
২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ হয়। ২৩ জেলায় স্থাপিত ৭৭টি কেন্দ্রে একযোগে আজ ভোট গণনা চলছে।
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এখন পর্যন্ত (বাংলাদেশ সময় সোমবার দুপুর ২টা) গণনা করা ভোটের প্রবণতা অনুযায়ী, বিজেপি এগিয়ে আছে ১৯৩ আসনে। আর তৃণমূল ৯৬ আসনে এগিয়ে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস এই নির্বাচনে বড় ধরনের পরাজয়ের মুখে পড়তে যাচ্ছে। অন্যদিকে, বিরোধীদল বিজেপি পেতে যাচ্ছে বড় জয়। গণনা করা ভোটের যে প্রবণতা, তা শেষ পর্যন্ত বজায় থাকলে পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো সরকার গঠন করবে বিজেপি। তথ্যসূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দলের প্রার্থী, এজেন্ট, নেতা–কর্মীদের উদ্দেশে বলেছেন, ‘ওয়েট অ্যান্ড সি, ওয়াচ। আমরা সবাই আপনাদের সাথে আছি। আপনারা কেউ ভয় পাবেন না। নিশ্চিন্তে থাকুন, আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করে যাব।’ আজ সোমবার বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে মমতা এক ‘জরুরি বার্তায়’ এসব কথা বলেন। ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ভিডিওটি পোস্ট করেন। আজ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। এর মধ্যে মমতা ‘জরুরি বার্তা’ দিলেন। এখন পর্যন্ত (বাংলাদেশ সময় দুপুর পৌনে ২টা) গণনা করা ভোটের প্রবণতা অনুযায়ী, বিজেপি এগিয়ে আছে ১৯৩ আসনে। আর তৃণমূল ৯৬ আসনে এগিয়ে। মমতা বিজেপির বিরুদ্ধে নানা অভিযোগ করেন। মমতা বলেন, তিনি আগেই বলেছিলেন, বিজেপির পরিকল্পনা হলো, তাদের আসনগুলোর ফলাফল আগে দেখানো হবে। আর তৃণমূলেরগুলো পরে। তৃণমূলের নেতা–কর্মীদের অত মন খারাপ করার কারণ নেই। তিনি আগেই বলেছিলেন, সূর্যাস্তের পরে তৃণমূলই জিতবে। ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও পোস্ট করে ‘জরুরি বার্তা’ দিলেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সোমবার বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে মমতা ভিডিওটি পোস্ট করেন। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনার মধ্যে ‘জরুরি বার্তা’ দিলেন তিনি। ‘জরুরি বার্তায়’ মমতা তাঁর দলের প্রার্থীদের, এজেন্টদের ভোট গণনাকেন্দ্র ছেড়ে না যেতে অনুরোধ করেন। তিনি তাঁর বার্তায় বিজেপির বিরুদ্ধে নানা অভিযোগ করেন। মমতা বলেন, তৃণমূল যে আসনগুলোতে এগিয়ে আছে, সেগুলো বলা হচ্ছে না। পুরোপুরি মিথ্যা খবর খাওয়ানো হচ্ছে। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার ভবনীপুর আসনে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ব্যবধানে এগিয়ে আছেন। এখানে তাঁর প্রতিদ্বন্দ্বী বিধানসভার বিরোধীদলীয় নেতা বিজেপির শুভেন্দু অধিকারী। ইভিএমে পঞ্চম দফার গণনা শেষে এখানে মমতা ২৫ হাজার ৯৪২ ভোট পেয়েছেন। আর শুভেন্দু পেয়েছেন ৯ হাজার ২৩৬ ভোট। ব্যবধান ১৬ হাজার ৭০৬ ভোট। ভারতের তামিলনাড়ু রাজ্যে স্থানীয় সময় আজ সোমবার বেলা ১১টা ৪৩ মিনিটে থালাপতি বিজয়ের দল তামিলগা ভেট্টি কাজাগাম (টিভিকে) এগিয়ে ১৫৫ আসনে। আর বিজেপির নেতৃত্বাধীন এনডিএ এগিয়ে ৫৭ আসনে। কেরালায় কংগ্রেসের নেতৃত্বাধীন জোট ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউডিএফ) এগিয়ে ৭৬ আসনে। আর লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট (এলডিএফ) এগিয়ে ৪২ আসনে। আর বিজেপির নেতৃত্বাধীন এনডিএ এগিয়ে ৫টি আসনে। আসামে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ এগিয়ে ৮৩ আসনে। আর আইএনসি এগিয়ে ২৯ আসনে। পদুচেরিতে এনডিএ এগিয়ে ১৫ আসনে। আর ডিএমকে-কংগ্রেস জোট এগিয়ে ৩ আসনে তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস ‘বিজেপি কর্মীদের স্বপ্ন এখন বাস্তব হতে যাচ্ছে। