
শ্রীলঙ্কার কলম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে ১১০ কেজি গাঁজা উদ্ধারসহ ২২ জন বৌদ্ধ ভিক্ষুকে গ্রেপ্তার করেছে দেশটির কাস্টমস বিভাগ। সোমবার (২৭ এপ্রিল) বিবিসির প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তার হওয়া ভিক্ষুরা মূলত শিক্ষার্থী। তারা থাইল্যান্ড থেকে ভ্রমণ শেষে দেশে ফিরছিলেন।...
শ্রীলঙ্কার কলম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে ১১০ কেজি গাঁজা উদ্ধারসহ ২২ জন বৌদ্ধ ভিক্ষুকে গ্রেপ্তার করেছে দেশটির কাস্টমস বিভাগ। সোমবার (২৭ এপ্রিল) বিবিসির প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তার হওয়া ভিক্ষুরা মূলত শিক্ষার্থী। তারা থাইল্যান্ড থেকে ভ্রমণ শেষে দেশে ফিরছিলেন। বিমানবন্দরে পৌঁছানোর পরই তাদের আটক করা হয়। প্রত্যেক ভিক্ষুর লাগেজে প্রায় ৫ কেজি করে উচ্চমাত্রার মাদক ‘কুশ’ লুকানো ছিল। অজ্ঞাত এক দাতার সৌজন্যে ৪ দিনের সব খরচসহ থাইল্যান্ড ভ্রমণে গিয়েছিলেন তারা। তবে ভ্রমণের আয়োজক হিসেবে অভিযুক্ত ২৩তম এক ভিক্ষুকে কলম্বোর উপশহর থেকে পরবর্তীকালে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানায়, এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কলম্বোর একটি উপশহর থেকে একজন ভিক্ষুকে গ্রেপ্তার করা হয়। ধারণা করা হচ্ছে, তিনিই পুরো সফরের আয়োজন করেছিলেন। তদন্তে জানা যায়, অভিযুক্ত ওই ভিক্ষু অন্যদের জানিয়েছিলেন যে লাগেজে থাকা প্যাকেটগুলো দান হিসেবে পাঠানো হয়েছে এবং একটি ভ্যান এসে সেগুলো সংগ্রহ করবে। শ্রীলঙ্কার মাদকদ্রব্য দমন ব্যুরো আটক ভিক্ষুদের মোবাইল ফোন তল্লাশি করে বেশ কিছু ছবি ও ভিডিও উদ্ধার করেছে, যেখানে তাদের থাইল্যান্ডে সাধারণ পোশাকে অবকাশযাপন করতে দেখা যায়। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, স্কুল সরঞ্জাম ও মিষ্টির ভেতরে বিশেষ কায়দায় লুকানো এই মাদকের বিষয়ে আটক ভিক্ষুরা হয়তো অবগত ছিলেন না।শ্রীলঙ্কার বিমানবন্দর দিয়ে ভিক্ষু দলের এমন মাদক পাচারের ঘটনা এটিই প্রথম, যা দেশটিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।Published: প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ১৫:৫৮
Comments Section
Comments
Processing your comment...
Share Your Thoughts
No comments yet
Be the first to share your thoughts!