
বড় ধরনের পালাবদল ঘটেছে শ্রীলঙ্কা ক্রিকেটে (এসএলসি)। দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগে শাম্মি সিলভার নেতৃত্বাধীন পুরো বোর্ড পদত্যাগ করার পর দেশটির সরকার ‘ট্রান্সফরমেশন কমিটি’ গঠন করেছে। ৯ সদস্যের এই কমিটিতে রয়েছেন দেশটির কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা। ...
বড় ধরনের পালাবদল ঘটেছে শ্রীলঙ্কা ক্রিকেটে (এসএলসি)। দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগে শাম্মি সিলভার নেতৃত্বাধীন পুরো বোর্ড পদত্যাগ করার পর দেশটির সরকার ‘ট্রান্সফরমেশন কমিটি’ গঠন করেছে। ৯ সদস্যের এই কমিটিতে রয়েছেন দেশটির কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা। বুধবার (২৯ এপ্রিল) সরকারের নির্দেশে শাম্মি নেতৃত্বাধীন বোর্ড ভেঙে যাওয়ার পর এই নতুন কমিটি গঠন করা হয়েছে। সাঙ্গাকারা ছাড়াও এই কমিটিতে আছেন সাবেক ক্রিকেটার রোশান মহানামা ও সিদাথ ওয়েত্তিমুনি। তবে কমিটির বড় একটি অংশ জুড়ে আছেন করপোরেট, আইন এবং রাজনৈতিক অঙ্গনের ব্যক্তিত্বরা। এই কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক সংসদ সদস্য এরান বিক্রমারত্নেকে। তিনি শ্রীলঙ্কার প্রধান বিরোধী দল সামাগি জন বালাওয়েগয়ার প্রভাবশালী রাজনীতিবিদ। নতুন এই দায়িত্ব পাওয়ার পর দলীয় রাজনৈতিক পদ থেকে সরে দাঁড়িয়েছেন এরান বিক্রমারত্নে। এক বিবৃতিতে বিক্রমারত্নে বলেন, ‘অত্যন্ত দক্ষ এবং সৎ ৯ সদস্যের এমন একটি কমিটির নেতৃত্ব দেওয়ার সুযোগ পাওয়া আমার জন্য সৌভাগ্যের। আমাদের তাৎক্ষণিক অগ্রাধিকার হলো শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) শাসন কাঠামো সম্পূর্ণভাবে ঢেলে সাজানো। এই প্রচেষ্টার মূল ভিত্তি হবে একটি নতুন গঠনতন্ত্র বাস্তবায়ন করা, যা এই খেলার জন্য একটি শক্তিশালী ও আধুনিক ভিত্তি হিসেবে কাজ করবে।’ তিনি আরও বলেন, ‘আমাদের দ্বিতীয় লক্ষ্য হলো মাঠের খেলায় শ্রেষ্ঠত্ব নিশ্চিত করা। আমরা এমন একটি কাঠামো, বিশ্বমানের সুযোগ-সুবিধা এবং ইনসেনটিভ মডেল তৈরির দিকে মনোযোগ দেব, যা আমাদের জাতীয় দলগুলোকে শক্তিশালী করবে।’ বিক্রমারত্নে বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হলো খেলোয়াড়দের এমনভাবে তৈরি করা যাতে তারা ধারাবাহিকভাবে বিশ্বমানের পারফরম্যান্স উপহার দিতে পারে এবং শ্রীলঙ্কাকে আবারও আন্তর্জাতিক র্যাংকিংয়ে শীর্ষস্থানে ফিরিয়ে নিতে পারে।’Published: প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ১৭:২৪
Comments Section
Comments
Processing your comment...
Share Your Thoughts
No comments yet
Be the first to share your thoughts!