প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ভোক্তা অধিকারে ছাত্রদের ভূমিকা নিয়ে সেমিনার

দৈনিক শিক্ষাডটকম ডেস্ক দৈনিক শিক্ষাডটকম ডেস্ক
Published on
1 views
1 impressions

কর্মসূচিতে প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থী, প্রক্টরিয়াল বডি, বিভিন্ন সংস্থার তরুণ প্রতিনিধি, শিক্ষক ও সচেতন নাগরিকরা অংশ নেন। #প্রিমিয়ার ইউনিভার্সিটি #ভোক্তা অধিকার আইন #ছাত্র

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে এবং বাজারে শৃঙ্খলা ফেরাতে তরুণদের করণীয় নির্ধারণে প্রিমিয়ার ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) ইউনিভার্সিটির দামপাড়ার কেন্দ্রীয় অডিটোরিয়ামে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯: ছাত্র ও তরুণদের করণীয়’ আলোচনা সভার আয়োজন করা হয়। প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগ, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম ও যুব ক্যাব চট্টগ্রাম মহানগরের যৌথ উদ্যোগে এই সেমিনারটি সম্পন্ন হয়। অনুষ্ঠান শেষে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। কর্মসূচিতে প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থী, প্রক্টরিয়াল বডি, বিভিন্ন সংস্থার তরুণ প্রতিনিধি, শিক্ষক ও সচেতন নাগরিকরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, আমরা যখন পেটের পীড়ায় আক্রান্ত হই, তখন সাধারণত খাবারকেই দায়ী করা হয়। এটা কেন হয়, তা খুঁজে বের করার জন্যই ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯’। এটা কেবল একটি আইন নয়, এটি সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার একটি শক্তিশালী হাতিয়ার। তিনি এ সেমিনারকে সময়োপযোগী উল্লেখ করে বলেন, ফরমালিনযুক্ত ফলমূল, বিভিন্ন রেস্টুরেন্টে ভেজাল তেল দিয়ে তৈরি খাবার, বাসি খাবার শরীরকে রোগগ্রস্ত করে, শরীর ধ্বংস করে। আমাদের এটা মনে রাখতে হবে যে, শরীর ঠিক রাখার জন্য অবশ্যই স্বাস্থ্যসম্মত খাবার নিতে হবে। তিনি খাবার-দাবারের ভেজাল প্রতিরোধে আইনের প্রয়োগ, জনসচেতনতা, জনগণের ঐক্যবদ্ধ হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি ভেজালমুক্ত ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে এ সেমিনারের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, আমি বিশ্বাস করি, এ ধরনের সেমিনার তরুণদের মধ্যে দায়িত্ববোধ জাগ্রত করবে এবং তারা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে। সভাপতির বক্তব্যে প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর এস এম নছরুল কদির আমাদের দেশে নিত্যদিনের খাবার-দাবার ও ফলমূলে যে ভেজাল থাকে সে সম্পর্কে ও তার ভয়াবহতা সম্বন্ধে আলোকপাত করেন। তিনি বলেন, একটি সুস্থ সমাজ গঠনের জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ ও বাস্তবায়ন অত্যন্ত জরুরি। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শুধু জ্ঞান বিতরণের স্থান নয়, বরং সচেতন নাগরিক তৈরির ক্ষেত্র। আমাদের শিক্ষার্থীরা যদি নৈতিকতা ও দায়িত্ববোধ নিয়ে এগিয়ে আসে, তাহলে সমাজে শোষণ ও প্রতারণা অনেকাংশে কমে যাবে। বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার প্রফেসর ড. জাহেদ হোছাইন সিকদার এ সেমিনারকে তাৎপর্যপূর্ণ উল্লেখ করে বলেন, বাজার ব্যবস্থায় স্বচ্ছতা আনতে হলে শুধু প্রশাসনের ওপর নির্ভর করলে হবে না; নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে। একজন সচেতন ভোক্তা কখনো প্রতারণার শিকার হয় না, বরং অন্যদেরও সচেতন করে তোলে। কীনোট স্পিকার ও প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগের সহযোগী অধ্যাপক আহমদ রাজীব চৌধুরী ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯: আইনের কাঠামো, সমস্যা, অধিকতর কার্যকারিতায় সুপারিশ এবং তরুণ সমাজের অধিকার সচেতনতায় করণীয়’ শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করেন। ভোক্তা আইনের বিভিন্ন সমস্যা তুলে ধরে তিনি বলেন, আইনের প্রয়োগ তখনই কার্যকর হয় যখন জনগণ তা সম্পর্কে সচেতন থাকে। শিক্ষার্থীদের উচিত আইনের মৌলিক বিষয়গুলো জানা এবং প্রয়োজনে তা প্রয়োগে সহায়তা করা। তরুণদের মধ্যেই রয়েছে পরিবর্তনের শক্তি। রিসোর্স পারসন ও চট্টগ্রাম জেলা নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ ফারহান ইসলাম ‘নিরাপদ খাদ্য আইন ২০১৩’ প্রবন্ধ উপস্থাপন করে বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্ব নয়। রিসোর্স পারসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-চট্টগ্রামের বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯’ প্রবন্ধ উপস্থাপন করে বলেন, এই আইনের মূল লক্ষ্য হচ্ছে ভোক্তাদের প্রতারণা, ভেজাল এবং অসাধু ব্যবসায়িক আচরণ থেকে সুরক্ষা দেওয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগের চেয়ারম্যান অনুপ কুমার বিশ্বাস। তিনি বলেন, বর্তমান ভোক্তা-নির্ভর সমাজে সচেতনতা ছাড়া অধিকার রক্ষা সম্ভব নয়। শিক্ষার্থীরা যদি এখন থেকেই ভোক্তা অধিকার বিষয়ে জ্ঞানার্জন করে, তাহলে ভবিষ্যতে তারা সমাজে ন্যায্যতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। শুভেচ্ছা বক্তব্য দেন ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন। মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন। সমাপনী বক্তব্যে ক্যাব চট্টগ্রামের সহসভাপতি এম নাসরুল হক বলেন, আজকের এই আয়োজন প্রমাণ করে, তরুণ সমাজ ভোক্তা অধিকার বিষয়ে আগ্রহী এবং সচেতন হতে চায়। #প্রিমিয়ার ইউনিভার্সিটি #ভোক্তা অধিকার আইন #ছাত্র