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির প্রধান শমীক ভট্টাচার্য আজ সোমবার এই মন্তব্য করেন। রাজ্য বিধানসভা নির্বাচনের ভোট আজ গণনা করা হচ্ছে। গণনা করা ভোটের প্রাথমিক প্রবণতায় বিরোধী দল বিজেপি এগিয়ে আছে। পিছিয়ে আছে ক্ষমতাসীন দল তৃণমূল। এই প্রেক্ষাপটে শমীক ভট্টাচার্য বার্তা সংস্থা এএনআইয়ের কাছে এমন কথা বলেন। এই নির্বাচনের ফলাফলের মধ্য দিয়ে রাজ্যে বিজেপির সরকার গঠনের ব্যাপারে ‘আত্মবিশ্বাসী’ শমীক ভট্টাচার্য। তথ্যসূত্র: এনআই ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এগিয়ে থাকা আসনসংখ্যার দিক দিয়ে ক্ষমতাসীন তৃণমূলের সঙ্গে ব্যবধান বাড়িয়ে চলছে বিরোধীদল বিজেপি। এখন পর্যন্ত (বাংলাদেশ সময় দুপুর ১২টা) গণনা করা ভোটের প্রবণতা অনুযায়ী, বিজেপি এগিয়ে আছে ১৯৫ আসনে। আর তৃণমূল ৯৫ আসনে এগিয়ে। গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনে ভোট গ্রহণ হয়। অনিয়মের অভিযোগে একটি আসনের ভোট বাতিল করে নির্বাচন কমিশন। তাই আজ ২৯৩ আসনে ভোট গণনা চলছে। ভারতের পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো বিজেপির সরকার গঠনের সম্ভাবনা দেখা যাচ্ছে। এই বিধানসভা নির্বাচনে এখন পর্যন্ত (বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টা) গণনা করা ভোটের প্রবণতা অনুযায়ী, বিজেপির এগিয়ে থাকা আসনসংখ্যা ১৮২। অন্যদিকে, রাজ্যের বর্তমান ক্ষমতাসীন দল তৃণমূলের এগিয়ে থাকা আসনসংখ্যা ১০৯। ২৯৪ আসনের এই বিধানসভায় সরকার গঠনের জন্য কোনো দলের প্রয়োজন ১৪৮ আসনে জয়। পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যে দাবি করেছেন, এই রাজ্যে তাঁর দল বিজেপিই সরকার গঠন করবে। তথ্যসূত্র: এএনআই, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এখন পর্যন্ত (বাংলাদেশ সময় বেলা ১১টা) গণনা করা ভোটের প্রবণতা অনুযায়ী, বিজেপি এগিয়ে আছে ১৭২ আসনে। ক্ষমতাসীন দল তৃণমূল ১১২ আসনে এগিয়ে। অন্যদিকে, কংগ্রেস এগিয়ে একটি আসনে। পশ্চিমবঙ্গ বিধানসভার আসনসংখ্যা ২৯৪। এই বিধানসভায় সরকার গঠনের জন্য কোনো দলের প্রয়োজন হবে ১৪৮ আসনে জয়। তামিলনাড়ুতে আজ সোমবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ৬৬ আসনে এগিয়ে আছে ডিএমকে। আর টিভিকে এগিয়ে আছে ৬১ আসনে। এ রাজ্যে এনডিএ জোট এগিয়ে আছে ৩৮ আসনে। কেরালায় এগিয়ে আছে ইউডিএফ। দলটি ৫৯ আসনে এগিয়ে আছে। আর এলডিএফ এগিয়ে আছে ৪৭ আসনে। এনডিএ জোট এগিয়ে আছে ৬ আসনে। আসামে এনডিএ এগিয়ে আছে ৫০ আসনে। কংগ্রেস জোট এগিয়ে আছে ৩৫ আসনে। কেন্দ্রশাসিত পদুচেরিতে এনডিএ পাঁচটি আসনে এগিয়ে আছে। ডিএমকে ও কংগ্রেস জোট এগিয়ে আছে তিনটি আসনে। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, এই রাজ্যে তাঁর দল বিজেপি সরকার গঠন করবে। আজ সোমবার শুভেন্দু অধিকারী এই আশা প্রকাশ করেন। