তামিলনাড়ুতে জয়ে পথে সুপারস্টার বিজয়ের দল

ইত্তেফাক ডিজিটাল ডেস্ক ইত্তেফাক ডিজিটাল ডেস্ক
Published on
1 views
1 impressions

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হতেই রাজনৈতিক অঙ্গনে চমক দেখাচ্ছে থালাপাতি বিজয়ের নতুন দল তামিলাগা ভেট্রি কাজাগম (টিভিকে)। প্রাথমিক ফলাফলে ডিএমকে ও এআইএডিএমকের মতো ঐতিহ্যবাহী দলকে পেছনে ফেলে এককভাবে এগিয়ে রয়েছে দলটি। সোমবার সকাল ৮টা থেকে তামিলনাড়ুর ২৩৪টি আসনে...

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হতেই রাজনৈতিক অঙ্গনে চমক দেখাচ্ছে থালাপাতি বিজয়ের নতুন দল তামিলাগা ভেট্রি কাজাগম (টিভিকে)। প্রাথমিক ফলাফলে ডিএমকে ও এআইএডিএমকের মতো ঐতিহ্যবাহী দলকে পেছনে ফেলে এককভাবে এগিয়ে রয়েছে দলটি। সোমবার সকাল ৮টা থেকে তামিলনাড়ুর ২৩৪টি আসনে ভোট গণনা শুরু হয়েছে। শুরুতেই ডাকযোগে (পোস্টাল ব্যালট) দেওয়া ভোট গণনায় ভালো ফল দেখায় তামিলাগা ভেট্রি কাজাগম (টিভিকে)। দলটির নেতৃত্বে থাকা অভিনেতা-রাজনীতিবিদ বিজয় নিজের প্রথম নির্বাচনী লড়াইয়েই শক্ত অবস্থান তৈরি করেছেন। তিনি তিরুচিরাপল্লি পূর্ব ও পেরাম্বুর—এই দুই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে তিরুচিরাপল্লি পূর্ব আসনে প্রথম দফার গণনা শেষে তিনি এগিয়ে রয়েছেন। টিভিকে নেতা ফেলিক্স জেরাল্ড দাবি করেছেন, কোনো জোটের সমর্থন ছাড়াই সরকার গঠনে আত্মবিশ্বাসী তারা। এবারের নির্বাচনে দলটি এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করছে, যেখানে একদিকে রয়েছে বিজেপি (এনডিএ জোট), অন্যদিকে ক্ষমতাসীন ডিএমকে ও কংগ্রেস নেতৃত্বাধীন জোট। তিরুচিরাপল্লি পূর্ব আসনে ডিএমকে প্রার্থী ইনিগো ইরুদয়ারাজ প্রাথমিক গণনায় পিছিয়ে আছেন। এদিকে বিভিন্ন আসনে টিভিকে প্রার্থীরাও এগিয়ে থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এর মধ্যে তিরুচিরাপল্লি পশ্চিমে জি রামামূর্তি, শ্রীভাইকুন্তমে সেন্টিল কুমার এন, তিরুভোত্তিয়ুরে সারাভানন জি এবং রাধাপুরামে সাথিশ ক্রিস্টোফার উল্লেখযোগ্য। টিভিকে’র অংশগ্রহণে তামিলনাড়ুর রাজনীতিতে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছে, যেখানে এতদিন ডিএমকে ও এআইএডিএমকে জোটই প্রধান শক্তি ছিল। চেন্নাইসহ বিভিন্ন কেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্যে গণনা চলছে। সকাল ৮টায় পোস্টাল ব্যালট গণনার মাধ্যমে প্রক্রিয়া শুরু হয়ে সাড়ে ৮টা থেকে ইভিএমের ভোট গণনা শুরু হয়। নির্বাচন কমিশনের প্ল্যাটফর্মে তাৎক্ষণিকভাবে ফলাফল হালনাগাদ করা হচ্ছে।

Published: প্রকাশ : ০৪ মে ২০২৬, ১২:৩৭

Source: https://www.ittefaq.com.bd/787200/%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%A8%E0%A6%BE%E0%A7%9C%E0%A7%81%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%9C%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%AA%E0%A6%A5%E0%A7%87-%E0%A6%B8%E0%A7%81%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%9F%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A6%E0%A6%B2

Rate This Content

0.0/5 | 0 ratings
Not rated yet
5
0
4
0
3
0
2
0
1
0

Comments Section

Comments

0 Comments

Processing your comment...

Share Your Thoughts
Replying to
Preview
0 /2000
Pick an emoji
😀 😃 😄 😁 😅 😂 🤣 😊 😇 🙂 😉 😌 😍 🥰 😘 😗 😙 😚 🤗 🤩 🤔 🤨 😐 😑 😶 🙄 😏 😣 😥 😮 🤐 😯 😪 😫 😴 😌 😛 😜 😝 🤤 😒 😓 😔 😕 🙃 🤑 😲 ☹️ 🙁 😖 😞 😟 😤 😢 😭 😦 😧 😨 😩 🤯 😬 😰 😱 🥵 🥶 😳 🤪 😵 🥴 😠 😡 🤬 👍 👎 👌 ✌️ 🤞 🤟 🤘 🤙 👈 👉 👆 👇 ☝️ 🤚 🖐 🖖 👋 🤙 💪 🙏 ✍️ 💅 🤳 💃 🕺 👯 🧘 🏃 🚶 🧍 🧎 💻 📱 ⌨️ 🖱 🖥 💾 💿 📀 🎮 🎯 🎲 🎰 🎳 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 🎷 🎺 🎸 🎻 🎭 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 💕 ❤️ 💔 💖 💗 💓 💞 💝 💘 ❣️ 💟 🔥 💫 🌟 💥 💯 🎉 🎊 🎈 🎁 🏆 🥇 🥈 🥉 🏅 🎖
No comments yet

Be the first to share your thoughts!