বাংলার মানুষ অনুপ্রবেশকারী ও তাদের স্বার্থরক্ষাকারীদের শিক্ষা দিয়েছে: অমিত শাহ

ইত্তেফাক ডিজিটাল ডেস্ক ইত্তেফাক ডিজিটাল ডেস্ক
Published on
1 views
1 impressions

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিপুল জয়ের পর রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়ে কড়া বার্তা দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ। সোমবার (৪ মে) এক ‘এক্স’ (সাবেক টুইটার) বার্তায় তিনি দাবি করেন, বাংলার মানুষ...

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিপুল জয়ের পর রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়ে কড়া বার্তা দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ। সোমবার (৪ মে) এক ‘এক্স’ (সাবেক টুইটার) বার্তায় তিনি দাবি করেন, বাংলার মানুষ অনুপ্রবেশকারী এবং তাদের স্বার্থরক্ষাকারীদের যোগ্য শিক্ষা দিয়েছে। অমিত শাহ তার বার্তায় বলেন, “বাংলার জনগণ অনুপ্রবেশকারী ও তাদের পৃষ্ঠপোষকদের এমন এক পাঠ শিখিয়েছে, যা তোষণের রাজনীতি করা দলগুলো কোনোদিন ভুলতে পারবে না।” তিনি আরও যোগ করেন যে, বাংলার মানুষ যে আশা ও আকাঙ্ক্ষা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের ওপর এই অগাধ বিশ্বাস রেখেছে, বিজেপি তা অবশ্যই পূরণ করবে। বিজেপির এই দীর্ঘ রাজনৈতিক লড়াইয়ে তৃণমূল স্তরের কর্মীদের অবদনের কথা স্মরণ করে অমিত শাহ অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি বলেন, “শূন্য থেকে আজ বিপুল সংখ্যাগরিষ্ঠতায় পৌঁছানোর এই কঠিন যাত্রায় যেসব কর্মী প্রাণ উৎসর্গ করেছেন, রাজনৈতিক হিংসার শিকার হয়েছেন এবং অকথ্য নির্যাতন সহ্য করেও আদর্শ থেকে বিচ্যুত হননি, সেই সকল ত্যাগী কর্মী ও তাদের পরিবারকে আমি প্রণাম জানাই।” বাংলার মহাপুরুষদের স্মরণ করে তিনি আরও লেখেন, চৈতন্য মহাপ্রভু, স্বামী বিবেকানন্দ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এই পবিত্র ভূমির হারানো গৌরব ফিরিয়ে আনা হবে। ‘সোনার বাংলা’র স্বপ্নকে বাস্তবে রূপান্তর করতে বিজেপি সরকার দিন-রাত কাজ করে যাবে বলে তিনি প্রতিশ্রুতি দেন। সর্বশেষ নির্বাচনী ফলাফল অনুযায়ী, বিজেপি পশ্চিমবঙ্গে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে রয়েছে। অমিত শাহর এই বক্তব্য মূলত রাজ্যে দীর্ঘকালীন তৃণমূল শাসনের অবসান এবং বিজেপির নতুন রাজনৈতিক মেরুকরণকেই স্পষ্ট করে তুলেছে। বিশ্লেষকদের মতে, তার এই বার্তায় অনুপ্রবেশ ও তোষণমুক্ত বাংলা গড়ার যে অঙ্গীকার প্রতিফলিত হয়েছে, তা আগামীর প্রশাসনিক কার্যক্রমেও গুরুত্ব পাবে।

Published: প্রকাশ : ০৪ মে ২০২৬, ২১:২৫

Source: https://www.ittefaq.com.bd/787299/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B7-%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B6%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80-%E0%A6%93-%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0

Rate This Content

0.0/5 | 0 ratings
Not rated yet
5
0
4
0
3
0
2
0
1
0

Comments Section

Comments

0 Comments

Processing your comment...

Share Your Thoughts
Replying to
Preview
0 /2000
Pick an emoji
😀 😃 😄 😁 😅 😂 🤣 😊 😇 🙂 😉 😌 😍 🥰 😘 😗 😙 😚 🤗 🤩 🤔 🤨 😐 😑 😶 🙄 😏 😣 😥 😮 🤐 😯 😪 😫 😴 😌 😛 😜 😝 🤤 😒 😓 😔 😕 🙃 🤑 😲 ☹️ 🙁 😖 😞 😟 😤 😢 😭 😦 😧 😨 😩 🤯 😬 😰 😱 🥵 🥶 😳 🤪 😵 🥴 😠 😡 🤬 👍 👎 👌 ✌️ 🤞 🤟 🤘 🤙 👈 👉 👆 👇 ☝️ 🤚 🖐 🖖 👋 🤙 💪 🙏 ✍️ 💅 🤳 💃 🕺 👯 🧘 🏃 🚶 🧍 🧎 💻 📱 ⌨️ 🖱 🖥 💾 💿 📀 🎮 🎯 🎲 🎰 🎳 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 🎷 🎺 🎸 🎻 🎭 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 💕 ❤️ 💔 💖 💗 💓 💞 💝 💘 ❣️ 💟 🔥 💫 🌟 💥 💯 🎉 🎊 🎈 🎁 🏆 🥇 🥈 🥉 🏅 🎖
No comments yet

Be the first to share your thoughts!