সাতক্ষীরায় গোপালভোগ ও গোবিন্দভোগ আম সংগ্রহ শুরু

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
Published
Views
1
Impressions
1

আজ মঙ্গলবার সাতক্ষীরায় উৎসবমুখর পরিবেশে গোবিন্দভোগ, গোলাপখাসসহ স্থানীয় জাতের আম পাড়া শুরু হয়েছে।

সাতক্ষীরায় গোবিন্দভোগ, গোবিন্দভোগ, গোলপখাসসহ স্থানীয় জাতের আম পাড়া শুরু হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি এলাকার একটি বাগানে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল।

এর আগে ২৬ এপ্রিল সাতক্ষীরায় ৫ মে থেকে আম সংগ্রহের ক্যালেন্ডার (সময়সূচি) নির্ধারণ করেছিল জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সে অনুযায়ী আজ থেকে গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বাই, গোলাপখাস, বৈশাখীসহ স্থানীয় জাতের আম পাড়া ও বাজারজাত শুরু করা যায়।

সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাইফুল ইসলাম বলেন, আমের গুণগত মান ঠিক রাখতে চাষিদের সঙ্গে আলোচনা করে আম পাড়ার দিন নির্ধারণ করা হয়েছিল। আজ মঙ্গলবার থেকে গোপালভোগ, গোবিন্দভোগ, বোম্বাই, গোলাপখাসসহ দেশি আম সংগ্রহ করা যাবে। হিমসাগর বাজারে আসবে ১৫ মে থেকে। ল্যাংড়া আমের স্বাদ পেতে অপেক্ষা করতে হবে ২৭ মে পর্যন্ত। আগামী ৫ জুন থেকে সংগ্রহ ও বাজারজাত করা হবে আম্রপালি ও মল্লিকা।

সাইফুল ইসলাম আরও বলেন, এবার জেলায় ৪ হাজার ১৪০ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। ৫ হাজার ২৯৯টি বাগানে ৪৫ হাজার ৭৫০ জন কৃষক এবার আম চাষ করেছেন। জেলা থেকে চলতি মৌসুমে ৭০ হাজার ৯০০ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি বিদেশে রপ্তানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮০ মেট্রিক টন। সব মিলিয়ে এ মৌসুমে জেলায় প্রায় ৩৫০ কোটি টাকার আম বিক্রির আশা করা হচ্ছে।

আমচাষি আবু সাঈদ বলেন, একমাত্র আমের বাজার সুলতানপুর বড়বাজার। বাজারটি সম্প্রসারণ করার পাশাপাশি বাজারে কোনো সিন্ডিকেট না হয়, সে ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল বলেন, সাতক্ষীরার আমের স্বাদ ও অগ্রিম পাকার কারণে দেশে এর ব্যাপক চাহিদা রয়েছে। নির্ধারিত সময়ে আম পেড়ে বাজারজাত করলে ফলটির মান ভালো থাকে, অন্যথায় সাতক্ষীরার আমের সুনাম নষ্ট হয়। তিনি চাষি ও ব্যবসায়ীদের আমের মান ঠিক রেখে বাজারজাত করার অনুরোধ জানান।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্তর সভাপতিত্বে এবং সদর উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা প্লাবনী সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম, আমচাষি আবু সাঈদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, সাবেক সভাপতি মমতাজ আহমেদ, সাংবাদিক মনিরুল ইসলাম প্রমুখ।

Published: প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৯: ০৬

Source: https://www.prothomalo.com/bangladesh/district/6p32kld6t0

Rate This Content

0.0/5 | 0 ratings
Not rated yet
5
0
4
0
3
0
2
0
1
0

Comments Section

Comments

0 Comments

Processing your comment...

Share Your Thoughts
Replying to
Preview
0 /2000
Pick an emoji
😀 😃 😄 😁 😅 😂 🤣 😊 😇 🙂 😉 😌 😍 🥰 😘 😗 😙 😚 🤗 🤩 🤔 🤨 😐 😑 😶 🙄 😏 😣 😥 😮 🤐 😯 😪 😫 😴 😌 😛 😜 😝 🤤 😒 😓 😔 😕 🙃 🤑 😲 ☹️ 🙁 😖 😞 😟 😤 😢 😭 😦 😧 😨 😩 🤯 😬 😰 😱 🥵 🥶 😳 🤪 😵 🥴 😠 😡 🤬 👍 👎 👌 ✌️ 🤞 🤟 🤘 🤙 👈 👉 👆 👇 ☝️ 🤚 🖐 🖖 👋 🤙 💪 🙏 ✍️ 💅 🤳 💃 🕺 👯 🧘 🏃 🚶 🧍 🧎 💻 📱 ⌨️ 🖱 🖥 💾 💿 📀 🎮 🎯 🎲 🎰 🎳 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 🎷 🎺 🎸 🎻 🎭 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 💕 ❤️ 💔 💖 💗 💓 💞 💝 💘 ❣️ 💟 🔥 💫 🌟 💥 💯 🎉 🎊 🎈 🎁 🏆 🥇 🥈 🥉 🏅 🎖
No comments yet

Be the first to share your thoughts!