সাপে কামড়ানোর পর জীবিত গোখরা নিয়ে হাসপাতালে যুবক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
Published on
1 views
1 impressions

ফরিদপুরের সদরপুর উপজেলায় রিপন শিকদার (৩৫) নামের এক যুবককে গোখরা সাপে কেটেছে। কামড় দেওয়ার পর সাপটি জীবিত অবস্থায় বয়ামে ভরে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাজির হন ওই যুবক। পরে তাঁকে সাপের বিষনাশক (অ্যান্টিভেনম) প্রয়োগ করা হয়। আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে উপজেলার ভাষানচর ইউনিয়নের আমিরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। রিপন শিকদার (৩৫) আমিরাবাদ গ্রামের রশিদ শিকদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করে ভাষানচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. খবিরউদ্দিন মৃধা বলেন, রিপন বিবাহিত। তিনি সদরপুর সিনেমা হল-সংলগ্ন এলাকায় একটি মুদিদোকান চালান। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বেলা দেড়টার দিকে নিজের দোকানে বেচাকেনা করছিলেন রিপন শিকদার। বেচাবিক্রির একপর্যায়ে একটি দ্রব্য বের করার জন্য তিনি দোকানের একটি বয়ামে হাত দেন। তখন বয়ামের ভেতর লুকিয়ে থাকা একটি গোখরা সাপ তাঁর ডান কবজিতে কামড় দেয়। ঘটনার পরপরই রিপন শিকদার আশপাশের লোকজনের সহায়তায় তাজা সাপটি বয়ামে ভরে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। পরে তাঁকে সাপের অ্যান্টিভেনম দেওয়া হয়। সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. ইফতেখার প্রথম আলোকে বলেন, রিপনকে সাপে কামড়ানোর পর খুব দ্রুততম সময়ের মধ্যে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। এ জন্য দ্রুত তাঁর শরীরে সাপের অ্যান্টিভেনম প্রয়োগ করা সম্ভব হয়েছে। এখন তাঁর অবস্থা স্থিতিশীল। এরপরও উন্নত পর্যবেক্ষণের জন্য তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

Published: প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ১৪: ০৪

Source: https://www.prothomalo.com/bangladesh/district/b1nmp0b5p1

Rate This Content

0.0/5 | 0 ratings
Not rated yet
5
0
4
0
3
0
2
0
1
0

Comments Section

Comments

0 Comments

Processing your comment...

Share Your Thoughts
Replying to
Preview
0 /2000
Pick an emoji
😀 😃 😄 😁 😅 😂 🤣 😊 😇 🙂 😉 😌 😍 🥰 😘 😗 😙 😚 🤗 🤩 🤔 🤨 😐 😑 😶 🙄 😏 😣 😥 😮 🤐 😯 😪 😫 😴 😌 😛 😜 😝 🤤 😒 😓 😔 😕 🙃 🤑 😲 ☹️ 🙁 😖 😞 😟 😤 😢 😭 😦 😧 😨 😩 🤯 😬 😰 😱 🥵 🥶 😳 🤪 😵 🥴 😠 😡 🤬 👍 👎 👌 ✌️ 🤞 🤟 🤘 🤙 👈 👉 👆 👇 ☝️ 🤚 🖐 🖖 👋 🤙 💪 🙏 ✍️ 💅 🤳 💃 🕺 👯 🧘 🏃 🚶 🧍 🧎 💻 📱 ⌨️ 🖱 🖥 💾 💿 📀 🎮 🎯 🎲 🎰 🎳 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 🎷 🎺 🎸 🎻 🎭 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 💕 ❤️ 💔 💖 💗 💓 💞 💝 💘 ❣️ 💟 🔥 💫 🌟 💥 💯 🎉 🎊 🎈 🎁 🏆 🥇 🥈 🥉 🏅 🎖
No comments yet

Be the first to share your thoughts!