ছাড়িয়ে একটি বর্ণনা ধারণ করে, তখনই সেটা আলাদা হয়ে ওঠে। ‘ক্যারামেল কেক’ বলা এক বিষয় কিন্তু যদি বলা হয় ‘ধীরে রান্না করা খেজুরের গুড় দিয়ে তৈরি’—তখন সেটি আরো ভাবনাপ্রসূত, দেশীয় এবং অর্থবহ মনে হয়। মানুষ তখন শুধু একটি ডেজার্ট কেন না, একটি ধারণার অংশ হয়ে ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যম এই প্রবণতাকে আরো ত্বরান্বিত করেছে। Instagram-এর মতো প্ল্যাটফরম খাবারকে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি দৃশ্যমান করেছে। অনলাইনে যা চোখে লাগে, তার দাম আপনিই বেড়ে যায়। এর সঙ্গে যুক্ত হয় ভিড়, শেয়ার, জনপ্রিয়তা এবং খুব দ্রুত বিশ্বাস তৈরি হয়। সামাজিক প্রমাণের (social proof) ক্লাসিক থিওরি হলো—মানুষ যেটা ভালোবাসে, আমরা সেটাকেই বিশ্বাস করি। তবে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতাও রয়েছে, যা দেখতে প্রিমিয়াম তা সব সময় প্রকৃত অর্থে প্রিমিয়াম নয়। দৃষ্টিনন্দন একটি ডেজার্ট স্বাদে ব্যর্থ হতে পারে, আবার সাধারণ কিছু নীরবে তার চেয়ে ভালো প্রমাণিত হতে পারে। এই উপলব্ধি ও বাস্তবতার ব্যবধানেই ‘অনেক ‘প্রিমিয়াম’ ব্র্যান্ড আস্থা হারায়’। সত্যিকারের প্রিমিয়াম কেবল নান্দনিকতা বা দামের ওপর নির্ভর করে না, এটি সমন্বয়ের বিষয়। উৎকৃষ্ট উপকরণ, দক্ষতা, চিন্তাশীল উপস্থাপন এবং সৎ গল্প যখন একসঙ্গে আসে, তখনই অভিজ্ঞতাটি অর্থবহ হয়ে ওঠে। শেষ পর্যন্ত প্রিমিয়াম খাবার যতটা ইন্দ্রিয়ের, ততটাই মনস্তাত্ত্বিক। সেরা ডেজার্ট শুধু স্বাদেই সেরা নয়—প্রথম দৃষ্টি থেকে শেষ কামড় পর্যন্ত তারা তৈরি করে একটি সংগতিপূর্ণ ও পূর্ণাঙ্গ অভিজ্ঞতা। লেখক: সিইও, পরিচালক, পেস্ট্রি শেফ, ব্যাচেলর অব প্যাটিসেরি আর্টস, টেইলরস ইউনিভার্সিটি, মালয়েশিয়া, ইউনিভার্সিটি অব টুলুজ, ফ্রান্সের সঙ্গে যৌথ ডিগ্রি

Published: প্রকাশ : ০৪ মে ২০২৬, ২১:২৪

Source: https://www.ittefaq.com.bd/787298/%E0%A6%96%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%A8%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AC-%E0%A6%A6%E0%A7%83%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%87-%E0%A6%95%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A5%E0%A6%AE

Rate This Content

0.0/5 | 0 ratings
Not rated yet
5
0
4
0
3
0
2
0
1
0

Comments Section

Comments

0 Comments

Processing your comment...

Share Your Thoughts
Replying to
Preview
0 /2000
Pick an emoji
😀 😃 😄 😁 😅 😂 🤣 😊 😇 🙂 😉 😌 😍 🥰 😘 😗 😙 😚 🤗 🤩 🤔 🤨 😐 😑 😶 🙄 😏 😣 😥 😮 🤐 😯 😪 😫 😴 😌 😛 😜 😝 🤤 😒 😓 😔 😕 🙃 🤑 😲 ☹️ 🙁 😖 😞 😟 😤 😢 😭 😦 😧 😨 😩 🤯 😬 😰 😱 🥵 🥶 😳 🤪 😵 🥴 😠 😡 🤬 👍 👎 👌 ✌️ 🤞 🤟 🤘 🤙 👈 👉 👆 👇 ☝️ 🤚 🖐 🖖 👋 🤙 💪 🙏 ✍️ 💅 🤳 💃 🕺 👯 🧘 🏃 🚶 🧍 🧎 💻 📱 ⌨️ 🖱 🖥 💾 💿 📀 🎮 🎯 🎲 🎰 🎳 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 🎷 🎺 🎸 🎻 🎭 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 💕 ❤️ 💔 💖 💗 💓 💞 💝 💘 ❣️ 💟 🔥 💫 🌟 💥 💯 🎉 🎊 🎈 🎁 🏆 🥇 🥈 🥉 🏅 🎖
No comments yet

Be the first to share your thoughts!