
জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মাছুম মোস্তফা বলেছেন, কোনো ফ্যাসিস্ট বা ফ্যাসিস্টের দোসরকে ধন্যবাদ দেওয়ার জন্য জনগণ ভোট দেয়নি। যদি ফ্যাসিস্ট প্রেসিডেন্টকে ধন্যবাদ দিতে পারি, তাহলে শেখ হাসিনাকে ধন্যবাদ দিতে অসুবিধা কোথায়।
সোমবার রাতে জাতীয় ��ংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফা এ কথা বলেন। মাগরিবের নামাজের বিরতির পর ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের অধিবেশন হয়।
বিএনপির অবস্থানের সমালোচনা করে মাছুম মোস্তফা বলেন, ‘আমি বিশ্বাস করি, যদি আজ সেই আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া এই সংসদে থাকতেন, তিনি চুপ্পু সাহেবকে (রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন) এই সংসদে কিছুতেই ধন্যবাদ দিতেন না।’
জামায়াতের এই সদস্য বলেন, ‘আজ ১৯৭২ সালের সংবিধানের দোহাই দেওয়া হচ্ছে। অথচ আমাদের আপসহীন নেত্রী খালেদা জিয়া বলেছিলেন, জনগণের সরকার যদি গঠন করা হয়, এই সংবিধান ছুড়ে ফেলে দেওয়া হবে। ট্রেজারি বেঞ্চ থেকে আমাদের এক কলিগ বলেছেন, বাহাত্তরের সংবিধান একাত্তরের পরাজয়ের দলিল; কিন্তু দেশের মানুষ মনে করে, ’বাহাত্তরের সংবিধান বাকশাল কায়েমের দলিল, ফ্যাসিজম কায়েমের দলিল।’
মাছুম মোস্তফা বলেন, আজ জুলাই সনদ নিয়ে বলা হচ্ছে, জুলাই সনদের প্রতিটি বাক্য, প্রতিটি অক্ষর বাস্তবায়ন করা হবে। দেশের মানুষ মনে করে, এর মধ্যে একটি শুভংকরের ফাঁকি রয়েছে। জুলাই সনদে ‘নোট অব ডিসেন্ট’ (ভিন্নমত) দিয়ে সেটির গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে কেটে ফেলে দেওয়া হয়েছে। আর তার গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে কেটে ফেলে দিয়ে এই জুলাই সনদ বাস্তবায়নের দ্বারা জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হবে না।
Published: আপডেট: ২৭ এপ্রিল ২০২৬, ১৭: ৪১
Source: https://www.prothomalo.com/politics/cl6rsxg0h1
Comments Section
Comments
Processing your comment...
Share Your Thoughts
No comments yet
Be the first to share your thoughts!