
ফেসবুকে অন্যদের করা পোস্ট শেয়ার করলে গোপনে সেখানে বাড়তি বার্তা যুক্ত হয়ে যাচ্ছে বলে অভিযোগ করছেন অনেক ব্যবহারকারী। তাঁদের দাবি, কোনো পোস্ট শেয়ার করার সময় তাঁরা নিজেরা কোনো মন্তব্য না লিখলেও প্রকাশের পর পোস্টে নতুন বাক্য দেখা যাচ্ছে। এসব বাক্যের বড় অংশই ‘জেন জেড’ প্রজন্মের প্রচলিত কথ্য ভাষা বা স্ল্যাং।
ফেসবুকের এই অদ্ভুত সমস্যাটি নিয়ে কয়েক সপ্তাহ ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। ভুক্তভোগী একাধিক ফেসবুক ব্যবহারকারী জানিয়েছেন, শেয়ার করা পোস্টে সাধারণত ‘ম্যাসিভ ডব্লিউ’, ‘উই আর টোটালি ফিস্টিং, বেস্টি’, ‘দ্যাট ডিজাইন ইজ সো কুকড’ কিংবা ‘ভিউজ আর ফায়ার’—এ ধরনের বাক্য যুক্ত হচ্ছে। অধিকাংশ ক্ষেত্রেই মূল পোস্টের বিষয়বস্তুর সঙ্গে এসব ভাষা সামঞ্জস্যপূর্ণ নয়। যেসব ব্যবহারকারী কোনো মন্তব্য যুক্ত না করে অন্যদের পোস্ট শেয়ার করেন, তাঁদের ক্ষেত্রে এই সমস্যা হচ্ছে।
অতিরিক্ত লেখাগুলো পোস্টের মূল লেখা পরিবর্তন না করলেও যাঁদের পোস্টে এসব লেখা যুক্ত হচ্ছে, তাঁদের অনেকেই জেন জেড প্রজন্মের নন। ফলে অনাকাঙ্ক্ষিত এই সংযোজন ব্যবহারকারীদের জন্য অস্বস্তির কারণ হয়ে উঠছে। অভিযোগের বিষয়ে মেটার এক মুখপাত্র জানান, ফেসবুকে রিশেয়ার করা পোস্টের জন্য স্বয়ংক্রিয়ভাবে তৈরি করা ক্যাপশন পরীক্ষামূলকভাবে দেখানোর একটি ছোট উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে সেই পরীক্ষা ইতিমধ্যে সমাপ্ত হয়েছে।
মেটার তথ্য অনুযায়ী, পরীক্ষামূলকভাবে চালু হওয়া নতুন ফিচার বর্তমানে বন্ধ রয়েছে। তবু কেউ যদি শেয়ার করা পোস্টে এমন অপ্রত্যাশিত লেখা দেখতে পান, তাহলে তা নিজে থেকেই মুছে ফেলতে পারবেন। সমস্যা সমাধানে পোস্ট শেয়ার করার পর নিজের প্রোফাইল একবার যাচাই করে নেওয়ারও পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।
সূত্র: জেডডিনেট
Published: প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৫: ০০
Comments Section
Comments
Processing your comment...
Share Your Thoughts
No comments yet
Be the first to share your thoughts!