
জাতীয় বিশ্ববিদ্যালয় ৮৩৭ কলেজের ২ হাজার ৭৯৭ শিক্ষার্থী বৃত্তি পাচ্ছেন। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীও আছেন তালিকায়।
৮৩৭ কলেজের ২ হাজার ৭৯৭ শিক্ষার্থীকে বৃত্তির জন্য মনোনয়ন দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। সোমবার (৪ এপ্রিল ২০২৬) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। তথ্য অনুযায়ী, ২ হাজার ৬৩৬ জন মেধাবী শিক্ষার্থী, ১৪৩ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী, ৩ জন জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ও আহত পরিবারের শিক্ষার্থী ও ১৫ জন অন্যান্য আবেদনকৃত শিক্ষার্থীকে এই বৃত্তির জন্য মনোনীত করা হয়েছে।Published: প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৪: ২৩
Source: https://www.prothomalo.com/education/scholarship/y6w0ui7bml
Comments Section
Comments
Processing your comment...
Share Your Thoughts
No comments yet
Be the first to share your thoughts!