ওয়াশিংটনে নৈশভোজে গুলির ঘটনায় আটক অ্যালেনের বিরুদ্ধে ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগ

রয়টার্স রয়টার্স
Published on
4 views
4 impressions

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে আয়োজিত এক নৈশভোজ অনুষ্ঠানে গুলি চালানোর অভিযোগে আটক ব্যক্তির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তাঁর যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। গত শনিবার ওয়াশিংটনের হিলটন হোটেলে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে ওই নৈশভোজের আয়োজন করা হয়েছিল। সাংবাদিক ও রাজনীতিকদের অংশগ্রহণে প্রতিবছরই এমন নৈশভোজের আয়োজন করা হয়ে থাকে। শনিবারের ভোজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফাস্ট৴ লেডি মেলানিয়া ট্রাম্পসহ সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। হঠাৎ সেখানে গুলির শব্দ শোনা যায়। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে ঘটনাস্থল থেকেই আটক হন ৩১ বছর বয়সী কোল টমাস অ্যালেন। গতকাল সোমবার অ্যালেনকে প্রথমবারের মতো ওয়াশিংটনের ফেডারেল আদালতে হাজির করা হয়। আদালতে হাজিরার সময় অ্যালেন নীল রঙের টি–শার্ট ও প্যান্ট পরা ছিলেন। আদালতে আনা-নেওয়ার ���ময় তাঁর হাত পেছনে হাতকড়া দিয়ে বাঁধা ছিল। সরকারি কৌঁসুলি জোসেলিন ব্যালান্টাইন আদালতে বলেন, ‘তিনি (অ্যালেন) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছেন।’ যুক্তরাষ্ট্রে একের পর এক রাজনৈতিক সহিংসতার ঘটনায় সর্বশেষ সংযোজন এটি। গত সেপ্টেম্বরে এক সমাবেশে রক্ষণশীল রাজনৈতিক কর্মী চার্লি কার্ক গুলিতে নিহত হন। তার কয়েক মাস আগে মিনেসোটার এক ডেমোক্র্যাট আইনপ্রণেতা ও তাঁর স্বামীকে হত্যা করা হয়। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা চলার সময় ট্রাম্প নিজেও দুই দফা হত্যাচেষ্টার লক্ষ্যবস্তু হয়েছেন। ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সে সময় তিনি বলেন, তদন্তকারীরা ধারণা করছেন অ্যালেন প্রকারান্তরে ট্রাম্পকেই নিশানা করেছিলেন। কারণ, ঘটনার রাতে আত্মীয়দের পাঠানো এক ই–মেইলে তিনি প্রেসিডেন্টকে ‘বিশ্বাসঘাতক’ বলে উল্লেখ করেন এবং আরও অবমাননাকর শব্দ ব্যবহার করেন। ব্ল্যাঞ্চ বলেন, ‘নাগরিক জীবনে সহিংসতার কোনো স্থান নেই। গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ব্যাহত করতে এটিকে ব্যবহার করা যাবে না এবং অবশ্যই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিরুদ্ধে এ ধরনের সহিংসতা চলতে পারে না।’ ক্যালিফোর্নিয়ার টরেন্সের বাসিন্দা অ্যালেনের বিরুদ্ধে আরও অভিযোগ আনা হয়েছে। সেগুলো হলো—নিজ অঙ্গরাজ্যের সীমানা পেরিয়ে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র বহন ও সহিংস অপরাধ সংঘটনের সময় অস্ত্র ব্যবহার। সরকারি কৌঁসুলি জোসেলিন ব্যালান্টাইন বলেন, অ্যালেন ওয়াশিংটনে একটি শটগান ও তিনটি ছুরি নিয়ে এসেছিলেন। আদালতের নথিতে আরও বলা হয়েছে, তাঁর কাছে একটি রক আইল্যান্ড আর্মারি ১৯১১.৩৮ মডেলের আধা–স্বয়ংক্রিয় পিস্তলও ছিল। ব্ল্যাঞ্চ বলেন, শটগানের ভেতরে একটি ব্যবহৃত শেল কেসিং পাওয়া গেছে। এর থেকে বোঝা যায় যে অস্ত্রটি থেকে গুলি ছোড়া হয়েছিল। সংক্ষিপ্ত শুনানিতে অ্যালেন এসব অভিযোগের জবাব দেননি। তিনি বলেন, তাঁর কম্পিউটার বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। অ্যালেনের আইনজীবী তেজিরা আবে বলেন, তাঁর মক্কেলের বিরুদ্ধে আগে কোনো গ্রেপ্তার বা দণ্ডিত হওয়ার রেকর্ড নেই। মার্কিন ম্যাজিস্ট্রেট বিচারক ম্যাথিউ শারবো অ্যালেনকে অন্তত বৃহস্পতিবার পর্যন্ত হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। বিচার শুরুর আগপর্যন্ত তাঁকে কারাগারে রাখা হবে কি না, তা নির্ধারণের জন্য ওই দিন আবার আদালতে শুনানি হবে। এদিকে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জিনিন পিরো বলেছেন, অ্যালেনের বিরুদ্ধে আরও অভিযোগ আনা হবে।

Published: প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১০: ৩৯

Source: https://www.prothomalo.com/world/usa/5sejfv6ezt

Rate This Content

0.0/5 | 0 ratings
Not rated yet
5
0
4
0
3
0
2
0
1
0

Comments Section

Comments

0 Comments

Processing your comment...

Share Your Thoughts
Replying to
Preview
0 /2000
Pick an emoji
😀 😃 😄 😁 😅 😂 🤣 😊 😇 🙂 😉 😌 😍 🥰 😘 😗 😙 😚 🤗 🤩 🤔 🤨 😐 😑 😶 🙄 😏 😣 😥 😮 🤐 😯 😪 😫 😴 😌 😛 😜 😝 🤤 😒 😓 😔 😕 🙃 🤑 😲 ☹️ 🙁 😖 😞 😟 😤 😢 😭 😦 😧 😨 😩 🤯 😬 😰 😱 🥵 🥶 😳 🤪 😵 🥴 😠 😡 🤬 👍 👎 👌 ✌️ 🤞 🤟 🤘 🤙 👈 👉 👆 👇 ☝️ 🤚 🖐 🖖 👋 🤙 💪 🙏 ✍️ 💅 🤳 💃 🕺 👯 🧘 🏃 🚶 🧍 🧎 💻 📱 ⌨️ 🖱 🖥 💾 💿 📀 🎮 🎯 🎲 🎰 🎳 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 🎷 🎺 🎸 🎻 🎭 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 💕 ❤️ 💔 💖 💗 💓 💞 💝 💘 ❣️ 💟 🔥 💫 🌟 💥 💯 🎉 🎊 🎈 🎁 🏆 🥇 🥈 🥉 🏅 🎖
No comments yet

Be the first to share your thoughts!