
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সরকারের চাহিদা অনুযায়ী সেনাবাহিনী মাঠে মোতায়েন রয়েছে, তবে এটি স্থায়ী নয় পর্যায়ক্রমে তাদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া হবে। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরে বাহিনীর ৩১তম...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সরকারের চাহিদা অনুযায়ী সেনাবাহিনী মাঠে মোতায়েন রয়েছে, তবে এটি স্থায়ী নয় পর্যায়ক্রমে তাদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া হবে। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরে বাহিনীর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘বিদ্যমান আইন অনুযায়ী সেনাবাহিনী মাঠে কাজ করছে এবং পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে তাদের প্রত্যাহার করা হবে।’ জঙ্গিবাদ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘দেশে জঙ্গি তৎপরতা নেই। তবে বিগত ফ্যাসিস্ট সরকার এটিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করত।’ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার সংক্রান্ত পুলিশের চিঠি সম্পর্কে অ���গত নন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাধারণত রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানকে কেন্দ্র করে এমন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। অনুষ্ঠানে কোস্টগার্ডের মহাপরিচালক জিয়াউল হক গত এক বছরের কার্যক্রম তুলে ধরেন এবং বাহিনীর জনবল ঘাটতির বিষয়টি উল্লেখ করেন। তিনি জানান, দায়িত্ব পালন করতে গিয়ে গত এক বছরে ১৬ জন সদস্য প্রাণ দিয়েছেন। এ সময় বাহিনীর কর্মকর্তা, নাবিক ও অসামরিক সদস্যদের মধ্যে মোট ১৪ জনকে বীরত্ব ও সাহসিকতাপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদকে ভূষিত করবেন। এর মধ্যে চারজন বাংলাদেশ কোস্টগার্ড পদক, চারজন কোস্টগার্ড (সেবা) পদক, তিনজন প্রেসিডেন্ট কোস্টগার্ড পদক ও তিনজনকে ‘প্রেসিডেন্ট কোস্টগার্ড (সেবা) পদক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, কোস্টগার্ডের জনবল বৃদ্ধি ও আধুনিকায়নে সরকার কাজ করে যাচ্ছে।Published: প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ১৬:০৯
Comments Section
Comments
Processing your comment...
Share Your Thoughts
No comments yet
Be the first to share your thoughts!