সাংবাদিকদের সাকিবের সঙ্গে মাশরাফি-দুর্জয়কেও মনে রাখতে বললেন তামিম

ইত্তেফাক ডিজিটাল রিপোর্ট ইত্তেফাক ডিজিটাল রিপোর্ট
Published on
1 views
1 impressions

২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর থেকে দেশে ফিরতে পারছেন না সাকিব আল হাসান। অন্যদিকে লোকচক্ষুর আড়ালে রয়েছেন মাশরাফি বিন মর্তুজা। আরেক সাবেক টাইগার অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় গ্রেপ্তার হন। তবে দুর্জয়-মাশরাফির চেয়ে সাকিবকে নিয়েই আলোচনাটা বেশি হয়। আর তাই সাংবাদিকদের সাকিবের সঙ্গে...

২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর থেকে দেশে ফিরতে পারছেন না সাকিব আল হাসান। অন্যদিকে লোকচক্ষুর আড়ালে রয়েছেন মাশরাফি বিন মর্তুজা। আরেক সাবেক টাইগার অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় গ্রেপ্তার হন। তবে দুর্জয়-মাশরাফির চেয়ে সাকিবকে নিয়েই আলোচনাটা বেশি হয়। আর তাই সাংবাদিকদের সাকিবের সঙ্গে মাশরাফি-দুর্জয়কেও মনে রাখতে বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলায় সংবাদ সম্মেলন তামিম বলেন, ‘আমরা গত এক-দুই বছর ধরে একজন নির্দিষ্ট ক্রিকেটার, নাম বললে সাকিবকে নিয়েই আমরা কথা বলছি। আমি অনুরোধ করবো এই প্রশ্নটা যখন করেন আমাদের তিনজন ক্রিকেটার, সাবেক অধিনায়ক ��াশরাফি বিন মুর্তজা, নাইমুর রহমান দুর্জয়, সাকিব আল হাসান একই ধরনের পরিস্থিতিতে আছে। আমার মনে হয় না এটা উচিত হবে এখানে বসে শুধু একজন ক্রিকেটারকে নিয়ে কথা বলা।’ এ সময় সাকিব-মাশরাফিদের ক্রিকেটে ফেরা নিয়ে বিসিবির অবস্থান পরিষ্কার করেন বিসিবি প্রধান। তামিম বলেন, ‘ওর (সাকিব) বিষয়টা আছে। আমাদের তরফ থেকে ক্রিকেটিং যেকোন ধরনের সুযোগ-সুবিধা আমরা তাদেরকে স্বাগত জানাব। আইনের যে বিষয়গুলো আছে, আমাদের প্রতিমন্ত্রীও বলেছেন আমরা নমনীয় হবো। ক্রিকেট বোর্ড হিসেবে আমাদের তরফ থেকে ক্রিকেটীয় যেসব সহায়তা করতে পারি সেটা আমরা সবসময় করবো। আমরা তাদের স্বাগত জানাব যদি উনারা ওই সমস্যা সমাধান করে আসেন।’ এছাড়া আসন্ন বিসিবি নির্বাচনে লড়বেন জানিয়ে তামিম বলেন, ‘পদত্যাগের কথা আমি ব্যক্তিগতভাবে চিন্তা করিনি, আমি অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করবো। গঠনতন্ত্রে যেটা অনুমোদন দেবে আমি সেটাই অনুসরণ করব। অ্যাডহক কমিটি থেকে পদত্যাগ করার কথা চিন্তাই করিনি। প্রথমদিন থেকেই আমি বলেছি আমি নির্বাচনে অংশগ্রহণ করবো।’

Published: প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ১৮:৩৪

Source: https://www.ittefaq.com.bd/786659/%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%82%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%95%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BF%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%87-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B6%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AB%E0%A6%BF-%E0%A6%A6%E0%A7%81%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9C%E0%A7%9F%E0%A6%95%E0%A7%87%E0%A6%93-%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%87

Rate This Content

0.0/5 | 0 ratings
Not rated yet
5
0
4
0
3
0
2
0
1
0

Comments Section

Comments

0 Comments

Processing your comment...

Share Your Thoughts
Replying to
Preview
0 /2000
Pick an emoji
😀 😃 😄 😁 😅 😂 🤣 😊 😇 🙂 😉 😌 😍 🥰 😘 😗 😙 😚 🤗 🤩 🤔 🤨 😐 😑 😶 🙄 😏 😣 😥 😮 🤐 😯 😪 😫 😴 😌 😛 😜 😝 🤤 😒 😓 😔 😕 🙃 🤑 😲 ☹️ 🙁 😖 😞 😟 😤 😢 😭 😦 😧 😨 😩 🤯 😬 😰 😱 🥵 🥶 😳 🤪 😵 🥴 😠 😡 🤬 👍 👎 👌 ✌️ 🤞 🤟 🤘 🤙 👈 👉 👆 👇 ☝️ 🤚 🖐 🖖 👋 🤙 💪 🙏 ✍️ 💅 🤳 💃 🕺 👯 🧘 🏃 🚶 🧍 🧎 💻 📱 ⌨️ 🖱 🖥 💾 💿 📀 🎮 🎯 🎲 🎰 🎳 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 🎷 🎺 🎸 🎻 🎭 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 💕 ❤️ 💔 💖 💗 💓 💞 💝 💘 ❣️ 💟 🔥 💫 🌟 💥 💯 🎉 🎊 🎈 🎁 🏆 🥇 🥈 🥉 🏅 🎖
No comments yet

Be the first to share your thoughts!