
দুর্নীতির অভিযোগে নিজাম হাজারী ও মারুফের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
দুর্নীতির অভিযোগে সাবেক সংসদ সদস্য (এমপি) নিজাম উদ্দিন হাজারী ও দ্রিনান অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আবু রাজিব মারুফের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন। বুধবার নিজাম উদ্দিন হাজারীর আয়কর নথি জব্দের আবেদন করেন দুদকের উপসহকারী পরিচালক ও তদন্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ জালাল। আবেদনে বলা হয়, নিজাম উদ্দিন হাজারীর বিরুদ্ধে ১৮ কোটি ৭২ লাখ টাকার গোপন বা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও দখলে রাখার অভিযোগ রয়েছে। তিনি নিজ নামে ব্যবসাপ্রতিষ্ঠান খুলে ওই প্রতিষ্ঠানগুলো এবং নিজ নামে মোট ৮২টি ব্যাংক হিসাবের মাধ্যমে অসংখ্য সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অর্থ হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তর করেছেন। এ অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়। এদিকে আজ বৃহস্পতিবার মোহাম্মদ আবু রাজিব মারুফের আয়কর নথি জব্দের আবেদন করেন দুদকের উপসহকারী পরিচালক মো. রুবেল হোসেন। আবেদনে বলা হয়, তিনি অসাধু উপায়ে অর্জিত জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৩ কোটি ৪১ লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে ভোগ–দখলে রেখেছেন, যা দুর্নীতি দমন কমিশন আইনে শাস্তিযোগ্য অপরাধ। এ অভিযোগে তাঁর বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। মামলাটির সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁর আয়কর নথি জব্দ করে পর্যালোচনা করা একান্ত প্রয়োজন।Published: প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ১৭: ৫৩
Comments Section
Comments
Processing your comment...
Share Your Thoughts
No comments yet
Be the first to share your thoughts!