
দীর্ঘ আলোচনার পর উপাচার্য ও বিভাগীয় কমিশনার সাংবাদিকদের জানান, একাডেমিক কার্যক্রম পুনরায় সচল করার বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে। বিভাগীয় কমিশনার ও উপাচার্য শিক্ষকদের পদোন্নতি সংক্রান্ত দাবিগুলো নিয়ম অনুযায়ী পূরণের আশ্বাস দিয়েছেন। #বরিশাল বিশ্ববিদ্যালয় #শিক্ষক
সিন্ডিকেটের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ১২৪ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর পদোন্নতি। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) উপাচার্য এবং শিক্ষকদের একটি প্রতিনিধিদলের সঙ্গে বিভাগীয় কমিশনার খলিল আহমেদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী সপ্তাহে এ সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। পাশাপাশি চলমান অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে শিক্ষকদের ক্লাস ও পরীক্ষা গ্রহণের অনুরোধ করা হয়েছে। শিক্ষকরা শনিবার সভা করে সিদ্ধান্ত জানাবেন বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসেন ফয়সাল। ড. রাহাত হোসেন ফয়সাল বলেন, ‘আমাদের দাবির কিছু বিষয়ে একমত পোষণ করেছেন বিভাগীয় কমিশনার। তারা বলেছেন, যত দ্রুত সম্ভব পদোন্নতির বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। পদোন্নতির তালিকায় বিশ্ববিদ্যালয়ের ৬২ জন শিক্ষক ও ৬২ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন।’ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তৌফিক আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমান, জীববিজ্ঞান অনুষদের ডিন ড. হাফিজ আশরাফুল হক, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ইসরাত জাহান লিজা, কলা অনুষদের ডিন ড. আব্দুল বাতেন, কম্পিউটার বিজ্ঞান অনুষদের ডিন রাহাত হোসেন ফয়সাল প্রমুখ উপস্থিত ছিলেন। সভা শেষে বিভাগীয় কমিশনার খলিল আহমেদ সাংবাদিকদের জানান, আন্দোলনরত শিক্ষক ও ডিনগণ বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম চালু রাখার আশ্বাস দিয়েছেন। শিক্ষকদের দাবি বিবেচনা করার জন্য শিগগিরই হতে যাওয়া সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হবে। এ ব্যাপারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তৌফিক আলম বলেন, ‘ক্যাম্পাসে বিভাগীয় কমিশনার ও ডিনদের সঙ্গে একটি ত্রিপক্ষীয় সভা হয়েছে। সভায় সিদ্ধান্ত হয়েছে, ক্লাস ও পরীক্ষা যেগুলো বন্ধ রয়েছে, সেগুলো শিক্ষকরা খুব দ্রুত চালু করবেন। একই সঙ্গে তাদের যে সমস্যাগুলো রয়েছে, সেগুলো সমাধানের জন্য আগামী সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।’ #বরিশাল বিশ্ববিদ্যালয় #শিক্ষকPublished: 30/04/2026 07:47 pm
Comments Section
Comments
Processing your comment...
Share Your Thoughts
No comments yet
Be the first to share your thoughts!