প্রধানমন্ত্রীর সঙ্গে বাটার গ্লোবাল সিইওর সাক্ষাৎ

বাণিজ্য ডেস্ক বাণিজ্য ডেস্ক
Published on
2 views
2 impressions

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী দেশের অর্থনীতি ও শিল্প খাতে বাটার দীর্ঘদিনের অবদানের প্রশংসা করেন। এ সময় তিনি বাটার রপ্তানির সম্ভাবনা আরও সম্প্রসারণে বাটাকে উৎসাহিত করেন।

সম্প্রতি প্রথমবারের মতো বাংলাদেশে সফরে এসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জুতার বৈশ্বিক ব্র্যান্ড বাটার গ্লোবাল প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইও পানোস মাইটারোস। এ সময় তাঁদের মধ্যে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গঠনমূলক ও কার্যকরী আলোচনা হয়। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বাটা বাংলাদেশ। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন বাটা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারিয়া ইয়াসমিন, বাটা বাংলাদেশের অর্থ পরিচালক ইলিয়াস আহমেদ ও মানবসম্পদ পরিচালক মালিক মেহেদী কবির। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী দেশের অর্থনীতি ও শিল্প খাতে বাটার দীর্ঘদিনের অবদানের প্রশংসা করেন। এ সময় তিনি বাটার রপ্তানি সম্ভাবনা আরও সম্প্রসারণে বাটাকে উৎসাহিত করেন। এ ছাড়া বাটার অগ্রযাত্রায় পাশে থাকার আশ্বাস দেন এবং বাটার ভবিষ্যৎ কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় সহায়তার কথাও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। সাক্ষাতে বাটার গ্লোবাল সিইও পানোস মাইটারোস বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক সম্ভাবনা, পাদুকা (ফুটওয়্যার) শিল্পের বিকাশ ও এই খাতে বাটার ভূমিকা নিয়ে তাঁর দৃষ্টিভঙ্গি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। এ সময় তিনি বাংলাদেশে বাটার চলমান ও ভবিষ্যৎ বিনিয়োগ পরিকল্পনা এবং স্থানীয় সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে শিল্পোন্নয়নে অবদান রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আলোচনায় বাটার সামাজিক উদ্যোগের বিষয়টিও গুরুত্ব পায়। বিশেষ করে বাটা চিলড্রেনস কর্মসূচির মাধ্যমে শিশুদের জন্য গৃহীত কার্যক্রম বেশি গুরুত্ব পায়। এ সময় দায়িত্বশীল ও অন্তর্ভুক্তিমূলক উদ্যোগের মাধ্যমে সমাজে বাটা বাংলাদেশের ইতিবাচক প্রভাবের বিষয় তুলে ধরা হয়। বাটা বাংলাদেশ জানায়, প্রতিষ্ঠানটি দেশের মানুষের জন্য বিশ্বমানের কমফোর্ট প্রযুক্তি, ইনোভেটিভ ও সাশ্রয়ী পণ্যসামগ্রী নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

Published: প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১৫: ৫৬

Source: https://www.prothomalo.com/business/corporate/ah864g2a8r

Rate This Content

0.0/5 | 0 ratings
Not rated yet
5
0
4
0
3
0
2
0
1
0

Comments Section

Comments

0 Comments

Processing your comment...

Share Your Thoughts
Replying to
Preview
0 /2000
Pick an emoji
😀 😃 😄 😁 😅 😂 🤣 😊 😇 🙂 😉 😌 😍 🥰 😘 😗 😙 😚 🤗 🤩 🤔 🤨 😐 😑 😶 🙄 😏 😣 😥 😮 🤐 😯 😪 😫 😴 😌 😛 😜 😝 🤤 😒 😓 😔 😕 🙃 🤑 😲 ☹️ 🙁 😖 😞 😟 😤 😢 😭 😦 😧 😨 😩 🤯 😬 😰 😱 🥵 🥶 😳 🤪 😵 🥴 😠 😡 🤬 👍 👎 👌 ✌️ 🤞 🤟 🤘 🤙 👈 👉 👆 👇 ☝️ 🤚 🖐 🖖 👋 🤙 💪 🙏 ✍️ 💅 🤳 💃 🕺 👯 🧘 🏃 🚶 🧍 🧎 💻 📱 ⌨️ 🖱 🖥 💾 💿 📀 🎮 🎯 🎲 🎰 🎳 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 🎷 🎺 🎸 🎻 🎭 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 💕 ❤️ 💔 💖 💗 💓 💞 💝 💘 ❣️ 💟 🔥 💫 🌟 💥 💯 🎉 🎊 🎈 🎁 🏆 🥇 🥈 🥉 🏅 🎖
No comments yet

Be the first to share your thoughts!