সাংবিধানিক নাকি শরিয়া আইন, জামায়াতকে প্রশ্ন তথ্যমন্ত্রীর

ইত্তেফাক ডিজিটাল রিপোর্ট ইত্তেফাক ডিজিটাল রিপোর্ট
Published on
1 views
1 impressions

জামায়াতে ইসলামীর সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান নিয়ে স্পষ্ট ব্যাখ্যা দাবি করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। জামায়াত কি দেশের প্রচলিত সংবিধানিক আইন মেনে রাষ্ট্রক্ষমতা পরিচালনা করছে, নাকি শরিয়াহ আইন প্রতিষ্ঠার প্রতিজ্ঞা নিয়ে সংসদীয় তৎপরতা চালাচ্ছে, এই প্রশ্ন তুলেন...

জামায়াতে ইসলামীর সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান নিয়ে স্পষ্ট ব্যাখ্যা দাবি করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। জামায়াত কি দেশের প্রচলিত সংবিধানিক আইন মেনে রাষ্ট্রক্ষমতা পরিচালনা করছে, নাকি শরিয়াহ আইন প্রতিষ্ঠার প্রতিজ্ঞা নিয়ে সংসদীয় তৎপরতা চালাচ্ছে, এই প্রশ্ন তুলেন তিনি। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে সাবেক মন্ত্রী সুনীল গুপ্তের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, সংসদে সাম্প্রতিক আলোচনায় জামায়াতে ইসলামীর প্রতিনিধিরা শরিয়াহ আইন প্রতিষ্ঠার কথা উল্লেখ করেছেন। অথচ চলতি বছরের ১৪ জানুয়ারি দলটির কেন্দ্রীয় কার্যালয়ে খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, তারা ক্ষমতায় গেলে শরিয়াহ আইন বাস্তবায়ন করবেন না। এই দুই অবস্থানের মধ্যে স্পষ্ট অসামঞ্জস্য রয়েছে বলে মন্তব্য করেন তিনি। জামায়াতের অতীত ও বর্তমান রাজনৈতিক অবস্থান তুলে ধরে তিনি বলেন, দলটি সময়ের সঙ্গে কিছু পরিবর্তন এনেছে। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক নির্বাচনে অমুসলিম সম্প্রদায়ের প্রার্থীদের মনোনয়ন দেওয়া একটি ইতিবাচক দিক। তবে বর্তমান বক্তব্যে দ্বৈততা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে বলেও মন্তব্য করেন তিনি। মন্ত্রী আরও বলেন, একটি উন্নত রাষ্ট্র গঠনে বৈচিত্র্যকে গ্রহণ করা জরুরি। ধর্মীয় মূল্যবোধের মূল সারবস্তুকে একত্রে ধারণ করেই একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলা সম্ভব। স্মরণসভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা নজমুল হক নান্নুসহ অন্যান্য নেতারা।

Published: প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ১৭:৩০

Source: https://www.ittefaq.com.bd/786649/%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%82%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%86%E0%A6%87%E0%A6%A8-%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BF-%E0%A6%B6%E0%A6%B0%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE-%E0%A6%86%E0%A6%87%E0%A6%A8-%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%95%E0%A7%87-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%A8

Rate This Content

0.0/5 | 0 ratings
Not rated yet
5
0
4
0
3
0
2
0
1
0

Comments Section

Comments

0 Comments

Processing your comment...

Share Your Thoughts
Replying to
Preview
0 /2000
Pick an emoji
😀 😃 😄 😁 😅 😂 🤣 😊 😇 🙂 😉 😌 😍 🥰 😘 😗 😙 😚 🤗 🤩 🤔 🤨 😐 😑 😶 🙄 😏 😣 😥 😮 🤐 😯 😪 😫 😴 😌 😛 😜 😝 🤤 😒 😓 😔 😕 🙃 🤑 😲 ☹️ 🙁 😖 😞 😟 😤 😢 😭 😦 😧 😨 😩 🤯 😬 😰 😱 🥵 🥶 😳 🤪 😵 🥴 😠 😡 🤬 👍 👎 👌 ✌️ 🤞 🤟 🤘 🤙 👈 👉 👆 👇 ☝️ 🤚 🖐 🖖 👋 🤙 💪 🙏 ✍️ 💅 🤳 💃 🕺 👯 🧘 🏃 🚶 🧍 🧎 💻 📱 ⌨️ 🖱 🖥 💾 💿 📀 🎮 🎯 🎲 🎰 🎳 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 🎷 🎺 🎸 🎻 🎭 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 💕 ❤️ 💔 💖 💗 💓 💞 💝 💘 ❣️ 💟 🔥 💫 🌟 💥 💯 🎉 🎊 🎈 🎁 🏆 🥇 🥈 🥉 🏅 🎖
No comments yet

Be the first to share your thoughts!