প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা উপবৃত্তি: সময় বাড়লো আবেদনের

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক
Published on
1 views
1 impressions

শিক্ষার্থীদের https://www.eservice.pmeat. gov.bd/admission লিংকে প্রবেশ করে আবেদন করতে হবে। বৃহস্পতিবার ( ৩০ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক চিঠতে এ তথ্য জানানো হয়। সব থানা/ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে বিষয়টি জানানো হয়েছে। #উপবৃত্তি #প্রধানমন্ত্রী তারেক রহমান

এআই জেনারেটেড প্রতীকী ছবি প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ ও আলিম ১ম বর্ষ শিক্ষার্থীদের উপবৃত্তির অনলাইন আবেদনের সময় ৭ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বাড়ানো হয়েছে। শিক্ষার্থীদের https://www.eservice.pmeat. gov.bd/admission লিংকে প্রবেশ করে আবেদন করতে হবে। বৃহস্পতিবার ( ৩০ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক চিঠতে এ তথ্য জানানো হয়। সব থানা/ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে বিষয়টি জানানো হয়েছে। চিঠিতে আরো জানানো হয়, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অধীন দেশের সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের উচ্চ-মাধ্যমিক ও সমমান শ্রেণিতে (একাদশ ও আলিম ১ম বর্ষ) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে অধ্যয়নরত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের ভর্তি সহায়তা প্রদানের লক্ষ্যে নির্ধারিত সময়সূচি ও নির্দেশিকা অনুসারে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের https://www.eservice.pmeat. gov.bd/admission লিংকে প্রবেশ করে আবেদন করতে হবে। মেধাবী হিসেবে শিক্ষার্থীর পূর্বের শ্রেণিতে শতকরা ন্যূনতম ৬০ নম্বরপ্রাপ্ত অথবা জিপিএ ৫.০০ এর ক্ষেত্রে ৩.৫০ প্রাপ্তির কপি আপলোড করতে হবে। এতিম শিক্ষার্থী, প্রতিবন্ধী শিক্ষার্থী/অভিভাবক, দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিক্ষার্থী/অভিভাবক, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার সন্তান, হতদরিদ্র শিক্ষার্থী (অভিভাবক নিম্ন আয়ের শ্রমিক) এবং 'জাতীয় বেতন স্কেল, ২০১৫' অনুযায়ী ২০তম গ্রেডের সরকারি কর্মচারীর সন্তান ভর্তি সহায়তার আবেদনের ক্ষেত্রে এর সমর্থনে প্রমাণকের কপি আবশ্যিকভাবে আপলোড করতে হবে; পিতা/মাতা/অভিভাবকের বাৎসরিক আয় ৩ (তিন) লক্ষ টাকা বা তার কম হতে হবে; শিক্ষার্থী হতদরিদ্র পরিবারের সন্তান মর্মে ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যান/পৌরসভা বা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের কপি আপলোড করতে হবে; এবং ট্রাস্ট কর্তৃক নির্ধারিত ফরমে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রত্যয়ন, শিক্ষার্থীর জন্মনিবন্ধন কপি, পিতা ও মাতার এনআইডি কপি, শিক্ষার্থীর ১ কপি ছবি এবং শিক্ষার্থী অথবা পিতা বা মাতা'র অনলাইন ব্যাংক একাউন্ট এর তথ্যের স্পষ্ট কপি আবশ্যিকভাবে আপলোড করতে হবে। কার্যক্রমটি সম্পূর্ণ অনলাইন ভিত্তিক হওয়ায় আবেদনের হার্ড কপি ট্রাস্টে প্রেরণের প্রয়োজন নেই। ভর্তি সহায়তা সংক্রান্ত হেল্পলাইনঃ ০২-৫৫০০০৪২৮, ০১৭৭৮৯৫৮৩৫৬ ও ০১৭৭৮৯৬৪১৫৬ (অফিস চলাকালীন সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত হেল্পলাইন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো)। এই পরিস্থিতিতে উচ্চ-মাধ্যমিক ও সমমান শ্রেণিতে (একাদশ ও আলিম ১ম বর্ষ) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের উল্লেখিত সময়ের মধ্যে আবেদন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। #উপবৃত্তি #প্রধানমন্ত্রী তারেক রহমান

Published: 30/04/2026 05:29 pm

Source: https://www.dainikshiksha.com/bn/news/prime-ministers-education-assistance-scholarship-application-deadline-extended-370349

Rate This Content

0.0/5 | 0 ratings
Not rated yet
5
0
4
0
3
0
2
0
1
0

Comments Section

Comments

0 Comments

Processing your comment...

Share Your Thoughts
Replying to
Preview
0 /2000
Pick an emoji
😀 😃 😄 😁 😅 😂 🤣 😊 😇 🙂 😉 😌 😍 🥰 😘 😗 😙 😚 🤗 🤩 🤔 🤨 😐 😑 😶 🙄 😏 😣 😥 😮 🤐 😯 😪 😫 😴 😌 😛 😜 😝 🤤 😒 😓 😔 😕 🙃 🤑 😲 ☹️ 🙁 😖 😞 😟 😤 😢 😭 😦 😧 😨 😩 🤯 😬 😰 😱 🥵 🥶 😳 🤪 😵 🥴 😠 😡 🤬 👍 👎 👌 ✌️ 🤞 🤟 🤘 🤙 👈 👉 👆 👇 ☝️ 🤚 🖐 🖖 👋 🤙 💪 🙏 ✍️ 💅 🤳 💃 🕺 👯 🧘 🏃 🚶 🧍 🧎 💻 📱 ⌨️ 🖱 🖥 💾 💿 📀 🎮 🎯 🎲 🎰 🎳 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 🎷 🎺 🎸 🎻 🎭 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 💕 ❤️ 💔 💖 💗 💓 💞 💝 💘 ❣️ 💟 🔥 💫 🌟 💥 💯 🎉 🎊 🎈 🎁 🏆 🥇 🥈 🥉 🏅 🎖
No comments yet

Be the first to share your thoughts!