
টানা দুই বছর বিনিয়োগকারীদের লভ্যাংশ দিতে ব্যর্থ হওয়ায় পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে ‘এ’ ক্যাটাগরি থেকে সর্বনিম্ন ‘জেড’ ক্যাটাগরিতে নামিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ...
টানা দুই বছর বিনিয়োগকারীদের লভ্যাংশ দিতে ব্যর্থ হওয়ায় পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে ‘এ’ ক্যাটাগরি থেকে সর্বনিম্ন ‘জেড’ ক্যাটাগরিতে নামিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) প্রকাশিত এক ঘোষণায় এ তথ্য জানানো হয়। সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে ‘জেড’ ক্যাটাগরিতে থাকা এসব প্রতিষ্ঠানের শেয়ার কেনার ক্ষেত্রে বিনিয়োগকারীরা কোনো মার্জিন ঋণ সুবিধা পাবেন না। সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। ডিএসই জানায়, ইসলামী ব্যাংকের পাশাপাশি স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এবং সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংককেও ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নামানো হয়েছে। ধারাবাহিকভাবে লভ্যাংশ দিতে না পারায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়। এদিকে ক্যাটাগরি অবনমনের প্রভাব পড়েছে শেয়ারবাজারে। দিনটির লেনদেনের শুরুতে ইসলামী ব্যাংকের শেয়ারদর ছিল ৩৪ টাকা ৭০ পয়সা, যা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমে দুপুরের দিকে দাঁড়ায় ৩৩ টাকা ১০ পয়সায়। পুঁজিবাজার বিশ্লেষকদের মতে, কোনো কোম্পানি নিয়মিত লভ্যাংশ দিতে ব্যর্থ হলে বিনিয়োগকারীদের আস্থা কমে যায়, যার সরাসরি প্রভাব পড়ে শেয়ারের দর ও লেনদেনে। ‘জেড’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্তি সাধারণত আর্থিক দুর্বলতার ইঙ্গিত দেয় এবং এতে বিনিয়োগ ঝুঁকি বাড়ে।Published: প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ২০:১৩
Comments Section
Comments
Processing your comment...
Share Your Thoughts
No comments yet
Be the first to share your thoughts!