সিদ্ধিরগঞ্জে গণ-অভ্যুত্থানে লুট হওয়া পিস্তল ও শর্টগানের কার্তুজ উদ্ধার

প্রতিনিধি প্রতিনিধি
Published on
2 views
2 impressions

গতকাল রাত দেড়টার দিকে সিদ্ধিরগঞ্জের পরিত্যক্ত মনোয়ারা জুট মিলের প্রবেশপথ–সংলগ্ন ঝোপঝাড় থেকে এগুলো উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চব্বিশের গণ–অভ্যুত্থানে থানা থেকে লুট হওয়া একটি পিস্তল ও শর্টগানের একটি কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে সিদ্ধিরগঞ্জের আরপিও ওয়াপদা কলোনি এলাকার পরিত্যক্ত মনোয়ারা জুট মিলের প্রবেশপথ–সংলগ্ন ঝোপঝাড় থেকে এগুলো উদ্ধার করা হয়। র‌্যাব-১১ সদর কোম্পানির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে র‌্যাব-১১ সদর কোম্পানির একটি আভিযানিক দল সিদ্ধিরগঞ্জের আরপিও ওয়াবদা কলোনি এলাকার পরিত্যক্ত মনোয়ারা জুট মিলের প্রবেশপথ–সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় ঝোপের ভেতরে তল্লাশি চালিয়ে স্কচটেপে মোড়ানো একটি সন্দেহজনক বস্তু উদ্ধার করা হয়। পরে মোড়ক খুলে একটি ৭ পয়েন্ট ৬২ সেমি অটোমেটিক ৫৪ চায়না পিস্তল এবং ১২ বোর শর্টগানের একটি কার্তুজ পাওয়া যায়। র‌্যাবের দাবি, উদ্ধার হওয়া অস্ত্রটি জুলাই গণ–অভ্যুত্থানের সময় থানা থেকে লুট হয়েছিল। উদ্ধার করা অস্ত্র ও গুলি সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Published: আপডেট: ২৯ এপ্রিল ২০২৬, ০৮: ৪৭

Source: https://www.prothomalo.com/bangladesh/district/iefloykbfz

Rate This Content

0.0/5 | 0 ratings
Not rated yet
5
0
4
0
3
0
2
0
1
0

Comments Section

Comments

0 Comments

Processing your comment...

Share Your Thoughts
Replying to
Preview
0 /2000
Pick an emoji
😀 😃 😄 😁 😅 😂 🤣 😊 😇 🙂 😉 😌 😍 🥰 😘 😗 😙 😚 🤗 🤩 🤔 🤨 😐 😑 😶 🙄 😏 😣 😥 😮 🤐 😯 😪 😫 😴 😌 😛 😜 😝 🤤 😒 😓 😔 😕 🙃 🤑 😲 ☹️ 🙁 😖 😞 😟 😤 😢 😭 😦 😧 😨 😩 🤯 😬 😰 😱 🥵 🥶 😳 🤪 😵 🥴 😠 😡 🤬 👍 👎 👌 ✌️ 🤞 🤟 🤘 🤙 👈 👉 👆 👇 ☝️ 🤚 🖐 🖖 👋 🤙 💪 🙏 ✍️ 💅 🤳 💃 🕺 👯 🧘 🏃 🚶 🧍 🧎 💻 📱 ⌨️ 🖱 🖥 💾 💿 📀 🎮 🎯 🎲 🎰 🎳 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 🎷 🎺 🎸 🎻 🎭 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 💕 ❤️ 💔 💖 💗 💓 💞 💝 💘 ❣️ 💟 🔥 💫 🌟 💥 💯 🎉 🎊 🎈 🎁 🏆 🥇 🥈 🥉 🏅 🎖
No comments yet

Be the first to share your thoughts!