Published: 04/05/2026 06:21 pm

Source: https://www.dainikshiksha.com/bn/news/seminar-on-students-role-in-consumer-rights-at-premier-university-370747

Rate This Content

0.0/5 | 0 ratings
Not rated yet
5
0
4
0
3
0
2
0
1
0

Comments Section

Comments

0 Comments

Processing your comment...

Share Your Thoughts
Replying to
Preview
0 /2000
Pick an emoji
😀 😃 😄 😁 😅 😂 🤣 😊 😇 🙂 😉 😌 😍 🥰 😘 😗 😙 😚 🤗 🤩 🤔 🤨 😐 😑 😶 🙄 😏 😣 😥 😮 🤐 😯 😪 😫 😴 😌 😛 😜 😝 🤤 😒 😓 😔 😕 🙃 🤑 😲 ☹️ 🙁 😖 😞 😟 😤 😢 😭 😦 😧 😨 😩 🤯 😬 😰 😱 🥵 🥶 😳 🤪 😵 🥴 😠 😡 🤬 👍 👎 👌 ✌️ 🤞 🤟 🤘 🤙 👈 👉 👆 👇 ☝️ 🤚 🖐 🖖 👋 🤙 💪 🙏 ✍️ 💅 🤳 💃 🕺 👯 🧘 🏃 🚶 🧍 🧎 💻 📱 ⌨️ 🖱 🖥 💾 💿 📀 🎮 🎯 🎲 🎰 🎳 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 🎷 🎺 🎸 🎻 🎭 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 💕 ❤️ 💔 💖 💗 💓 💞 💝 💘 ❣️ 💟 🔥 💫 🌟 💥 💯 🎉 🎊 🎈 🎁 🏆 🥇 🥈 🥉 🏅 🎖
No comments yet

Be the first to share your thoughts!