
টুর্নামেন্টে উপজেলার ১২টি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশ নেন। ফাইনাল খেলায় কাঠালিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-১ গোলে পশ্চিম ছিটকী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়েছে। #প্রাথমিক বিদ্যালয় #গোল্ডকাপ #ফুটবল
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা পরিষদ মাঠে উপজেলা পর্যায়ে দুই দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস এ খেলার আয়োজন করেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মাঠে এ ফাইনাল অনুষ্ঠিত হয়। আয়োজনের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. মকবুল হোসেন। টুর্নামেন্টে উপজেলার ১২টি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশ নেন। ফাইনাল খেলায় কাঠালিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-১ গোলে পশ্চিম ছিটকী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়েছে। অপর দিকে বালিকা পর্যায়ে পশ্চিম শৌলজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে চেঁচরীরামপুর হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হন। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার। প্রাথমিক শিক্ষা অফিসার কে. এম জামানের সভাপতিত্বে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মো. আবু নাছের রায়হান, উপজেলা বিএনপির সভাপতি মো. জালালুর রহমান আকন, সাধারন সম্পাদক আখতার হোসেন নিজাম মিরবহর, সাবেক উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মো. মিজানুর রহমান আকন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার কিং ফয়সাল, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মো. জাকির হোসেন, পাটিখালঘাটা ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মো. মোস্তফা হোসেন, ক্রীড়াবিদ মো. ইস্রাফিল তালুকদার, মো. ফয়সাল হোসেনসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও অভিভাবকরা। #প্রাথমিক বিদ্যালয় #গোল্ডকাপ #ফুটবলPublished: 28/04/2026 04:36 pm
Comments Section
Comments
Processing your comment...
Share Your Thoughts
No comments yet
Be the first to share your thoughts!