নতুন নির্মাতাদের জন্য পুরস্কার ১০ লাখ টাকা

বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
Published on
1 views
1 impressions
তরুণ চলচ্চিত্র নির্মাতা ও চিত্রনাট্যকারদের জন্য সিনেমা পরিকল্পনা জমা দিয়ে ১০ লাখ টাকা জেতার সুযোগ শুরু হচ্ছে। তরুণদের সৃজনশীল কাজের সহায়তায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। দেশীয় ও আন্তর্জাতিক সহযোগিতায় গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম ওয়েস্ট মিটস ইস্ট ল্যাব থেকে এই সহায়তা পাবেন তরুণেরা। এই ল্যাবটি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অধীনে অনুষ্ঠিত হচ্ছে। ঢাকা ফিল্ম ফেস্টিভ্যালের পরিচালক আহমেদ মুজতবা জামাল সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, এবারের ল্যাবে একটি বড় পরিবর্তন এসেছে। এবার এশিয়ার সব দেশের তরুণদের জন্য আবেদন উন্মুক্ত করা হয়েছে। তিনি মনে করেন, ‘এর ফলে নতুন নির্মাতাদের জন্য সুযোগের পরিসর আরও বিস্তৃত হবে।’ তরুণদের উদ্দেশে উৎসব পরিচালক বলেন, ‘এই সম্প্রসারণ এশীয় গল্পকারদের জন্য একটি শক্তিশালী ও আন্তঃসংযুক্ত প্ল্যাটফর্ম গড়ে তোলার ধারাবাহিক প্রচেষ্টার অংশ। নির্বাচিত প্রকল্পগুলোর মাধ্যমে তরুণেরা তাঁদের প্রকল্পগুলো আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার সুযোগ পাবেন। এতে প্রতিযোগিতা যেমন বাড়বে, তেমন মেধাবী তরুণেরা ভালো প্রকল্প জমা দিয়ে সুযোগ পাবেন।’ সংবাদ বিজ্ঞপ্তিতে ল্যাব সম্পর্কে বলা হয়, জমা পড়া প্রকল্প থেকে ১০টি চিত্রনাট্য নির্বাচন করা হবে। পরবর্তী সময়ে চার দিনের এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা অভিজ্ঞদের তত্ত্বাবধানে নির্বাচিত চিত্রনাট্য উন্নয়নে কাজ করবেন। তরুণেরা ওয়ার্কশপ ও মেন্টরদের পরামর্শে তাদের গল্পকে আরও পরিণত ও আন্তর্জাতিক মানে উন্নীত করার সুযোগ পাবেন। পাশাপাশি নতুন নেটওয়ার্ক গড়ে তোলারও সুযোগ পাবেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৩০ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত প্রকল্প জমা নেওয়া হবে। আগামী বছর ৯ থেকে ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৫তম আসর। এই আয়োজনে ওয়েস্ট মিটস ইস্ট ল্যাব চলবে ১২ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত। শেষ দিনে চূড়ান্ত তিনটি প্রজেক্ট বাছাই করা হবে। এই তিনটি প্রজেক্ট পাবে পুরস্কার। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার বিজয়ী পাবেন যথাক্রমে ৫, ৩ ও ২ লাখ টাকা।

Published: প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১৪: ৪৫

Source: https://www.prothomalo.com/entertainment/dhallywood/g26c4ka615

Rate This Content

0.0/5 | 0 ratings
Not rated yet
5
0
4
0
3
0
2
0
1
0

Comments Section

Comments

0 Comments

Processing your comment...

Share Your Thoughts
Replying to
Preview
0 /2000
Pick an emoji
😀 😃 😄 😁 😅 😂 🤣 😊 😇 🙂 😉 😌 😍 🥰 😘 😗 😙 😚 🤗 🤩 🤔 🤨 😐 😑 😶 🙄 😏 😣 😥 😮 🤐 😯 😪 😫 😴 😌 😛 😜 😝 🤤 😒 😓 😔 😕 🙃 🤑 😲 ☹️ 🙁 😖 😞 😟 😤 😢 😭 😦 😧 😨 😩 🤯 😬 😰 😱 🥵 🥶 😳 🤪 😵 🥴 😠 😡 🤬 👍 👎 👌 ✌️ 🤞 🤟 🤘 🤙 👈 👉 👆 👇 ☝️ 🤚 🖐 🖖 👋 🤙 💪 🙏 ✍️ 💅 🤳 💃 🕺 👯 🧘 🏃 🚶 🧍 🧎 💻 📱 ⌨️ 🖱 🖥 💾 💿 📀 🎮 🎯 🎲 🎰 🎳 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 🎷 🎺 🎸 🎻 🎭 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 💕 ❤️ 💔 💖 💗 💓 💞 💝 💘 ❣️ 💟 🔥 💫 🌟 💥 💯 🎉 🎊 🎈 🎁 🏆 🥇 🥈 🥉 🏅 🎖
No comments yet

Be the first to share your thoughts!