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা করা হচ্ছে আজ। গণনা করা ভোটের প্রাথমিক প্রবণতা অনুযায়ী, রাজ্যে বিজেপি এগিয়ে আছে। পিছিয়ে আছে ক্ষমতাসীন দল তৃণমূল। বিজেপি এগিয়ে আছে ১৬৮ আসনে। তৃণমূল এগিয়ে ১১৪ আসনে। তথ্যসূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও পিটিআই ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনার এখনকার প্রবণতায় ভবানীপুর আসনে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে আছেন। এখানে পিছিয়ে আছেন তাঁর প্রতিদ্বন্দ্বী বিধানসভার বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী। অবশ্য এর আগে ভবানীপুরে মমতা পিছিয়ে ছিলেন। এগিয়ে ছিলেন শুভেন্দু। এখন আবার মমতা এগিয়ে গেলেন। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনার প্রাথমিক প্রবণতায় ভবানীপুর আসনে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পিছিয়ে আছেন। এগিয়ে আছেন তাঁর প্রতিদ্বন্দ্বী বিধানসভার বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী। তামিলনাড়ুতে ৩২ আসনে এগিয়ে আছে ডিএমকে। আর এনডিএ এগিয়ে আছে ২ আসনে। কেরালায় এগিয়ে আছে ইউডিএফ ও এলডিএফ। এই দুটি দল এগিয়ে আছে ৩৮ আসন। আর এনডিএ পেয়েছে ৪ আসন। আসামে এনডিএ এগিয়ে আছে ১২ আসনে। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এখন পর্যন্ত গণনা করা ভোটের প্রবণতা অনুযায়ী, বিজেপি এগিয়ে ১৫৮ আসনে, তৃণমূল ১১৯ আসনে। ২৯৪ আসনের এই বিধানসভায় সরকার গঠনের জন্য যেকোনো দলের প্রয়োজন হবে ১৪৮ আসনে জয়। স্থানীয় সময় আজ সোমবার সকাল ৮টায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টা) কলকাতাসহ ২৩ জেলায় স্থাপিত ৭৭টি কেন্দ্রে একযোগে এই ভোট গণনা শুরু হয়। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে ইভিএমের ভোট গণনা শুরু হয়েছে। পাশাপাশি পোস্টাল ব্যালটের ভোট গণনাও চলছে। স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে ইভিএমের ভোট গণনা শুরু হয়। তথ্যসূত্র: আনন্দবাজার ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এখন পর্যন্ত গণনা করা ভোটের প্রবণতা অনুযায়ী, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এগিয়ে রয়েছে ৪০ আসনে। অন্যদিকে রাজ্যের বর্তমান ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ৩৯ আসনে। স্থানীয় সময় আজ সোমবার সকাল ৮টায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টা) ভোট গণনা শুরু হয়। স্থানীয় সময় দুপুর ১২টার মধ্যে জয়–পরাজয়ের গতিপ্রকৃতি জানা যেতে পারে। তবে গণনা পুরোপুরি শেষ হতে কোনো কোনো কেন্দ্রে রাতও হয়ে যেতে পারে। কড়া নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনে ভোট গ্রহণ হয়। অনিয়মের অভিযোগে একটি আসনের ভোট বাতিল করে নির্বাচন কমিশন। তাই আজ ২৯৩ আসনে ভোট গণনা চলছে। কলকাতাসহ ২৩ জেলায় স্থাপিত ৭৭টি কেন্দ্রে একযোগে এই ভোট গণনা শুরু হয়। প্রথমে গণনা করা হচ্ছে পোস্টাল ব্যালটের ভোট। এরপর গণনা করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নেওয়া ভোট।Published: 2026-05-04T08:19:36.873Z
Comments Section
Comments
Processing your comment...
Share Your Thoughts
No comments yet
Be the first to share your thoughts!